Seeds Mart-সীডস মার্ট

  • Home
  • Seeds Mart-সীডস মার্ট

Seeds Mart-সীডস মার্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seeds Mart-সীডস মার্ট, Farmers market, Tolarbag, Mirpur-1, .

বিশ্বস্হ কৃষি ই-কমার্স প্রতিষ্ঠান।
আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমরা ৮০ হাজার সদস্যের পরিবার। কৃষিকে এগিয়ে নিতে চাই ও সততার সাথে ব্যবসা পরিচালনায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।✊
👉সূলভ মূল্যে বীজ, সার,কীটনাশক ও গার্ডেনিং টুলস পাবেন।
✅ঘরে বসেই অর্ডার করুন। 🚛 প্রিয় সদস্যগন ❤️
Seeds Mart দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে অনলাইনের মাধ্যমে ঢাকা শহরের ছাদবাগানী ও কৃষকদের প্রোয়জনীয় পন্য সূলভ মূল্যে যেমন বীজ,সার,কীটনাশক

ও গার্ডেন টুলস সমূহ, ক্রয়-বিক্রয় করে ও সারাবাংলাদেশে সঠিক পন্য পাঠিয়ে গ্রাহকের আস্থা অর্জনের মাধ্যমেই সততার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। তাই আজ আপনাদের বিশ্বাসতায় ও ভালোবাসায় বড় একটা পরিবার পরিনতি হয়েছে "সিডস মার্ট " পেইজ।

তাই একটা কু-চক্র মহল আমাদের একই নাম ব্যবহার করে প্রতারনা করে আসছে সুতরাং আপনারা সবাই প্রতারক হতে সাবধান ও পেইজ দেখে শুনে অর্ডার দিবেন।

কুল্লু নাফসিন জাইকাতুল মাউত.! كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ الْمَوْتِ

প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

যারা নিয়মিত ফুল,ফল ও সবজি গাছের যত্নে সার দিতে পারছেন না। 🪴🌿👉তাদের জন্য বেষ্ট সলিউশন হলো স্লো রিলিজ ফার্টিলাইজার ট্যাবলে...
16/07/2026

যারা নিয়মিত ফুল,ফল ও সবজি গাছের যত্নে সার দিতে পারছেন না। 🪴🌿
👉তাদের জন্য বেষ্ট সলিউশন হলো স্লো রিলিজ ফার্টিলাইজার ট্যাবলেট।
মানে ও গুনে অত্যান্ত কার্যকরী।

➤একবার দিলে একটানা ১২+ মাস পর্যন্ত পুষ্টির যোগান দিবে এই সার ট্যাবলেট।

★সিলভামিক্স ট্যাবলেট সার
রয়েছে পটাশিয়াম,নাইট্রোজেন, ফসফরাস ও ম্যাগনেসিয়াম ও সালফার। গাছের প্রয়োজন হারে
১৭:১৭:১৭:৯:৩ অনুপাতে মিশানো এই ট্যাবলেট সারে।

🛑চেক রিপাবলিক থেকে আমদানিকৃত সার ট্যাবলেট
সুতরাং ১০০% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট।

🚛লোকেশন ও পরিমান অনুযায়ী ডেলিভারি চার্জ, সারা বাংলাদেশে পাঠানো হয়।

👉আরো বিস্তারিত জানতে পন্য নিতে Seeds Mart ইনবক্সে নক দিন,ধন্যবাদ।👍

#ট্যাবলেট_সার, #সিলভামিক্স_ট্যাবলেট
#সার

মাটির শক্তি কমে গেছে? ফলন আগের মতো পাচ্ছেন না?তাহলে ব্যবহার করুন হিউমিক এসিড ➤( হিউমি কিং) ☑হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ এই ...
16/07/2026

মাটির শক্তি কমে গেছে? ফলন আগের মতো পাচ্ছেন না?
তাহলে ব্যবহার করুন হিউমিক এসিড
➤( হিউমি কিং) ☑

হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ এই জৈব বুস্টার মাটিকে করে উর্বর, গাছকে দেয় দ্রুত বৃদ্ধি, আর ফলন বাড়ায় চোখে পড়ার মতো।

⭐ হিউমিক এসিড-এর কাজ

• মাটির গঠন ও পুষ্টি ধরে রাখার ক্ষমতা বাড়ায়
• সব ধরনের শাক–সবজি, ফল ও ফুলে ফলন বাড়ায়
• বীজ অঙ্কুরোদগম ও চারা শক্তিশালী করে
• রাসায়নিক সারের কার্যকারিতা বাড়ায়
• খরা/ঠান্ডার মতো প্রতিকূল পরিবেশেও গাছকে সুরক্ষা দেয়

🌿 প্রয়োগ

জমিতে: প্রতি বিঘায় ১–১.৫ কেজি।
টবে/ফলজে: ১ লিটার পানিতে ১ চা–চামচ মিশিয়ে ৩০ মিনিট ভিজিয়ে গাছের গোড়ায় দিন।
ইন্টারভাল: প্রতি ১৫ দিনে একবার। (বেশি দিলেও ক্ষতি নেই)

🌱 উপকার

গাছ দ্রুত বড় হবে, পাতায় আসবে সতেজ সবুজ ভাব, আর ফলন বাড়বে নিশ্চিতভাবে।

আপনার জমি বা বাগানের ফলন বাড়াতে হিউমিক এসিড-ই যথেষ্ট।

👉হিউমিক এসিড আমাদের কাছে পাবেন।

ছাদকৃষির জন্য এক ডজন টিপস 🌿☘️ছাদ বাগানীদের সংখ্যা দিন দিন বাড়ছে। টবে, ড্রামে গাছ লাগানো হয়। কেউ ফল, কেউবা সবজির গাছ লাগা...
14/07/2026

ছাদকৃষির জন্য এক ডজন টিপস 🌿☘️

ছাদ বাগানীদের সংখ্যা দিন দিন বাড়ছে। টবে, ড্রামে গাছ লাগানো হয়। কেউ ফল, কেউবা সবজির গাছ লাগান। কেউ সফল হন। কেউ সফল হন না। ছোট ছোট কিছু ভুল বাগানীরা করে থাকেন। সে কারণে যত্ন নিলেও ফল আসে না। এখানে ছাদ বাগানীদের জন্য কিছু টিপস দেয়া হলো, যা মানলে সফলতা পাওয়া সহজ হতে পারে।

প্রথমেই মনে রাখতে হবে, টবে বা ড্রামে গাছ লাগালে তাকে খাবার দিতে হবে। প্রকৃতিতে বিদ্যমান গাছের মতো সে খাবার সংগ্রহ করতে পারে না। রোগ-বালাই হলো কিনা সেটাও বুঝে ব্যবস্থা নিতে হবে। ধৈর্য্য ধারণ করতে হবে।

১. মাটির সাথে অবশ্যই কিছু কোকোপিট মেশাবেন। গাছের গোড়া স্যাতস্যাতে হতে দিবেন না। স্যাতস্যাতে হলে অসংখ্য রোগ হবে। মাটি ভেজা থাকবে তবে স্যাতস্যাতে না। কেকোপিট মেশালে পানি কম দিলেও হবে। কোকোপিট (নারকেলের ছোবলার গুড়া) পানি ধরে রাখে। অতি বৃষ্টি হলে গোড়ায় পানি জমতে দেয় না। হালকা হওয়ায় ছাদে ওজনের চাপ পড়ে না। এছাড়া কোকোপিটে কিছু পুষ্টি উপাদান আছে। যা গাছের বৃদ্ধিতে সহায়তা করে। কোকোপিটে চারা দ্রুত গজায়, বড় হয়। মাটির চেয়ে কোকোপিটে চারা ভালো হয়।

২. গাছের জন্য বিরিয়ানি হলো সরিষার খৈল-পচা পানি। মাটির হাড়িতে খৈল পচাতে হবে। কমপক্ষে ৫ দিন। ৭ দিন কিংবা বা ১৫ দিন হলে উত্তম। অল্প পানিতে পচিয়ে তার সাথে আরো পানি মিশিয়ে দিতে হবে। এটি গাছের জন্য অত্যন্ত উপকারী। একটু গন্ধ হয়, তাই অল্প একটু গুড় দিতে পারেন। ছাদে হাড়িতে পচালে বাসায় গন্ধ আসবে না। বৃষ্টির সময় খৈল-পচা পানি দেবেন না। পুকুরের নিচে থাকা পাক কাদা গাছের জন্য খুব উপকারী।

৩. আমরা জানি, মাটিতে অসংখ্য ক্ষতিকর ছত্রাক থাকে। যা গাছকে মেরে ফেলার জন্য যথেস্ট। তাই মাটি রেডি করার সময় কিছুটা বায়োডামা সলিট দিবেন। এটি উপকারী ছত্রাক। মাটিতে ক্ষতিকারক উপাদানগুলো মেরে ফেলে। আবার জৈব সারের কাজও করে। গাছের জন্য মাটি হবে ঝুরঝুরে, হালকা।

৪. যাই লাগান না কেন, ভালো জাতের বীজ কিনা নিশ্চিত হয়ে নেবেন। ভালো বীজে ভালো ফসল হবে। নতুবা যতই যত্ন নেন না কেন, সব পরিশ্রম বেলাশেষে জলে যাবে। বীজ থেকে নিজে চারা করা উত্তম। কারণ বাজার থেকে যে চারা কিনবেন সেটার জাত ভালো হবে সে নিশ্চয়তা কোথায়? ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে নেয়া উত্তম। পদ্ধতি হলো- ছত্রাকনাশক দেয়া পানিতে কিছুটা সময় বীজ ভিজিয়ে রাখতে হবে। ম্যানসার, মেটারিল দুটি ছত্রাকনাশক।

৫. গাছ বেশি তো ফলন বেশি- এটি ভুল ধারণা। অল্প জায়গায় বেশি গাছ লাগানো যাবে না। গাছ পাতলা করে লাগাতে হবে। বেশি লাগালে গাছ প্রয়োজনীয় পুষ্টি পাবে না। একটি ফলের ক্রেটে মাত্র দুটি গাছ। একটি টবে একটি গাছ। ক্রেট বা টবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।

৬. ছাদে মাচা দেয়া সমস্যা। কারণ ঘুঁটি থাকে না। এ জন্য ফলের ক্রেটের চারপাশে লাঠি বেঁধে সহজে মাচা দেয়া যায়। লতাপাতা জাতীয় গাছ লাগানোর পাত্র একটু গভীর হলে উত্তম। গাছের জন্য সবচেয়ে বেশি ভালো জৈব সার হলো পাতা-পচা সার, তারপর ভার্মি কম্পোস্ট, তারপর গোবর সার। পাতা-পচা সার সহজলভ্য নয়। দাম বেশি। কিন্তু ভার্মি কম্পোস্ট সহজলভ্য। মাটির সঙ্গে মিনিমাম ৪০% জৈব সার দেয়া উত্তম।

৭. নিম কীটনাশককে ক্ষতিকারক পোকা-মাকড় খুব অপছন্দ করে। এটি দিলে তারা বিরক্ত বোধ করে। গাছে বাসা বাঁধতে পারে না। প্রতি সাত দিনে একবার সব গাছের পাতায় নিম কীটনাশক স্প্রে করতে হবে। মাসে একবার ইপসম সল্ট স্প্রে করে দেয়া উত্তম। একইভাবে মাসে একবার পানির সঙ্গে হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে স্প্রে করা ভালো।

৮. ডাটা, পুইশাক, লালশাক, ধনেপাতা এসব লাগাতে পারেন। মাত্র ২৫ দিনে খেতে পারবেন। লালশাক লাগালে নেট দিয়ে ঘিরে দেবেন। শাকপাতা লাগালে দ্রুত আউটপুট পাবেন। যা আপনাকে প্রেরণা দেবে। পুইশাক গাছের পাতায় দাগ হলে পাতা কেটে দিন। অথবা ছত্রাকনাশক স্প্রে করেন। অথবা গাছ উঠিয়ে আবার লাগান। ইউরিয়া সার দিলে পুইশাক দ্রুত বাড়বে। শশা গাছের বৃদ্বির জন্য ডিএপি সার দিলে ভালো হবে। শশা গাছে ছাড়া ছাড়া ছত্রাকনাশক স্প্রে করতে হয়। খুব রোদ, গাছের গোড়ায় মালচিং করে দিয়ে উত্তম ফল মিলবে। মালচিং হলো গাছের গোড়ায় বিশেষ পলিথিন কিংবা শুকনো পাতা, খড় দিয়ে ঢেকে দেয়া।

৯. ফুল আসার পরে প্রানোফিক্স অথবা মিরাকুরান গাছের পাতায় শেষ বিকালে স্প্রে করবেন। বাসায় দুইটি গ্রুপের ছত্রাকনাশক রাখা ভালো। যেমন- ম্যানসার, মেটারিল। ১৫ দিনে একবার স্প্রে করবেন। এগরোমিন্ড গোল্ড অনুখাদ্য বা অন্য কোনো অনুখাদ্য বাসায় রাখতে হবে। মাসে কমপক্ষে একবার স্প্রে করবেন। অতিরিক্ত গরম, বৃষ্টি, খাদ্যের অভাব, গাছ রোগাক্রান্ত, আবহাওয়া দ্রুত আপডাউন করা ইত্যাদি কারণে ফুল ঝরে পড়তে পারে। আবার পরাগায়ন না হলে ঝরে পড়তে পারে। এ জন্য হাতের মাধ্যমে পরাগায়ন করতে হবে। পুরুষ ফুলের পরাগদণ্ড নারী ফুলে গর্ভে ঘষে দিতে হবে।

১০. ছাদ বাগানে গাছ মারা যাওয়ার অন্যতম কারণ পানি বেশি বা কম দেয়া। যতটুকু লাগে ঠিক ততটুকু পানি দিতে হবে। কোন গাছের কি চাহিদা, রোগ একটু স্টাডি করলে সহজে সফল হতে পারবেন।

১১. গাছের পাতার নিচে খেয়াল করবেন। বেগুন গাছের পোকা মারার জন্য সেক্স ফোরেমান ফাঁদ লাগাবেন। ডগা ছিদ্র বা ফল ছিদ্র হলে সাইপারমেত্রিন গ্রুপের কীটনাশক দিতে হবে। একটি বেগুন গাছ অনেক দিন ফল দেয়। ঢেড়স গাছ বেশি রোদ পড়ে এমন জায়গায় লাগাবেন। বেগুন, ঢেড়স, লালশাক, পুইশাক, ধনেপাতা, ডাটা শাক- এসব গাছের খুব যত্ন করতে হয় না।

১২. রসুন আর লবঙ্গ বেটে সেই পানি গাছে স্প্রে করলে পোকা কম আসবে। মরিচ গাছে নেপথলিন বেঁধে দিন, পোকা কম আসবে। পাতা কোকড়ালে ভার্মিটেক কিংবা এবোম কীটনাশক দিন। কোকড়ানো পাতা ফেলে দিন। মরিচ গাছে দশ দিন পর পর ডায়মেথট গ্রুপের (যেমন টাফগর) কীটনাশক দিলে উপকার হবে। সবকিছু করছেন, তারপরও কাজ হচ্ছে না। এক্ষেত্রে গাছের জায়গা বদল করেন, উঠিয়ে অন্যত্র লাগান।

♦️*ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে পেইজটি লাইক ফলো দিয়ে যুক্ত হন আমাদের সাথে,ধন্যবাদ।

#ছাদবাগান

টিপস ও কৃষি পরামর্শ 🌿🌱☘️ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার। 🌶️ক...
14/07/2026

টিপস ও কৃষি পরামর্শ 🌿🌱☘️
ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। অল্প চুনের পানি ও দিতে পারেন ক্যালসিয়াম অভাব দূর করতে।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা ও পেয়াজের খোসা। ৩ দিন ভিজিয়ে সেই পানি দিবেন।

🍀চা পাতার ব্যবহৃত লিকার ভাল নাইট্রোজেন এর উৎস।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।
⭕🟡🟢 নিম তেল ও সাবান পানি প্রতি সপ্তাহে একবার স্প্রে করলে পোকামাকড় দমনে খুবই ভাল কাজ করে। পোকায় ধরুক আর না ধরুক এক বার সমস্ত গাছে স্প্রে করে দিবেন।

টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন।

এই টাটকা কচকচা খেতে ভারী মজা দেশি শসার বীজ আমাদের কাছে পাবেন। কার কার লাগবে কমেন্ট জানান।
12/07/2026

এই টাটকা কচকচা খেতে ভারী মজা দেশি শসার বীজ আমাদের কাছে পাবেন।

কার কার লাগবে কমেন্ট জানান।

এই লম্বা জাতের ডেরশ বীজ আমাদের কাছে পাবেন ভাইরাল জাত। 👉কার কার লাগবে নতুন বীজ স্টকে আসছে।
12/07/2026

এই লম্বা জাতের ডেরশ বীজ আমাদের কাছে পাবেন ভাইরাল জাত।

👉কার কার লাগবে নতুন বীজ স্টকে আসছে।

খাটো জাতের শিম বারি-৫ আমাদের কাছে পাবেন। বারোমাসি জাত ও মাচা দেওয়া দরকার হয় নাহ। কার কার লাগবে  কমেন্ট জানান।
12/07/2026

খাটো জাতের শিম বারি-৫ আমাদের কাছে পাবেন।
বারোমাসি জাত ও মাচা দেওয়া দরকার হয় নাহ।
কার কার লাগবে কমেন্ট জানান।

৬ লিটার পানি দেওয়া ঝর্ণা পটআমাদের কাছে পাবেন। কার কার লাগবে কমেন্ট জানান।
12/07/2026

৬ লিটার পানি দেওয়া ঝর্ণা পট
আমাদের কাছে পাবেন।
কার কার লাগবে কমেন্ট জানান।

Address

Tolarbag, Mirpur-1

1216

Alerts

Be the first to know and let us send you an email when Seeds Mart-সীডস মার্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Seeds Mart-সীডস মার্ট:

Shortcuts

  • Want your business to be the top-listed Grocery Store?

Share