Prithwi's WORLD

Prithwi's WORLD Painting ,Photography, Fabric Art, Fashion Designing,

গল্পটা সবাই জানে। বাকিটুকু না বলাই থাকজয় নরসিংহজয় সরভেশ্বরজয় প্রত্যঙ্গিরা🙏🙏🙏🙏🙏
30/04/2026

গল্পটা সবাই জানে। বাকিটুকু না বলাই থাক
জয় নরসিংহ
জয় সরভেশ্বর
জয় প্রত্যঙ্গিরা
🙏🙏🙏🙏🙏

কেউ যদি প্রিন্ট আউট নিতে চান জানাবেন।আমি অল্প মূল্যে প্রিন্ট আউট দিয়ে থাকি। শীতলে ত্বং জগন্মাতঃ শীতলে ত্বং জগৎপিতা।শীতলে...
11/03/2026

কেউ যদি প্রিন্ট আউট নিতে চান জানাবেন।আমি অল্প মূল্যে প্রিন্ট আউট দিয়ে থাকি।
শীতলে ত্বং জগন্মাতঃ শীতলে ত্বং জগৎপিতা।
শীতলে ত্বং জগদ্ধাত্রী শীতলায়ৈ নমো নমঃ।।

মানুষটিকে সবাই বরাবর বড্ড কড়া রূপে দেখিয়েছেন। আদতে কড়া রূপটির মত তার একটি শান্ত,সুরসিক এবং প্রেমময় সত্ত্বাও ছিল যা মূলত ...
01/03/2026

মানুষটিকে সবাই বরাবর বড্ড কড়া রূপে দেখিয়েছেন। আদতে কড়া রূপটির মত তার একটি শান্ত,সুরসিক এবং প্রেমময় সত্ত্বাও ছিল যা মূলত শিশুদের মত, শিশুদের মধ্যে তা প্রকাশ পেত। যে মানুষটি মহাপুরুষ পদবাচ্যায়ীত হওয়ার পরেও আজীবন শ্রীরামকৃষ্ণের পায়ের তলার ছোট্ট শিশু হয়ে থেকে গেছেন, যিনি মৃত্যুর আগেও হাসতে হাসতে বলতেন - তোমার বিশ্বনাথ এসেছে গো, মন ভরিয়ে খাওয়াও। অথবা ছোট্ট বাচ্চার সাথে নিজেও বাচ্চা হয়ে যেতেন, তার শৈশবকে কি আর বয়সে বেধে রাখা যায়?
আমার তাঁকে চোখের সামনে দেখার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু আমার যে আসতে বড্ড দেরী হয়ে গেছে তাই কল্পনাতেই আমি তাঁকে প্রাণ ভরে দেখতে চেয়েছি, সে রূপে, যে রূপে আমি তাঁকে দেখি। স্নেহময় গুরু রূপে, সবচেয়ে প্রিয় বন্ধু রূপে, জীবনে বেচেঁ থাকার একমাত্র স্রোত রূপে ।
ছবিটা আমারই ঘরের একটি ছবিকে বহুক্ষণ ধরে নিজে এডিট করে বানানো।

বহুদিন ধরে ইচ্ছে করছিল মাটির কাছে ফিরে যাই। একেবারে ধূলোবালির আসনে বসি। নিখুঁততা ছেড়ে খুব ভুল করতে ইচ্ছে করে ইদানিং। যখন...
29/11/2025

