মহান আল্লাহ তায়ালা মানুষের জীবিকার জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসা শুধু হালালই নয় প্রিয় নবীর সুন্নতও বটে।
ব্যবসার প্রতিটি পদক্ষেপে রয়েছে কোরআন সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা। যার অনুকরণ ও অনুস্মরণে রয়েছে বারাকাহ প্রাপ্তির বিশেষ ঘোষণা। কোরআন সুন্নাহর সুনির্দিষ্ট সব দিকনির্দেশনাকে সামনে রেখে পথচলা শুরু করে অর্গানিক ফুডের আস্থার ঠিকানা মিফতাহ ফুড শপ।
মিফতাহ ফুড শপে আপনি পাব
েন ঘানিভাঙ্গা খাঁটি সরিষার তেল থেকে শুরু করে নিজস্ব প্রতিনিধি সশরীরে উপস্থিত থেকে সংগৃহীত বিভিন্ন চাকের এবং চাষের মধু, নিজস্ব তত্বাবধানে তৈরী গাওয়া ঘী, গাভীর তরল দুধ, খেজুরের রস, নিজস্ব তত্বাবধানে তৈরী খেজুরের গুড়, আখের গুড়, কালোজিরার তেল, বিভিন্ন প্রকারের খেজুর সহ ফরমালিন মুক্ত সিজনাল ফল-ফলাদি অত্যন্ত সুলভ মূল্যে।
দীর্ঘ দুই বছর যাবৎ সততা ও আমানতদারীর সাথে অর্গানিক ফুড নিয়ে কাজ করছি আমরা। লম্বা এই সময়ে কাস্টমারদের চাহিদা অনুযায়ী সকল পণ্যে খাঁটি মান নিশ্চিতকরণে পরিশ্রম করতে হয়েছে বেশ। প্রতিটি পণ্যের মাঠপর্যায় থেকে শুরু করে ডেলিভারি দেওয়া পর্যন্ত প্রস্তুতকরণের যাবতীয় কাজ নিজেরাই করে থাকি। শতভাগ কোয়ালিটিফুল পণ্য সরবরাহে অর্থনৈতিক বিড়ম্বনার সম্মুখীন হতে হলেও সেরা মানের প্রশ্নে আমরা থেকেছি আপোষহীন।
আলহামদুলিল্লাহ! বিনিময়ে আমরা পেয়েছি দেশ বিদেশের নানা মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও অসংখ্য কাস্টমারের আমাদের প্রতি আস্থা প্রদর্শনে হয়েছি সিক্ত।
আমরা আমাদের কাস্টমারদের সাথে শুধু ব্যবসাই করিনা বরং আমরা তাদের খেদমতের নিয়তে কাজ করি। কাস্টমারের পেরেশানি হয় বা কষ্ট হয় এমন কোন পদক্ষেপ আমরা গ্রহণ করিনা। তাই পণ্য সংগ্রহের জন্য সারাদেশে ক্যাশঅন ডেলিভারি ও পছন্দ অপছন্দের বিবেচনায় আমাদের রয়েছে রিটার্ন পলিসির বিশেষ সুবিধা ।
সুস্থ ও সতেজ থাকতে দৈনন্দিন খাদ্য তালিকায় অর্গানিক ফুডের চাহিদা বাড়ছে দিনদিন । খাঁটি ও নির্ভেজাল অর্গানিক ফুড সংগ্রহে মিফতাহ ফুড শপ হোক আপনার প্রথম পছন্দ। মিফতাহ ফুড শপের বর্ণিল ভুবনে আপনাকে স্বাগতম।