Deshi Organic দেশি অর্গানিক

Deshi Organic দেশি অর্গানিক শতভাগ খাঁটি, অর্গা‌নিক এবং বিশুদ্ধ পণ্যের অঙ্গীকার।

12/03/2026

আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা?
ঘী-য়ে ভাজা লাচ্ছা সেমাই পছন্দ করেন কে কে এবং এই ঈদকে আরো আনন্দময় করতে চান কে কে??
ফুড হাইজিন মেনে সম্পূর্ণ হাতে তৈরি স্বাস্থ্য সম্মত সুসাধু বগুড়ার বিখ্যাত লাচ্ছা সেমাই দিয়ে আপনার ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে চাইলে ইনবক্সে ম্যাসেজ অথবা কল করতে পারেন।
আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারী করে থাকি।
মোবাইল: 01744-350340, 01713-718882

আসসালামু আলাইকুমকেমন আছেন বন্ধুরা?ঘী-য়ে ভাজা লাচ্ছা সেমাই পছন্দ করেন কে কে এবং এই ঈদকে আরো আনন্দময় করতে চান কে কে??ফুড হ...
12/03/2026

আসসালামু আলাইকুম
কেমন আছেন বন্ধুরা?
ঘী-য়ে ভাজা লাচ্ছা সেমাই পছন্দ করেন কে কে এবং এই ঈদকে আরো আনন্দময় করতে চান কে কে??
ফুড হাইজিন মেনে সম্পূর্ণ হাতে তৈরি স্বাস্থ্য সম্মত সুসাধু বগুড়ার বিখ্যাত লাচ্ছা সেমাই দিয়ে আপনার ঈদের আনন্দকে পরিপূর্ণ করতে চাইলে ইনবক্সে ম্যাসেজ অথবা কল করতে পারেন।
আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারী করে থাকি।
মোবাইল: 01744-350340, 01713-718882

দ্রুত অর্ডার করুন বন্ধুরা
26/02/2026

দ্রুত অর্ডার করুন বন্ধুরা

মধু সংরক্ষণ----------------মধু কেনার আগে একজন সচেতন ক্রেতার মনে প্রথমেই যে প্রশ্ন ঘুরপাক খায় তা হলো এই মধু খাঁটি কীনা? ...
19/02/2026

মধু সংরক্ষণ
----------------
মধু কেনার আগে একজন সচেতন ক্রেতার মনে প্রথমেই যে প্রশ্ন ঘুরপাক খায় তা হলো এই মধু খাঁটি কীনা? বাস্তবে খাঁটি মধু নির্ণয় করার জন্য সহজ কোনো রাস্তা নেই। এজন্য ল্যাবরেটরিতে কয়েক ধরনের পরীক্ষা করা আবশ্যক।
আবার মধু খাঁটি হলেই হবে না সাথে সাথে মধুর সঠিক সংরক্ষণ পদ্ধতিও জানা দরকার। কারণ অসতর্কতা বা ভুল কিছুর জন্য খাঁটি মধু নষ্ট বা পুষ্টিগুণ কমে যেতে পারে। তাই আমাদের সকলেরই এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। এছাড়া মধু সংরক্ষণের সঠিক পদ্ধতি আমাদের সকলেরই জেনে রাখা উচিত।
তবে মধু সংরক্ষণ করা তেমন জটিল কিছু নয়। মধু মহান আল্লাহ তায়ালা প্রদত্ত একটি উৎকৃষ্ট নিয়ামত। মধুতে সহজে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না তাই মধু দ্রুত নষ্টও হয় না। তারপরও মধু দীর্ঘদিন ভালো ও গুনাগুন অক্ষুন্ন রাখতে কিছু বিষয়ে জানা আবশ্যক।
ভোক্তা পর্যায়ে খুচরা মধু বিক্রয় এবং দীর্ঘদিন সংরক্ষণের জন্য কাচের পাত্র সবচেয়ে উত্তম। নন- ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে মধু দীর্ঘদিন না রাখাই উত্তম। এখানে প্রদর্শিত ছবিটি দেখুন। বাংলাদেশ ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর মৌমাছি পালন ও প্রশিক্ষণ কেন্দ্রে ১৯৮৪ খ্রিস্টাব্দ থেকে তাদের উৎপাদিত মধু এইভাবে কাচের পাত্রে সংরক্ষণ ও বিপণন করে আসছে।
মধুর পাত্র সঠিকভাবে বন্ধ করা না হলে মধুতে কীট-পতঙ্গ সহ ধুলা বালি পড়তে পারে অথবা ফাঙ্গাস জন্মাতে পারে। মধু যদি বাতাসে খোলা অবস্থায় রাখা হয় তাহলে তা দুর্গন্ধ ও আর্দ্রতা শোষণ করে। এতে মধু নষ্ট হতে পারে অথবা এর গুনাগুন, স্বাদ, গন্ধ ও রঙের পরিবর্তন বা মান কমে যেতে পারে।
আপনি যে রুমে বসবাস করেন সেই রুমের একটি অংশে মধু রাখার জন্য ঠিক করুন যা একইসাথে শুকনো ও ঠাণ্ডা। আর্দ্রতা হলো মধুর সবচেয়ে বড় শত্রু। চুলা বা ওভেনের কাছেও মধুর পাত্র রাখবেন না।
তাপমাত্রা ১৯° থেকে ১০° সেন্টিগ্রেট হলে এবং মধু পুরাতন হয়ে গেলে অনেক সময় তা শক্ত হয়ে স্ফটিকায়িত হয় বা জমে যায়। তিন থেকে ছয় মাসের (সময় কম বেশি হতে পারে) মধ্যে যে কোনো জায়গায়ই এই প্রাকৃতিক পরিবর্তনটি ঘটতে পারে।
মধু পুরাতন হয়ে গেলে রঙ আর আগের মতো থাকে না কিছুটা কালছে ভাব চলে আসে, যার ফলে স্বাদ গন্ধেও পরিবর্তন দেখা দিতে পারে। এক বছরের কম সময়ের মাঝে পরিবর্তন দৃশ্যমান হয়।

