02/06/2026
প্রাচীন মিশরীয় সভ্যতায় মানুষ শুধু শরীর পরিষ্কার করার জন্য নয়, বরং চর্মরোগের চিকিৎসার অংশ হিসেবেও সাবান ব্যবহার করত। তখনকার সাবান তৈরি হতো প্রাকৃতিক তেল, চর্বি ও ক্ষার দিয়ে, যা ত্বকের স্বাভাবিক স্তর নষ্ট করতো না বরং ত্বককে সুরক্ষা দিত।
কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। আধুনিক বাজারের বেশিরভাগ সাবানে অতিরিক্ত কেমিক্যাল, কৃত্রিম ফেনা তৈরির উপাদান, কৃত্রিম সুগন্ধি এবং সংরক্ষণকারী পদার্থ ব্যবহার করা হয়। এসব সাবানে সাধারণত থাকে SLS, SLES, কৃত্রিম ফ্র্যাগরেন্স, প্যারাবেন ইত্যাদি, যা ত্বকের উপরিভাগের প্রাকৃতিক তেল ধুয়ে ফেলে দেয়। ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, চুলকানি বাড়ে, অ্যালার্জি দেখা দেয়, এমনকি দীর্ঘদিন ব্যবহার করলে একজিমা, ডার্মাটাইটিসসহ নানা ধরনের চর্মরোগের ঝুঁকি বেড়ে যায়।
এ কারণেই আজকাল অনেক ক্ষেত্রে চর্মরোগ হলে ডাক্তাররা সাবান ব্যবহার কমাতে বা বন্ধ করতে বলেন। আবার অনেক সময় অ্যান্টিবায়োটিক বা বেশি শক্তিশালী কেমিক্যালযুক্ত মলম ব্যবহার করতে হয়, যা সাময়িকভাবে সমস্যা কমালেও ত্বকের উপরের সুরক্ষামূলক স্তর দুর্বল করে দিতে পারে।
এখন প্রশ্ন হচ্ছে — তাহলে কি সাবানই খারাপ?
না, সব সাবান খারাপ নয়। সমস্যা হচ্ছে কৃত্রিম ও অতিরিক্ত কেমিক্যালযুক্ত সাবান।
প্রাকৃতিক উপায়ে তৈরি সাবান, যেমন ট্যালো, নারিকেল তেল, অলিভ অয়েল, নিম, হলুদ বা ভেষজ উপাদান দিয়ে তৈরি সাবান ত্বকের স্বাভাবিক গঠন নষ্ট করে না। বরং এসব সাবানে প্রাকৃতিক গ্লিসারিন থাকে, যা ত্বককে নরম রাখে, শুষ্কতা কমায় এবং ত্বকের প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
বিশেষ করে নিম, হলুদ বা ভেষজ উপাদানযুক্ত প্রাকৃতিক সাবান ত্বকের জন্য উপকারী হতে পারে, কারণ এগুলোতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণ থাকে।
আমাদের সচেতন হতে হবে — বেশি ফেনা মানেই ভালো সাবান নয়, বেশি সুগন্ধ মানেই নিরাপদ নয়, আর বাজারে পাওয়া সব সাবানই ত্বকের জন্য উপকারী নয়।
ত্বক বাঁচাতে হলে আবারও প্রাকৃতিক উপাদানের দিকে ফিরে যেতে হবে।
বিজ্ঞাপন:
আমরা এমন একটি সাবান তৈরি করেছি, যেখানে ট্যালো ও প্রাকৃতিক ভেষজ উপাদানের সুষম মিশ্রণ ব্যবহার করা হয়েছে।
এতে কোনো কৃত্রিম সেন্ট যুক্ত করা হয়নি, তাই এটি ত্বকের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর।
দাম:
১০০ গ্রাম = ১২০ টাকা
বিশেষ অফার:
৪ পিস সাবানের মূল্য ৪৫০৳, ডেলিভারি সহ মাত্র ৫০০ টাকা ( সাশ্রয় ৯০৳ )
বি.দ্র.:
এতে কোনো সেন্ট ব্যবহার করা হয়নি, তাই ট্যালো ও ভেষজ উপাদানের স্বাভাবিক কিছু গন্ধ থাকতে পারে।
তবে গোসলের পর শরীরে কোনো গন্ধ থাকে না; বরং আপনার শরীরের স্বাভাবিক সতেজ অনুভূতিটাই থাকবে।
সাবান ব্যবহারের পর ত্বকে হালকা গ্লিসারিনের মতো নরম অনুভূতি থাকবে।
বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এটি অনেক উপকারী হতে পারে বলে আমরা আশাবাদী।