25/04/2025
স্কুল জীবনে যে বন্ধুর জন্য পাশের সিট ধরে রাখতাম, কলেজ জীবনে দেখলাম- সে বন্ধুটা গোটা ক্লাস রুমেই নেই। বিপরীত লিঙ্গের যে মানুষটা মেসেঞ্জারের শুরুর দিকেই থাকতো সবসময়, এখন মেসেঞ্জার স্ক্রল করেও তার নামটা আর পাই না। যেসব বন্ধুরা আড্ডা দিতাম একসাথে, নিয়মিত দেখা হতো! সবাই এখন ব্যস্ত তাদের মতো। মান্না দে'র সেই কফি হাউজ গানের মতো- সে আড্ডাটা আজ আর নেই! ফেসবুক ফ্রেন্ডলিস্টের যে মানুষটা অনেক আপন হয়ে উঠেছিলো, তার নামের নিচেও দেখি আজকাল Add Friend লেখা ওঠে।
আমাদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে। কমে মানুষ। বাস্তবতা আঘাত করে, 'সার্কেল' ভেঙে যায়, চেনা মানুষ অচেনা হয়। নানা আবেগ, অনুভূতি পেছনে ফেলে আসা লাগে। মাঝেমধ্যে হয়তো 'তাকদীর' সিরিজের চঞ্চল চৌধুরীর মতো বলতে ইচ্ছা হয়- "ছিলো তো অনেকেই, পথে কত জনরে হারাইলাম!" তবুও বলা বারণ। কেননা, জীবনের সব পরিবর্তন মেনে নিতে হয়। হাসিমুখেই নতুন উদ্যমে এগিয়ে যেতে হয়…