31/05/2022
নতুন শিক্ষাক্রমে "ধর্ম শিক্ষা" বলে কোন বিষয় কি থাকছে?
বাংলাদেশে আবারো নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। পিইসি-জেইসি পরীক্ষা বাতিলে পাশাপাশি নতুন শিক্ষাক্রমে কিছু বিষয় যোগবিয়োগও হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে হবে আটটি বই। আর ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ১০টি বিষয় প্রবর্তনের কথা আছে। এই দশটি বিষয় হল -
- ভাষা ও যোগাযোগ
- গণিত ও যুক্তি
- বিজ্ঞান ও প্রযুক্তি
- তথ্য ও যোগাযোগপ্রযুক্তি
- পরিবেশ ও জলবায়ু
- জীবন ও জীবিকা
- সমাজ ও বিশ্ব নাগরিকত্ব
- শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা
- শিল্প ও সংস্কৃতি
- মূল্যবোধ ও নৈতিকতা
এই দশ সাবজেক্টের লিস্টে "ধর্ম শিক্ষা" নামে কোন বিষয় দেখা যাচ্ছে না। ইসলাম ধর্ম, খ্রিষ্ট ধর্ম, হিন্দু ধর্ম-এই ধরণের কোন বিষয় আর থাকছে বলেই মনে হচ্ছে।
আদর্শ সেক্যুলার নাগরিক তৈরির ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধক হল ঐসব ওয়ার্ল্ডভিউ যেগুলো সেক্যুলারিসমের সর্বজনীনতার দাবিকে চ্যালেঞ্জ করে। আর সবচেয়ে অ-সেক্যুলার ওয়ার্ল্ডভিউ হল ইসলাম। তাই কাগজেকলমে ৯০% মুসলিমের দেশ বাংলাদেশের ভবিষ্যৎকে সত্যিকার অর্থে সেক্যুলার করে তুলতে হলে দুটো বিষয় আবশ্যক -
ক) ইসলামের 'প্রকৃত শিক্ষা, সংজ্ঞা ও সীমানা' ব্যাখ্যা করার কর্তৃত্ব রাষ্ট্রের হাতে থাকা
খ) সমাজ ও রাষ্ট্রের আলোচনায় ইসলামের প্রভাব কমিয়ে লিবারেল-সেক্যুলার-বাঙ্গালি নৈতিকতার প্রভাব বাড়ানো।
প্রথমটা করা হচ্ছে "গণ"-কমিশনসহ অন্যান্য বিভিন্ন উপায়ে 'অনুমোদিত ইসলাম'-এর সীমানা নতুন করে তৈরি করে।
আর পরেরটা বাস্তবারয়নের একটা অংশ হল নতুন এই শিক্ষাক্রম। যেখানে "ইসলাম শিক্ষা" থাকবে না কিন্তু শিল্প ও সংস্কৃতি, মূল্যবোধ ও নৈতিকতা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব-এর নামে লিবারেল-সেক্যুলার আকীদাহ শেখানো হবে।
অনেকবার বলেছি, আবারও বলি - সেক্যুলারিসম ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা না। সেক্যুলারিসম হল ধর্মকে রাষ্ট্র ও সংবিধানের অধীনস্ত করা। ধর্মকে নিয়ন্ত্রন করা।
-বিস্তারিত:কমেন্টে