বহুদিন ধরে ইচ্ছে করছিল মাটির কাছে ফিরে যাই। একেবারে ধূলোবালির আসনে বসি। নিখুঁততা ছেড়ে খুব ভুল করতে ইচ্ছে করে ইদানিং। যখন ক্লাস ওয়ানে প্রথম রঙ পেনসিল ধরেছিলাম তখন যেমন অবোধ ছিলাম ঠিক তেমন হয়ে যেতে ইচ্ছে করে আমার। ছবির জন্য ছবি রঙ না চিনেই সবকিছু রাঙানোর শৈশব আবার ফিরে পেতে চাই আমি। যে আদি অনন্ত জুড়ে শূণ্য আর পূর্ণের খেলা সে খেলা না শেখা থেকে শিখে ভুলে যাওয়ার ইচ্ছেয় আমার বারবার ফিরে আসা। ফিরে আসা মাটির টানে। পেয়েও আবার পাওয়ার ইচ্ছে আমাকে ছুঁয়ে যায় প্রতিবার । যাবার আগেও আরেকবার আশ্বাস পেতে আমার এই ছবিঘর, আমার এই প্রেম।
আদি অনন্ত জুড়ে 'Innocence' to 'Experience' আমার খেলা ছিল, থাকবে।
ছবিটা - টেম্পেরা রঙ একটা রাস্তায় বিলি হওয়া লিফলেট পেপারের উপর।

28/07/2025

আমি পৃথ্বীমিতা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ এতদ্বারা ঘোষণা করছি যে
মেটা কর্তৃপক্ষ ( পূর্বতন ফেসবুকের কর্তৃপক্ষ) এবং W/A, গুগুল কর্তৃপক্ষ আমার অনুমতি ব্যতিরকে তাদের কোনও প্রয়োজনে আমার বক্তব্য এবং ছবি তাদের কোনও কাজে ব্যবহার করতে পারবেন না l যদি করেন এবং আমার গোচরে আসে তাহলে ভারতীয় বিচার ব্যবস্থা অনুযায়ী আমি আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হবো l

অন্ডময়কোষপৃথ্বীমিতা দাস …সারাজীবন কেউ কষ্ট পাবে ভেবে চুপ থাকার পর আজ আমি কলম ধরেছি। যদিও বহু প্রখ্যাত ম্যাগাজিনে আমি লিখ...
20/07/2025

অন্ডময়কোষ
পৃথ্বীমিতা দাস …
সারাজীবন কেউ কষ্ট পাবে ভেবে চুপ থাকার পর আজ আমি কলম ধরেছি। যদিও বহু প্রখ্যাত ম্যাগাজিনে আমি লিখেছি এর আগে, বহু বছর লিখেছি ও সম্পাদিকার পদেও ছিলাম কিন্তু সমাজের বিভিন্ন বিষয় নিয়ে লিখব কখনও ভাবিনি, কারণ হয়তো চোখ খুলে তাকাইনি।
আজ দেখতে পাচ্ছি চারদিকে বিভিন্ন ঘুন দানা বেধেছে। তাই আবার কলম ধরলাম এবং এবার এই লেখা চলবে আজীবন। নইলে আমার মত কষ্ট না দেওয়া মুখগুলো আজীবন গুমরে মরবে, মরার মত বাঁচবে।
সবার প্রথমে আসি বিয়ে দেওয়া নিয়ে। পাড়ার অনেক কাকিমা, থুড়ি, আমাদের ঘরের অনেক মায়েরাই ত পাড়ার কাকিমা, তাইনা? তো সেই কাকিমারা কেউ যদি ১৮ উত্তীর্ণ হতে না হতে বাড়িতে বিয়ে বিয়ে করে অশান্তি লাগায় তখন তাদের প্রতি আমাদের কী ব্যবহার করা উচিৎ?
একেই ত আমাদের মা বাবার মধ্যেও এখনও সেই "বিয়েই জীবনের মূল উদ্দেশ্য" এই চিন্তার দগদগে ঘা এখনো শোকায়নি তার উপর ঢোলের বাড়ির ফলে আমাদের ( যারা লেখাপড়া, শিল্প বা অন্যান্য পথে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্রমাগত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি ) সাথে পরিবারের একটা বিবাদ শুরু হয়ে যায় । যে বিবাদের কারণটাই অকারণ ।

