I'm Special UK

I'm Special UK Service is our goal, not business. Considering the needs of children with special needs Our goal is to deliver the right product at an affordable price.

25/02/2026

বিহেভিয়ার থেরাপি সম্পর্কে অনেক বাবা মাই আমাকে অনেক ধরনের প্রশ্ন করেন। আমি বিভিন্ন ভিডিওতেই বিহেভিয়ার থেরাপিটা আমি আমার বাচ্চাদের ওপর কীভাবে অ্যাপ্লাই করছি সেটা ব্যাখ্যা করে থাকি। তারপরও অনেকেই হয়তো এটা স্পষ্টভাবে বুঝতে পারছেন না যে এটাই আসলে বিহেভিয়ার থেরাপি তাদের জন্য নিজে সহজভাবে ব্যাখ্যা করছি।

★বিহেভিয়ার থেরাপি আসলে কী?

বিহেভিয়ার থেরাপি মানে হলো বাচ্চার আচরণকে বুঝে তাকে সঠিক আচরণ শেখানো।
এটা শাস্তি দেওয়ার পদ্ধতি না।
এটা বোঝার পদ্ধতি।

ধরুন, একটি বাচ্চা বারবার চিৎকার করছে।
আমরা যদি শুধু বলি “চুপ করো”, তাহলে সে শিখবে না।
কিন্তু যদি আমরা বুঝি সে কেন চিৎকার করছে, তখন আমরা তাকে অন্যভাবে নিজের কথা বলতে শেখাতে পারি।

এই থেরাপির মূল কথা হলো
খারাপ আচরণ কমানো
ভালো আচরণ বাড়ানো
এবং বিকল্প আচরণ শেখানো

সবচেয়ে বেশি ব্যবহার হয় অটিজম, ADHD, স্পিচ ডিলে, লার্নিং ডিফিকাল্টি বা বিহেভিয়ার চ্যালেঞ্জ থাকা বাচ্চাদের ক্ষেত্রে।
তবে শুধু বিশেষ চাহিদাসম্পন্ন শিশু না, যেকোনো বাচ্চার ক্ষেত্রেই এটা কাজে লাগে।

আসলে যেসব বাচ্চা আচরণ দিয়ে তাদের মনের কথা বোঝায়, তাদের জন্য এটা দরকার।

★বাবা মা বাসায় কীভাবে সহজভাবে অ্যাপ্লাই করতে পারেন?

এখানে খুব কঠিন কিছু নেই। কয়েকটা সহজ নিয়ম মানলেই হবে।

১. আগে কারণটা বুঝুন

নিজেকে প্রশ্ন করুন
সে কখন এমন করছে
তার আগে কী হয়েছিল
সে কি কিছু চাইছিল

কারণ না বুঝে শাস্তি দিলে কাজ হয় না।

২. ভালো আচরণ ধরেই প্রশংসা করুন

আমরা অনেক সময় খারাপটা বেশি দেখি।
কিন্তু ভালো কিছু করলে সঙ্গে সঙ্গে বলুন
তুমি সুন্দরভাবে বলেছো
তুমি আজ মারোনি
আমি তোমার জন্য গর্বিত

এই প্রশংসা খুব শক্তিশালী।*

৩. আগে থেকেই নিয়ম পরিষ্কার করুন

হঠাৎ করে বকা না দিয়ে আগে বলুন
পাঁচ মিনিট পর টিভি বন্ধ হবে
দোকানে গেলে দৌড়ানো যাবে না
*আগে থেকে জানালে মেল্টডাউন কম হয়।

৪. বিকল্প আচরণ শেখান

শুধু বলবেন না মারবে না
শেখান
রেগে গেলে বলবে আমি রেগে গেছি
or
হাত বুকে রাখবে
Or
আমাকে বলবে help

আমি জানি আমার সন্তান কোনো দোকানে গেলে ক্যালকুলেটরের জন্য কান্না করে, তাই আমি দোকানে যাওয়ার আগেই তাকে বলে দিই সে ক্যাশ কাউন্টারে ঢুকতে পারবে না এবং ক্যালকুলেটরের জন্য কান্না করতে পারবে না। তাই পরবর্তীতে সে যখন এই কান্নাটা আর এই জেদটা না করে সুন্দর করে বেরিয়ে আসে তখন আমি ওকে প্রশংসা করি, ওকে হাগ করি, ওকে আদর করি যে হ্যাঁ তুমি মার কথা শুনেছ আর আমি অনেক খুশি হয়েছি।

ও যখন তার আংকেলের বাসায় যায় তখন টিভি এবং ফোন দেখার একটা সুযোগ হয়, তাই আগে থেকেই সে কান্নাকাটি শুরু করে দেয় যেন TV অন করা হয় এবং অনেকবার এ বিষয়টা লক্ষ্য করার পর এখন আমি আগে থেকেই তাকে বারবার মনে করিয়ে দিই আমরা কিন্তু ওই বাসায় গিয়ে টিভি দেখব না, ফোনের জন্য কান্না করব না এবং ও যখন পুরো সময়টা শান্ত থাকে এবং এই ধরনের বিহেভিয়ারটা করে না তখন আমি প্রশংসা করতে থাকি এবং ওই বাসাতেও মাঝে মাঝে আমি তাকে প্রশংসা করি যে হ্যাঁ বাবা তুমি মার কথা শুনছ, আমি অনেক খুশি হয়েছি।

এই যে আমি প্রশংসাটা করছি এতে করে পরবর্তীতে এই ভালো আচরণটা করার জন্য সে আগ্রহ পাবে।

