07/01/2025
সূরা আত-ত্বীন আরবি উচ্চারণ ও বাংলা অর্থ
وَٱلتِّينِ وَٱلزَّيْتُونِ
উচ্চারণ:- ওয়াততীন ওয়াঝঝাইতূন।
অর্থ:- শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,
وَطُورِ سِينِينَ
উচ্চারণ:- ওয়া তূরি ছীনীন।
অর্থ:- এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,
وَهَٰذَا ٱلْبَلَدِ ٱلْأَمِينِ
উচ্চারণ:- ওয়া হা-যাল বালাদিল আমীন।
অর্থ:- এবং এই নিরাপদ নগরীর।
لَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَٰنَ فِىٓ أَحْسَنِ تَقْوِيمٍ
উচ্চারণ:- লাকাদ খালাকনাল ইনছা-না ফীআহছানি তাকবীম।
অর্থ:- আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।
ثُمَّ رَدَدْنَٰهُ أَسْفَلَ سَٰفِلِينَ
উচ্চারণ:- ছু ম্মা রাদাদ না-হু আছফালা ছা-ফিলীন।
অর্থ:- অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ
উচ্চারণ:- ইল্লাল্লাযীনা আ-মানূওয়া‘আমিলুসসা-লিহা-তি ফালাহুম আজরুন গাইরু মামনূন।
অর্থ:- কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِٱلدِّينِ
উচ্চারণ:- ফামা-ইউকাযযি বুকা বা‘দুবিদ্দীন।
অর্থ:- অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?
أَلَيْسَ ٱللَّهُ بِأَحْكَمِ ٱلْحَٰكِمِينَ
উচ্চারণ:- আলাইছাল্লা-হু বিআহকামিল হা-কিমীন।
অর্থ:- আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?