আজকালকার দিনে বিয়ে বিয়ে করা মাথা খাওয়া মানুষগুলো(সরাসরি পশুমানব ত বলা যায় না, ওনাদের শিক্ষা নাই থাকতে পারে, আমাদের আছে 😊) জীবনে বিয়েটাই বিরাট গুরুত্বপূর্ণ। তারপর শুরু হয় বাচ্চা নে বাচ্চা নে ।
সবার প্রথম হল বিয়ে শুধুমাত্র শারীরিক মিলন নয় , মানসিক সংবেদনশীলতার উপরেও নির্ভর করে ।
তা না ভেবে, বিয়ে নিয়ে মেতে ওঠা, এদের জীবনে এই দুটো মিশ্র পাশবিক চেতনা ( বিয়ে,বাচ্চা, যদিও একটিই, তা হল **) ছাড়া যেন কিছুই নেই।
আমি বা আমরা বিয়েকে অশ্রদ্ধা করছিনা। কিন্তু সঠিক মানুষ জীবনে যদি না আসে তবে জীবনটাই নরকতুল্য হয়ে যায়, (তার প্রমাণ এই মাসিমা কাকিমাদের মধ্যেই বহু ঘুরছেন) আর তার থেকে বেরিয়ে আসার পথ থাকেনা। পথ থাকলেও সমাজে তাদের নিয়ে সারাজীবন খুটুর খুটুর চালাবেই চালাবে ।পুরুষমানুষদের নিয়ে তাও কথা প্রচলিত যে সোনার আংটি বাকা হয়না কিন্তু মেয়েদের ক্ষেত্রে ত অন্য পথ বেছে নেওয়ার সুযোগ তেমন নেই ।
আসলে এদের মস্তিষ্ক এবং অন্ডকোষ একই ধাতুতে তৈরী (অন্ডময়কোষিকা)।

যাদের জীবনে উচুঁ কিছু করার আছে তাদের এসব নিয়ে মাথাব্যথা নেই আর থাকেওনি কোনোদিন। চারপাশের প্রতিষ্ঠিত শিল্পী ও সাধকদের দেখুন ,বুঝতে পারবেন । আর যাদের জীবনে কিছুই নেই তারা এসব নিয়ে সবসময় পড়ে থাকেন আর সমাজদূষন করার কাজে ব্রতী হন ।

জীবনচর্চা একটি শেখবার বিষয় যা জানা নেই বলেই অনেকেরই মস্তিষ্ক গুপ্তাঙ্গের প্রতি এত আকর্ষিত। কখনও মনে হয়না একটু দর্শন পড়ি,দুটো ছবি আঁকি বা একটু কিছু করি যাতে জগতে উপকার হয় ।
যারা লেখাপড়া বা অন্য কোনো জগতে খাটছে প্রতিনিয়ত, তাদেরকে সবচেয়ে বেশী শুনতে হয় এই কথাগুলো (বিবাহ সম্বন্ধীয়) । মেয়ে হলে ত কোনো কথাই নেই। ২৫--২৭ পেড়োলেই সে হয়ে যায় দাগী নারী। আসল হল আমাদের চেতনা লোপ পাচ্ছে । বহিরাঙ্গে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঢাকছে ঠিকই ভেতরের পাশবিক চেতনাগুলো আরও যেন ফুলেফেঁপে বেরুতে চাইছে। একটু ভাবুন, সবার জীবনের লক্ষ্য এক কখনোই হয়না এবং সবাইকে বোঝার ক্ষমতাও সবার থাকেনা, হবেওনা কখনো।
(লেখা ও ছবি আমার। দয়া করে ক্রেডিট না দিয়ে কপিপেস্ট করবেন না)
পৃথ্বীমিতা

18/07/2025

একটা খুব স্বাভাবিক প্রশ্ন আছে আমার আপনাদের সবার কাছে।একটি সন্তান যখন ছোটবেলা থেকে প্রতিদিন মা বাবার ঝগড়া দেখে বড় হয়, সে...
18/07/2025

