30/05/2025
কালোজিরা ।
♦️সাধারণত কালোজিরা নামে পরিচিত হলেও কালোজিরার আরো কিছু নাম আছে, যেমন- কালো কেওড়া, রোমান করিয়েন্ডার বা রোমান ধনে, নিজেলা, ফিনেল ফ্লাওয়ার, কালঞ্জি ইত্যাদি। কালোজিরার বৈজ্ঞানিক নাম nigella sativa। এই কালো বীজের স্বাস্থ্য উপকারিতা অপরিসীম। ক্ষতিকর ব্যাকটেরিয়া নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে কালোজিরা। শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই না কালোজিরা চুল ও ত্বকের জন্যও অনেক উপকারি।
কালোজিরা সেবনে উপকারিতা:
👇
✅কালোজিরা ফাইবারের একটি ভালো উৎস হওয়ায় হজম প্রক্রিয়া নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
✅কালোজিরায় থাকা বিশেষ অ্যান্টি-ডায়াবেটিক উপাদানগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
✅কালোজিরা মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করে।
✅কালোজিরার বিশেষ প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য এর প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে।