06/03/2024
এতো সুখ কেউ আমায় দেয়নি,যত দুঃখ তুমি দিলা।।
আমি বার বার তোমার কাছে দুঃখ পেয়েছি,পরিপূরক হয়েছি,তবুও তো পেয়েছি।
"দুঃখ আমায় কখনো ব্যর্থ হতে দেয়নি।।
তুমি আমায় যতটুকু দুঃখ দিয়েছো,ঠিক ততটুকুই আমি তোমায় ভালোবাসিয়াছিলাম।।
আমি জানি দু-জনে সমান ভাবে ভালোবাসতে পারে না৷এটা ভালোবাসায় নাই-
তাই বলে ঠিক ততটুকুই দুঃখ দিবা?(আমার ভালোবাসার সমান)।
কখনো আমায় দেখার ইচ্ছে হলে,শ্রাবন মেঘের দিনে একবার এসে দেখে যাও,"আমি কি রকম করে বেঁচে আছি "।।
আমি কখনো তোমার পাশে হাঁটি নাই।পাশে তো কত মানুষই হাঁটে।।(পাশে হাঁটলেই, কাছের হয় না)।তুমি ভালো থেকো বলে চলে গেলা আর-
আমি নাক চেপে যাই প্রিয় মানুষের গন্ধ।।
তুমি চলে যাওয়ার পর, আমি সামান্য দুঃখ ছাড়া কিছুই পাইনি।তুমি শুধু দুঃখ-ই দিলা!
আর দেওয়ার মতো কিছু পাইলা না৷যা ধরা যায় না,ছোঁয়া যায় না।।তবুও তোমায় দেয়া সব কিছু আমার ভালো লাগে। যেমন,তোমার দেওয়া চোখের জল,নির্ঘুম রাত্রি ইত্যাদি।
তুমি যেনো তাহারে পাইয়া খুব খুশি হও,যতটা খুশি হইতাম আমি তোমারে পাইয়া।আমি তোমার দুঃখের ভাগ নিছি,সুখের নহে।।
সে-ও যেনো তোমাকে পাহ্ইয়া অনেক খুশি হয়।যেমন, খুশি হয় হারানো সন্তান ফিরে আসা -মা।।
তোমায় ছোঁয়ার বড় ইচ্ছা-
তুমি আবার জন্ম নিও,পর জনমে আমি তোমার মনের মতো হবো।।
পর জনমে হাওয়া হবো,ছুঁইতে না পাওয়া তোমায় ছুঁয়ে দেখবো।
(গাজী সাহেব)