একটা খুব স্বাভাবিক প্রশ্ন আছে আমার আপনাদের সবার কাছে।
একটি সন্তান যখন ছোটবেলা থেকে প্রতিদিন মা বাবার ঝগড়া দেখে বড় হয়, সে দেখে মা বাবা ঝগড়া করে ঘরের সবকিছু ভাঙছে, গালাগালি করছে, ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে সেই বাচ্চাটার মানসিক পরিস্থিতি কেমন হতে পারে?
সেই বাচ্চাটিকে যখন দুজন মিলে দায়ী করে যখন তার জ্ঞানও হয়নি যে তোর জন্মের জন্য এসব কিছু হয়েছে তখন বাচ্চাটির মানসিক পরিস্থিতি কেমন হয়?
তাকে যদি প্রতিমুহূর্তে অন্যদের সাথে তুলনা করে দেখানো হয় তুই কতটা পিছিয়ে পড়া, তুই যোগ্য নোস, তখন সে বাচ্চাটির কতটা আঘাত লাগে?
নিজেদের পছন্দমতো যায়গায় ভর্তি করিয়ে সে বাচ্চাটি যখন সদ্য নাচ,গান বা ছবিতে নিজেকে মেলে ধরতে চায়, তখন তাকে এক ঝটকায় সবকিছু থেকে সরিয়ে নেয় তখন সে বাচ্চাটির কেমন লাগে যেখানে সে যথেষ্ট ভাবে নিজেকে নিবেদিত করেছিল?
আর্ট কলেজে পড়াব বলে ভাল রেজাল্ট হওয়ার পর যখন তাকে নানারকম মেন্টাল টর্চার করে তাকে তাদের নিজের পছন্দের কলেজে নিজেদের পছন্দের সাবজেক্ট এ ভির্তি করা হয় তখন কেমন যেন হয় বাচ্চাটির মনভাব?
তারপরও প্রতিমুহূর্তে বিধ্বস্ত হতে হতে যখন বাচ্চাটি কিছুক্ষণের জন্য প্রচন্ড কষ্ট পেয়ে সেই মা বাবার উপরেই চিৎকার করে ওঠে যে মা বাবা ছাড়া তার কেউ নেই, তখন যদি সেই মা বাবা সেই সন্তানের সামনে তাকেই সবসময় ছোট করতে থাকে তখন সেই মা বাবা কি আদো মা বাবা নামটার যোগ্য?
পৃথ্বীমিতা

হাওয়া মানে পবনপৃথ্বী মানে পৃথিবীহস্ত মানে হাতপদ মানে পাবক্ষ মানে বুকগর্দান মানে গলাঘেটি মানে ঘাড়মাজা মানে কোমরকণ্ঠ মানে ...
11/07/2025

হাওয়া মানে পবন
পৃথ্বী মানে পৃথিবী
হস্ত মানে হাত
পদ মানে পা
বক্ষ মানে বুক
গর্দান মানে গলা
ঘেটি মানে ঘাড়
মাজা মানে কোমর
কণ্ঠ মানে গলা
চাড়া মানে কপাল
নাসিকা মানে নাক
ওষ্ঠ মানে ঠোঁট (উপরের)
অধর মানে ঠোঁট (নীচের)
কর্ণ মানে কান
রোম অর্থ লোম
অক্ষী মানে চোখ
কেশ মানে চুল
বাহু মানে হাত
গুল্ফ মানে গোঁফ
নখর মানে নোখ
পৃষ্ঠ মানে পিঠ
এ তো শুধুমাত্র শরীরের অঙ্গের কয়েকটা বললাম। এরকম লক্ষ কোটি আছে।
আমি একজন অনলাইন ইংরেজী শিক্ষিকা। এরকমভাবে যদি নিখুঁত করে ইংরেজীটাও শিখতে চান। তবে যোগাযোগ করুন ।
8617767073
ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏

Address

Subhashgram
Kolkata

Telephone

+918617767073

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prithwi's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prithwi's WORLD:

Share

Category