19/09/2024
মাসুদ কামাল তোফাজ্জেল
🔺তোফাজ্জেলনামা🔺
শুনে খুব খারাপ লাগছে,
তারই সংক্ষিপ্ত কিছু বিবরণ তুলে ধরলাম।
এরা দুই ভাই।নাসির উদ্দিন(বড়),মাসুদ কামাল(তোফাজ্জেল) ছোট।পিতাঃআব্দুর রহমান।গ্রাম:কাঠালতলী,ইউনিয়নঃকাঠালতলী,উপজেলাঃ
পাথরঘাটা,জেলাঃবরগুনা।২০১২ সালের মার্চ অথবা এপ্রিলে তার বাবা খুলনায় মটরসাইকেল দূর্ঘটনায় মারা যায়।মা ২০১৪ সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।বড় ভাই নাসির পুলিশের এএসাই ছিল।তার স্ত্রী আর দুই পুত্র।নাসির ২০২২ সালের মে মাসে দুরারোগ্য লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।দুনিয়ায় আপন বলতে আর কেউ নেই।তোফাজ্জেল পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলায় অনার্স,মাস্টার্স করেছে।পরবর্তীতে ২০১৮ সালে বরিশাল বঙ্গবন্ধু ল কলেজে ভর্তি হয়।দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত থাকার পরে (২০০৭-২০১৮) ২০১৮ সালে তোফাজ্জেল বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়।অত্যান্ত বিনয়ী,ভদ্র,মার্জিত,শিক্ষিত ও সুবক্তা এই তরুণ এর জীবনের কালো অন্ধকার নেমে আসে ২০১৯ এর জুন এর দিকে তার প্রিয়তমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় মানুষিক ভাবে একেবারেই ভেঙ্গে পড়ে।মা-বাবা মারা যাওয়ার পরে যাকে আঁকড়ে ধরে,ভালবেসে বাঁচতে চেয়েছিল তাকে হারিয়ে এরপর আর সেই শোক কাটিয়ে আর ফিরে আসতে পারে নি।প্রথমে কিছুদিন তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।পরবর্তীতে তার বড় ভাই এবং তৎকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসাইনের তত্বাবধানে চিকিৎসা করা হয়।সুস্থ হয়ে ফিরে আসে আবার মানুষিক ভাবে ভারসাম্যহীন হয়ে যায়,এভাবেই চলে।কখনো ঢাকা,কখনো চট্রগ্রাম,কখনো পাথরঘাটা ভবঘুরে হয়ে জীবন কাটায়।তার ভাই ২০২২ সালে মারা যাওয়ার পরে সাবেক সাধারণ সম্পাদক এনামুল হোসাইন তোফাজ্জেল কে তার কাছে নিয়ে আসে এবং ঢাকা,খুলনা,বরিশালে চিকিৎসা করায় এবং তার নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে।পরবর্তীতে ২০২৪ এর জুন মাস থেকে সে আবার মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং ভব-ঘুরে হয়।স্বাভাবিক ভাবে রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তা প্রিয় জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়।সম্ভবত ২০২২ সালে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছিল ❝আই ক্যান স্পিক টুয়েন্টি আওয়ার্স ইংলিশ❞শিরোনামে।সে যতবার মানুষিক ভারসাম্য হারিয়ে ভবঘুরে হয়েছে ততবার তার বেশিরভাগ সময় এই ঢাকা বিশ্ববিদ্যালয় কাটিয়েছে।তার প্রিয় জায়গা ছিল এই বিশ্ববিদ্যালয়।কখনো মধুতে,কখনো সরোওয়ার্দী উদ্যান,কখনো গুরু