Gram Barak গ্রাম বরাক

Gram Barak গ্রাম বরাক সাংবাদিক

18/09/2026

নরসিংপুরের জুবিন অনুরাগীদের দ্বারা আগামীকাল জুবিন স্মরণ অনুষ্ঠান
আগামীকাল, ১৯ সেপ্টেম্বর ২০২৬—অসমের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম প্রয়াণবার্ষিকী।২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন প্রিয় শিল্পী জুবিন গার্গ। তাঁর প্রথম প্রয়াণবার্ষিকী উপলক্ষে নরসিংপুর জুবিন অনুরাগী ফ্যান্স ক্লাবের উদ্যোগে নরসিংপুর ভোলানাথ যোগাশ্রমে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান।অনুষ্ঠান শুরু হবে বিকেল ৩টা থেকে। প্রায় ৬০ জন ছাত্রছাত্রীকে নিয়ে আয়োজন করা হবে জুবিন গার্গের ছবি নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এরপর বিকেল ৫টায় সর্বত্র প্রদীপ প্রজ্বলন, নীরব প্রার্থনা এবং জুবিন গার্গের জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশনের আয়োজন রয়েছে।
আর রাত ৮টা থেকে বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীরা জুবিন গার্গের স্মরণে সংগীত পরিবেশন করবেন। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নরসিংপুর জুবিন অনুরাগী ফ্যান্স ক্লাবের সভাপতি সত্যজিৎ গোস্বামী সুমন, সব্যসাচী নাথ, সুপ্রিম নাথ, বাপন নাথ, মৃন্ময় নাথ, কমলেশ দাশ সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা।

18/09/2026

বিশ্বকর্মা পুজোর পবিত্র দিনে নরসিংপুরে (পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মা কালী অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটার শোরুমের। ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে শোরুমের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।
শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাই-নরসিংপুর জিলা পরিষদ সদস্যা শ্রীমতি পম্পী নাথ চৌধুরী, নরসিংপুর নর্থ জিপি সভানেত্রী শ্রীমতি রাধারানী নাথ, প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিপ্লব নাথ ওরফে জনি, শিলচর স্পোর্টিং ক্লাবের প্রচার সম্পাদক কমলেশ দাস এবং সমাজসেবী সত্যজিৎ গোস্বামী ওরফে সুমন

সাময়িক প্রসঙ্গ পত্রিকা
18/09/2026

সাময়িক প্রসঙ্গ পত্রিকা

সাময়িক প্রসঙ্গ পত্রিকা
18/09/2026

সাময়িক প্রসঙ্গ পত্রিকা

  শিলচর বাইপাসে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান৭০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১গোপন সূত্রের ভিত্তিতে কাছা...
18/09/2026

শিলচর বাইপাসে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান

৭০ হাজার সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক ১

গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশের মাদকবিরোধী অভিযানে সাফল্য। সিলচর থানার অধীন সিলচর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে AS-11-W-5020 নম্বরের একটি গাড়ি আটক করা হয়।

গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রায় ৭০,০০০টি সন্দেহভাজন ইয়াবা ট্যাবলেট।

এই ঘটনায় তাহির হুসেন (৩৪), পিতা—প্রয়াত সিরাজ উদ্দিন, ঠিকানা—তাপাদার পাড়া, পাথারকান্দি, শ্রীভূমি—কে আটক করা হয়েছে।

ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের উৎস এবং এর সঙ্গে যুক্ত ফরওয়ার্ড ও ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

মাদকবিরোধী অভিযানে কাছাড় পুলিশের এই পদক্ষেপ ফের একবার স্পষ্ট করছে—মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

18/09/2026

োনাই মাল্টিপারপাস হলে মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর অসম অভিযান (সিএম এ এ এ ১.০ ও ২.০)-এর আওতায় আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোক্তাদের হাতে সহায়তা তুলে দেন শিলচর লোকসভা কেন্দ্রের সাংসদ পরিমল শুক্লবৈদ্য।
সোনাই বিধানসভা কেন্দ্রের মোট ২১৫ জন উপভোক্তার ব্যাংক হিসাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

18/09/2026

াইর রামপ্রসাদপুর ফ্লাইওভারের পাঁচ হাজার প্রদীপ প্রজ্জ্বলন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিন উদযাপন করা হলো।

18/09/2026

হাইলাকান্দিতে রেল দুর্ঘটনায় ছাত্রীর মৃত্যু
হাইলাকান্দি জেলায় ফের রেল দুর্ঘটনায় মৃত্যু হল এক ছাত্রীর। বৃহস্পতিবার সকালে লালা থানার অন্তর্গত মনাছড়া এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণ হারায় মনাছড়া হাইস্কুলের দশম শ্রেণির এক ছাত্রী।
মৃত ছাত্রীর নাম কাবেরীখানাম বড়ভূঁইয়া সে মনাছড়া হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল প্রায় সাড়ে ১০টা নাগাদ ১৩১২৬ সাইরাং কলকাতা এক্সপ্রেসের সংস্পর্শে এসে দুর্ঘটনার শিকার হয় ওই ছাত্রী।

17/09/2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার ১৭সেপ্টেম্বর বিকেল ৫ টায় ধলাইর বিধায়ক অমিয়কান্তি দাশের উদ্যোগে বৃহস্পতিবার ধলাইর রামপ্রসাদপুর ভারতমালা রাস্তার ফ্লাইওভারে পাঁচ শত প্রদীপ প্রজ্জ্বলন করা হয় ।
দেখতে থাকুন বিস্তারিত ।

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতমালা রাস্তার ধলাই রামপ্রসাদপুরে ৫০০০ প্রদীপ প্রজ্জ্বলনে বিজেপির অন্...
17/09/2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতমালা রাস্তার ধলাই রামপ্রসাদপুরে ৫০০০ প্রদীপ প্রজ্জ্বলনে বিজেপির অন্যান্য কার্যকর্তাদের সঙ্গে বিধায়ক অমিয়কান্তি দাশ।

Address

Silc

Telephone

+919101342022

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gram Barak গ্রাম বরাক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gram Barak গ্রাম বরাক:

Shortcuts

Share