29/03/2026
হতাশার পেছনে রহমত:- সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পরে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌছালো। জ্ঞান ফেরার পর প্রথমেই সে আল্লাহর শুকরিয়া আদায় করলো অনেক বেশি। এর পর প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে তাহলে সে এখান থেকে মুক্তি পাবে। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।এরই মধ্যে সে সমুদ্রতীরে বনের গাছ ও লতা দিয়ে, তার আশ্রয় জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেলে। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে জীবন বাঁচায় ।
এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে সে যখন ফিরে এলো, তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে, পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।লোকটি চিৎকার করে উঠলো,
‘হায় আল্লাহ,তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে!’ । এরপর সে খুব কান্না করে দুঃখ করে একটা গাছের নিচে শুয়ে পড়লো ।পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙলো।জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিলো। সে অবাক হয়ে বললো-
‘তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পরে আছি!’
জাহাজের ক্যাপ্টেন জানালো,‘তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে।'
শিক্ষা:-“কখনো কখনো আল্লাহ আমাদের জীবনে যা ধ্বংস করেন, সেটাই হয় আমাদের মুক্তির পথ। তাই হতাশ না হয়ে সব অবস্থায় তাঁর উপর ভরসা রাখা উচিত।”