Nahar's Pure Food

Nahar's Pure Food Assalamu alaikum

09/11/2025
ঘরে তৈরি মশলার স্বাদই আলাদাNahar's Pure Food
31/01/2025

ঘরে তৈরি মশলার স্বাদই আলাদা
Nahar's Pure Food

14/07/2024

Pinkkkk

11/10/2023

আজকে অফিস শেষ করে আড়ং এ গেয়েছিলাম নতুন জুতা-জামার কালেকশন দেখতে। জুতার সেকশনের দৃশ্য ছিলো এটা। আমি এই Moment টা Capture না করে পারি নাই। দেখেই চোখ আটকিয়ে গেলো আমার। জুতা দেখা বন্ধ করে এই দুজন মানুষকে দেখছিলাম পুরোটা সময় জুড়ে ।

বৃদ্ধ Wife তার Husband কে নিয়ে আসছে জুতা কিনতে লাঠি ভর করে। আর Husband খুব ভালোবেসে তার Wife এর bag টা একদম প্রথম থেকে হাতে নিয়ে আছে যেন তার wife শান্তি মতো জুতা দেখে কিনতে পারে। পুরোটা সময় wife এর পাশে দাঁড়িয়ে ছিলো bag টা হাতে নিয়ে। শধু তাই না, সে তার wife এর জুতা Selection এর পুরাটা সময় Help করলো। আবার বলছিলো, “তোমার পায়ে কালো জুতাটা বেশি মানাচ্ছে। আর কালো টা নিলে তুমি আরাম পাবা ।”

কি যে অদ্ভুত ভালোলাগা, মায়া আর সম্মান কাজ করলো আমার। আসলে পুরুষ তো তাকেই বলা হয় যে তার স্ত্রীকে সম্মান করতে জানে, মায়া আর ভালবাসা দিয়ে জীবনের শেষ পর্যন্ত পাশে থাকতে জানে, পাশে রাখতে জানে। একটা মেয়ে তার বাবার বাড়ি ছেড়ে থাকতে আসে বিয়ের পর শুধু এই ভরসায় যে, তার Husband তাকে জীবনের শেষদিনটা পর্যন্ত Support করবে, কোন অবস্থায় হাত টা ছাড়বে না।

আসল কথা কি জানেন ? বিয়ে করে দুইজন মানুষের আজীবন একসাথে থাকার পিছনে বিশাল কারণ হলো একজন আরেকজনকে মানসিক শান্তি দেয়াটা। যেটাকে আমি Safe Home বলি। Mental Peace যে কতো বিশাল একটা ব্যাপার, যে একটা ভুল মানুষের সাথে থেকে সেটা হারায় ফেলে সেই কেবল এর অশান্তি বা মর্ম টা হারে হারে টের পায়।

যাই হোক, আমার কথা একটাই— যার কাছে যার শান্তি মিলে তার কাছেই যেন জীবনের শেষ দিন পর্যন্ত কেটে যায়।

আমাকে কেন জানি এখন আর Young Couples রা মুগ্ধ করে না। বরং উনাদের মতো Couple দেখলে মুগ্ধ হই, যে জীবনের কতোটা পথ একসাথে পারি দিয়ে একসাথে বৃদ্ধ হয়ে প্রমাণ করে দেয় যে- "ভালো মানুষ আছে এখনও, পাশে আসলেই থাকা যায় ইচ্ছা থাকলে হাজার কিছুর পরও।"
তখন আশ্বাস পাই এই ভেবে যে, শেষ পর্যন্তও মানুষ একসাথে থেকে প্রমাণ করে দিতে পারে যে- ভালোবাসা, সম্মান আর মায়া এখনও বেঁচে আছে।

নিজের মানসিক শান্তির ব্যাপারে এক বিন্দু ছাড় দেয়া উচিত না। জীবনতো একটাই, এটাকে এতো মানসিক কষ্ট দেয়ার কোন মানেই হয় না । একদম সহজ সমীকরণ এবং একটাই সমীকরণ। এর সাথে Compromise হয় না।

ভালো থাকুক সকল ভালোবাসা, সকল সম্মান আর সকল মায়াগুলো একদম জীবনের শেষ দিনটা পর্যন্ত। ❤️

Writer ©️Risha Muntaha

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি🥰★স্পঞ্জ কেকঃ ...
28/05/2023

স্পঞ্জ কেক, ময়েস্ট কেক এবং পাউন্ড কেকের পার্থক্য ❤
প্রথমেই বলে নিচ্ছি এটা সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকে লিখছি🥰

