20/10/2022
কিভাবে আমাদের মুক্তি লাভ হবে?
যারা মৃত্যুর সময় ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে, তার নাম নিতে নিতে দেহ ত্যাগ করবে, তারা মুক্তি লাভ করে ভগবানের কাছে চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় (৮/৫) বলেছেন,
“মৃত্যুর সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ভাবই প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ নেই।” কিন্তু যারা সারা জীবন কৃষ্ণ নাম নিবে না, তাদের মৃত্যুর সময় কৃষ্ণ নাম মনে পড়বে না।
তাই আমাদের সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ-কীর্তন করা উচিত, কারণ আমরা তো জানি না কখন আমাদের মৃত্যু হবে। আর মৃত্যুর সময় কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা করলে কখনোই আমাদের মুক্তি লাভ হবে না, গীতা (৮/৬) “অন্তিমকালে যিনি যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন, তিনি সেই ভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন।”
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
জয় শ্রীকৃষ্ণ
🙏🙏🕉️🕉
Follow the my new page 👉 সনাতন ভক্তবৃন্দ 👈