19/05/2025
আমি ওয়াশরুমে গেলেই হাজব্যান্ড শ'য়তানি করে ওয়াশরুমের লাইট অফ করে দেয়। তাকে কয়েকদিন নিষেধ করেছি সে কোনমতেই আমার কথা শুনে না,সে যেটা করবে তো সেটা করেই যাবে।
নিষেধ করেও যখন কাজ হয়না তারপরে মনে মনে ছিলাম যখনই এবার ওই বেডা ওয়াশরুমে যাবে আমি লাইট অফ করে দেবো। একদিন রাত্রিবেলা খেতে বসবো এর আগে শশুর আর হাসবেন্ড একসাথে বাসায় এসে ডাইনিং এর ওই ওয়াশরুমটাই শ্বশুর ঢুকেছে। আমি মনে করেছি আমার হাজব্যান্ড হয়তো এবার আমি গিয়ে সামনে থেকে সিটকিনি লাগিয়ে দিয়ে লাইট অফ করে দিয়েছি 🙂
দিয়ে আবার বলতেছি কিরে আসাদ কাকুর পুত এখন কেমন লাগে হ্যাঁ,আজকে আর লাইট দিবো না (আসাদ আমার শ্বশুরের নাম)
ভেতর থেকে শশুর বলতেছে আমি তোর আসাদ কাকুর পুত নারে মা আমি তোর আসাদ কাকুই এবার দয়া করে লাইট টা দে🙂