★স্পঞ্জ কেকঃ বার্থডে, এনেভার্সারি বা যেকোনো ওকেশনে আমরা বেস হিসেবে স্পঞ্জ কেক তৈরি করি।
ডিমের ফোম, অল্প ময়দা দিয়ে এই কেকটা তৈরি হয়।
ডিমের ফোমের কারণেই কেকটা স্পঞ্জ হয়।
এই কেকে তেল দিতে হয় না, আমি দেই কারণ আমার কাছে মনে হয় তেল না দিলে বেশি ড্রাই হয়ে যায়।
ডেকোরেশন এর আগে অবশ্যই কেকে সুগার সিরাপ বা স্প্রাইট টাইপ কিছু দিতে হবে।
এই কেকটা এমনি খাওয়া যাবেনা,গলায় আটকে যাবে।
বেক হতে সময় ও কম লাগে।
কেক ডেকোরেশন এর ৮-১০ ঘন্টা পর খেলে বেশি স্বাদ পাওয়া যাবে🥰

১ডিমের স্পঞ্জ কেকের রেসিপিঃ
ডিম ১ টি
চিনি ১/৪কাপ
হোয়াইট ভিনেগার ১/৪চা.চা (ভিনেগার দিলে ফোম দ্রুত হয়, আর কেক ডেবে যাওয়ার চান্স একটু কমে)
তেল ১টে.চা(অপশনাল)
ময়দা ১/৪ কাপ
বেকিং পাউডার ১/২চা চামচ
বেকিং সোডা ১/৪ চা.চা(সোডা অপশনাল, আমার কাছে মনে হয় ভিনেগার এবং সোডা একসাথে দিলে কেকের সাইজ অনেক বাড়ে)
লবণ সামান্য পরিমাণে(অপশনাল)
এসেন্স ১/২চা.চা

★ময়েস্ট কেকঃ এই কেকটাও ডেকোরেশন কেকের বেস হিসেবে তৈরি করা হয়। এক্ষেত্রে কেক তৈরিতে খরচ বেশি হয়। এমনিও খাওয়া যায় কিন্তু ক্রীমের সাথে খেতে বেশি মজা।
বেক হতে সময় বেশি লাগে।
ময়েস্ট কেকে আমরা সাধারণত দুধ,ভিনেগার,বাটারমিল্ক,দই,বেকিং সোডা বা গরম পানি ব্যবহার করে থাকি।
ডিমের ফোমের গুরুত্ব এক্ষেত্রে কম।

১ডিমের ময়েস্ট কেকঃ
ডিম ১টি
চিনি ১/২ কাপ
কুসুম গরম দুধ ১/৪ কাপ
ভিনেগার ১/৪ চা.চা
ময়দা ২/৩ কাপ
বেকিং পাউডার ১/২ চা.চা
বেকিং সোডা ১/৪ চা.চা
লবন ১/৪ চা.চা
তেল ১/৪ কাপ
গরম পানি ২টে.চা
এসেন্স ১/২ চা.চা

পাউন্ড কেকঃ এটা মূলত টি টাইম কেক বা ট্রাভেল কেক। বিকেলে চায়ের সাথে এই কেকটা আমরা খাই। কেকটাতে অবশ্যই কেক ফ্লাওয়ার ব্যবহার করতে হবে(ঘরে বানাতে ১কাপ ময়দা থেকে ২টে.চা ময়দা সরিয়ে, ২টে.চা কর্নফ্লাওয়ার মিশিয়ে চেলে নিতে হবে)।
এই কেকে বাটার,ডিম,কেক ফ্লাওয়ার,চিনি এ চারটি উপকরণ প্রায় সমপরিমাণ থাকে। অল্প কমবেশি হলে সমস্যা নেই।
বাটারের পরিবর্তে তেল দিয়েও করা যাবে, সেক্ষেত্রে স্বাদ একটু কম হবে।
এই কেকের ব্যাটার তুলনামূলক অনেক ভারী হয়। মোল্ডের দেওয়ার পর চামচ দিয়ে সমান করে নিতে হবে।
ক্রীম দিয়ে ডেকোরেশন করার দরকার হয়না। এটা এমনিতেই অনেক মজা।
কমপক্ষে ২টা ডিম ছাড়া পাউন্ড কেক সম্ভব না।

২ ডিমের পাউন্ড কেকঃ
ডিম ২ টি
চিনি ১/২ কাপ
বাটার ১০০গ্রাম বা ১/২ কাপ (বাটার না থাকলে ১/২ কাপ তেল)
ময়দা ২/৩ কাপ
কর্নফ্লাওয়ার ১চা.চা
গুড়া দুধ ১টে.চা(অপশনাল)
বেকিং পাউডার ১/২চা চামচ
লবণ ১/৪ চা.চা
এসেন্স ১/২চা.চা