বিহেভিয়ার থেরাপিগুলো আসলে এভাবেই কাজ করে আপনি যেকোনো বাচ্চার ক্ষেত্রেই এই নিয়মগুলো এভাবে পালন করলে ফলাফল পাবেন কিন্তু রেগুলারিটিটাই হচ্ছে গিয়ে মেইন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা

বিহেভিয়ার থেরাপি মানে বাচ্চাকে বদলে ফেলা না।
ওকে বোঝা।
ওকে শেখানো।
ওকে নিরাপদ অনুভব করানো।

আপনি যেহেতু বিশেষ চাহিদাসম্পন্ন বাচ্চার মা/ বাবা আপনি প্রতিদিনই অনেক কিছু করছেন। পারফেক্ট হতে হবে না। ছোট ছোট ধারাবাহিক চেষ্টাই সবচেয়ে বড় থেরাপি

21/02/2026
15/02/2026
06/02/2026
06/02/2026
06/02/2026
06/02/2026

প্রশ্ন: আপু আমার বাচ্চা ব্যথা পেলে বা কেউ তাকে মারলে সেটা বলতে পারে না কিভাবে তাকে শেখাবো??

আমি যেভাবে আমার বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেদের শিখিয়েছি, সেটাই নিজের ভাষায় ব্যাখ্যা করছি

অনেক সময় বাচ্চারা ব্যথা পেলেও সেটা বলতে বা বোঝাতে পারে না। কে ব্যথা দিয়েছে, কীভাবে ব্যথা পেয়েছে বা কোথায় ব্যথা পেয়েছে এসব তারা প্রকাশ করতে পারে না। কারণ তাদের ব্যথার অনুভূতি আছে কিন্তু সেই অনুভূতিকে প্রকাশ করার ভাষা এখনো তৈরি হয়নি।

1) এই বিষয়টা শেখানোর জন্য প্রিটেন্ড প্লে খুব ভালো একটা উপায়।.
ধরুন আপনি একটা পুতুল নিয়ে বললেন ওহো ডলটা পড়ে গেছে। কী হয়েছে দেখো.... ব্যথা পেয়েছে।
তারপর ধীরে ধীরে.বললেন.... কোথায় ব্যথা পেয়েছে মাথায় ব্যথা পেয়েছে।
কীভাবে ব্যথা পেয়েছে..... পড়ে গেছে।

এই কথাগুলো খুব ধীরে ধীরে এবং আলাদা আলাদা করে বাচ্চাকে বোঝাতে হবে।

2) এরপর দুটো খেলনা নিলেন।...একটা খেলনা আরেকটা খেলনাকে ধাক্কা দিল বা ফেলে দিল।
তখন বললেন কে ব্যথা দিয়েছে.....? ও ব্যথা দিয়েছে।
কোথায় ব্যথা দিয়েছে?.... এখানে ব্যথা দিয়েছে।

এইভাবে বারবার একই ভাষা ব্যবহার করলে বাচ্চা ধীরে ধীরে বুঝতে শুরু করে।

3)বাস্তব জীবনেও যখনই বাচ্চা পড়ে যায় বা ব্যথা পায় তখনই সেটা শেখানোর একটা সুযোগ।
সাথে সাথে তার সাথে কথা বলুন।
বলুন ব্যথা পেয়েছি... ব্যথা পেয়েছি।
তারপর তার আঙুল নিয়ে যেখানে ব্যথা পেয়েছে সেখানে স্পর্শ করান এবং বলুন এখানে।

আবার জিজ্ঞেস করুন কোথায় ব্যথা পেয়েছে?
তাকে নিজে পয়েন্ট করতে সাহায্য করুন।

এইভাবে প্রতিবার ব্যথা বা কোনো ঘটনার সময় সাথে সাথে কথা বলা এবং প্রিটেন্ড প্লে একসাথে চালিয়ে গেলে বাচ্চা তার অনুভূতিগুলো ধীরে ধীরে বোঝাতে শিখবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে।❤️

প্রতিদিনই আমাদের সানফ্লাওয়ার ব্যাচ গুলো যখন প্যাক করে পোস্ট করি তখন এক ধরনের অদ্ভুত আনন্দ কাজ করে। UK   তে  অনেক বিদেশি...
29/11/2025

প্রতিদিনই আমাদের সানফ্লাওয়ার ব্যাচ গুলো যখন প্যাক করে পোস্ট করি তখন এক ধরনের অদ্ভুত আনন্দ কাজ করে। UK তে অনেক বিদেশির কাছেও আমাদের ব্যাচ প্রসংশা পাচ্ছে।
আলহামদুলিল্লাহ

আমাদের তৈরি Sunflower laynder এত সুন্দর সাড়া পাবে আমি কখনো চিন্তাও করিনি। যতগুলো আমরা Uk নিয়ে এসেছিলাম আমি অনেক ভাল রে...
24/11/2025

আমাদের তৈরি Sunflower laynder এত সুন্দর সাড়া পাবে আমি কখনো চিন্তাও করিনি।
যতগুলো আমরা Uk নিয়ে এসেছিলাম আমি অনেক ভাল রেসপন্স পেয়েছি সবাই অনেক পছন্দ করেছে.
এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যাদের প্রয়োজন দয়া করে আমাকে ইনবক্স করুন
£5 postage সহ

21/11/2025
21/10/2025

Address

London
E126RH

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+447448809728

Website

Alerts

Be the first to know and let us send you an email when I'm Special UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to I'm Special UK:

Share

Category