19/01/2026
একদিন ভালোবাসাকে-
খুব কাছ থেকে দেখেছিলাম,
খুব কাছ থেকে ছুঁয়েছিলাম তাকে।
তার ছাপ এখনো লেগে আছে-মনে,
শরীরে, স্মৃতির প্রতিটি কোণে।
লেগে আছে কদম গাছের নিচে,
সেই পুরনো রাস্তাটার ধুলোয়।
সেদিন-
কত কথা বলেছিলাম,
আর কত কথা দিয়েছিলাম-
কেউ থেকে যাওয়ার,
আর কেউ রেখে দেওয়ার।
দেওয়া কথা গুলো রাখা হলো না,
রাখা হলো না যত্নে গড়া সেই পুরনো প্রেম।
এখনো মস্তিস্কে সবই আছে,
তবে সবই ভাঙা, মুচড়ানো, নিংড়ানো