★স্পঞ্জ কেক চুলায় ভালো হয়, বাকিসব কেক ওভেনে ভালো হয়।

★ব্লেন্ডারে ডিমের ফোম হয় না। ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন।

★আটা দিয়ে কেক ভালো হবেনা,কেক তৈরিতে ময়দা ই নিতে হবে।

★বিট করে যারা চিনি গলাতে না পারেন তারা চাইলে চিনি গুড়া করে নিতে পারেন, কারণ চিনি না মিশলে কেক হবে না। তাপে চিনি গলে যাবে কেকের ক্ষেত্রে এটা আশা করা যায় না।

শেষ টিপসঃ ময়দার প্যাকেট কিনে এনে প্যাকেট টা খোলার পর কেক খুব সুন্দর হবে।
ময়দা পুরনো হয়ে গেলে পাউরুটি/ব্রেড টাইপ খাবার সুন্দর হবে🥰

বাংলাদের সবচেয়ে দামী আর উঁচু কেক দেখুন🤔এই কেকটির মূল্য ৪২ লক্ষ্য টাকা😯😯কেকটির উচ্চতা ১৬ ফুট, ১,৮০০-১,৯০০ পাউন্ড কেক।যারা...
24/12/2022

বাংলাদের সবচেয়ে দামী আর উঁচু কেক দেখুন🤔
এই কেকটির মূল্য ৪২ লক্ষ্য টাকা😯😯
কেকটির উচ্চতা ১৬ ফুট, ১,৮০০-১,৯০০ পাউন্ড কেক।
যারা থিমবেইজড কেকেরর দাম ৭০০০/৮০০০ শুনেই চোখ কপালে উঠান আবার সেটাই চান তারা দেখুন...জানা দরকার ৪২ লাখ টাকা মূল্যের কেক হয়..

_কেকটি বানিয়েছেন Intercontinental Dhaka Executive Pastry Chef 'মোহাম্মদ আবু তালেব দিপু' ✌️👌👏😚 অভিনন্দন শেফ এবং পুরো বেকারি পেস্ট্রি টিমকে!!👏
©️Collected

15/11/2022

ছোটবেলায় কিসমিস খেতে খুব ইচ্ছা করত। আম্মা খেতে দিত না। বাজার থেকে অল্প কিসমিস এনে আম্মা কুটুরিতে লুকিয়ে রাখত। শুধুমাত্র ...
18/10/2022

ছোটবেলায় কিসমিস খেতে খুব ইচ্ছা করত। আম্মা খেতে দিত না। বাজার থেকে অল্প কিসমিস এনে আম্মা কুটুরিতে লুকিয়ে রাখত। শুধুমাত্র সেমাই রান্না করার সময় সেই কুটুরি খোলা হত। ঐ সময় হাতে দুই তিনপিস পেয়ে অতৃপ্ত আমার বাল্যকালে খুশির রঙ লেগে যেত।

যখন টাকা আয় করা শুরু করলাম তখন কিসমিস খাওয়া শুরু করলাম। মুঠো মুঠো করে কিসমিস খাইছি। হয়ত বাল্যকালের সেই তিনপিসের মত টেস্ট পাই নাই, তবে অতৃপ্ত বাল্যকালের উপর কিছুটা প্রতিশোধ নিতে তো পারছি।

ঐদিন এক সুপার শপে দেখলাম নসিলা। ছোটবেলায় টিভিতে শুধু এড দেখতাম, বাচ্চারা টিফিনে নসিলা দিয়ে পাউরুটি মাখিয়ে নিয়ে যায়। এড দেখে বুঝতাম এই জিনিস বিরাট সুস্বাদু, কিন্তু মধ্যবিত্ত বাবা মায়ের নসিলার বোতল কিনে দেয়ার আগ্রহ বা সক্ষমতা কোনটাই ছিল না।

ঐদিন এক বোতল নসিলা কিনে এনে আঙুল দিয়া চেটে পুটে খাইছি। যেটুকো সক্ষমতা আছে, সেটুকোর মধ্যে কোন আক্ষেপ রাখা যাবে না।

এক কলিগের তেল আনতে নুন ফুরায় অবস্থা। একদিন দেখি ফুল ফ্যামিলি কক্সবাজার যাবার বিমানের টিকেট সহ উপস্থিত । সবাই কানাঘুষা করতেছে। আমি ভাইরে ডেকে জিজ্ঞেস করলাম ঘটনা কি?

সে বলল, আব্বা সারাজীবন স্বপ্ন দেখাইছে রোল ১ হইলে কক্সবাজার নিয়া যাবে। ক্লাসে সবসময় রোল ১ হইত, কিন্তু স্কুল শিক্ষক আব্বার সক্ষমতা হয় নাই। আমিও ছেলেকে বলছিলাম রোল ১ হলে কক্সবাজার নিয়া যাব। একটাই জীবন, আমি আমার আব্বার মত হতে চাইনা।

জীবনটা তো ছোট। আজকে আপনার স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়ার বয়স। টাকা জমিয়ে জমিয়ে কোন একদিন সময় করে বউ নিয়ে ঘুরতে যাবেন, ও স্বপ্ন সহজে পূরণ হবে না।সময়, টাকা, অবসর তিনটা একসাথে আপনার কোনদিন হয়ে উঠবে না।

জীবন একটু একটু করে চলে যাচ্ছে। আজকে যা গেল ওটাই শেষ। আজকে যা করতে পারেন নাই, ওটাই মিস করলেন। যেটুকু আপনার আছে এটুকুই অল্প করে উপভোগ করার মানেই জীবন।

জীবনটাকে নসিলা ভেবে চেটেপুটে খেতে থাকুন, কিসমিসের মত ভবিষ্যতের আশায় কুটুরিতে জমা করে রাখলে শুধু আফসোস বাড়বে।☺️

#সংগৃহীত 🥰😊☺️

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন*...
19/09/2022

* মাত্র ৫ বছর বয়সে তিনি বাবাকে হারান
* ১৬ বছর বয়সে স্কুল থেকে ঝড়ে পড়েন
* ১৭ বছরের মাথায় মোট ৪ বার চাকরী হারিয়েছিলেন
* ১৮ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন
* ১৯ বছর বয়সে তিনি বাবা হন
* ২০ বছর বয়সে তার স্ত্রী তাঁকে ফেলে রেখে চলে যায় আর কন্যা সন্তানটিকেও নিয়ে যায় সাথে
* সেনাবাহিনীতে যোগদান করেন এবং সেখানে ব্যর্থ হন
* ইনস্যুরেন্স কোম্পানীতে যোগদান করেন এবং সেখানেও সফলতার দেখা পান নি
* নিজের মেয়েকে নিজেই অপহরণ করতে গিয়েছিলেন এবং সেখানেও ব্যর্থ হন
* চাকরী নিয়েছিলেন রেললাইনের কন্ডাকটর হিসেবে, সুবিধে করতে পারেন নি
* অবশেষে এক ক্যাফেতে রাধুনীর চাকুরী নেন
* ৬৫ বছর বয়সে তিনি অবসরে গিয়েছিলেন।
* অবসরে যাবার প্রথম দিন সরকারের কাছ থেকে ১০৫ ডলারের চেক পেয়েছিলেন।
* তাঁর কাছে মনে হয়েছিল জীবন তাঁর মূল্যহীন
* আত্মহত্যা করবার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
* এরপর একটী গাছের নিচে বসে জীবনে কি কি অর্জন করেছেন তাঁর একটা লিস্ট বানাতে শুরু করলেন।
* হঠাত তাঁর কাছে মনে হল জীবনে এখনো অনেক কিছু করবার বাকি আছে আর তিনি বাকি সবার চাইতে একটি জিনিসের ব্যাপারে বেশি জানেন- রন্ধনশিল্প
* তিনি ৮৭ ডলার ধার করলেন সেই চেকের বিপরীতে আর কিছু মুরগী কিনে এনে নিজের রেসিপি দিয়ে সেগুলো ফ্রাই করলেন।
* এরপর Kentucky তে প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে সেই ফ্রাইড চিকেন বিক্রি করা শুরু করলেন!
* জন্ম নিল KENTUCY FRIED CHICKEN তথা KFC র...

* ৬৫ বছর বয়সে তিনি দুনিয়া ছাড়তে চেয়েছিলেন আর ৮৮ বছর বয়সে এসে Colonel Sanders বিলিওনার বনে গিয়েছিলেন।

* স্মরণীয় হয়ে আছেন KFC এর প্রতিষ্ঠাতা হিসেবে!
-----হতাশ হবার কিছু নেই, আপনার হাতে এখনো অনেক সময় আছে বিলিওনার হবার...শুধু চেষ্টাটি প্রয়োজন!❤
Cp

Address

Dhanmondi, Dhaka
Ati
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahar's Pure Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share