লিখেছেন- মো. আলী আশরাফ খান

03/12/2025
নতুন মৌমাছি, নাম তার "লুসিফার"পশ্চিম অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডস অঞ্চলে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক বিস্ময়কর ন...
11/11/2025

নতুন মৌমাছি, নাম তার "লুসিফার"

পশ্চিম অস্ট্রেলিয়ার গোল্ডফিল্ডস অঞ্চলে সম্প্রতি বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন এক বিস্ময়কর নতুন মৌমাছির প্রজাতি- মেগাচাইল লুসিফার। এই মৌমাছির স্ত্রী সদস্যের মুখে রয়েছে ক্ষুদ্র দুটি “শিং”-এর মতো অংশ, দেখতে যেন রাক্ষসীর শিং- আর সেখান থেকেই এসেছে এর ব্যতিক্রমী নাম, লুসিফার।
গবেষক ড. কিট প্রেন্ডারগাস্ট এই মৌমাছিটিকে খুঁজে পান বিরল বন্যফুল Marianthus aquilonarius-এর পরাগ সংগ্রহ করতে গিয়ে। আশ্চর্যের বিষয়, এই ফুলটি যেমন প্রায় বিলুপ্তির পথে, তেমনি মৌমাছিটিও বসবাস করছে এক সংকটাপন্ন আবাসস্থলে- প্রকৃতির এক অনন্য, নাজুক সমন্বয়।
গবেষণার প্রধান তথ্যসমূহ:
>ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয়েছে- এটি সম্পূর্ণ নতুন একটি প্রজাতি; আগে কখনও কোনও জাদুঘর বা ডাটাবেসে এর রেকর্ড পাওয়া যায়নি।
>এই আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী এখনও নিজের ভেতরে অসংখ্য অজানা জীব লুকিয়ে রেখেছে, যাদের অস্তিত্ব আমরা এখনো চিনি না।
> ড. প্রেন্ডারগাস্ট মজার ছলে বলেছেন- “নতুন প্রজাতি বর্ণনা করার সময় আমি নেটফ্লিক্সের Lucifer দেখছিলাম, আর তখনই নামটা মাথায় আসে!”
> এই আবিষ্কার শুধু রোমাঞ্চকর নয়, এটি আমাদের সতর্ক করে দেয়- খনি প্রকল্প, বন ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের আঘাতে প্রতিদিনই অজস্র প্রজাতি নিঃশেষ হয়ে যাচ্ছে, যাদের ভূমিকা বাস্তুতন্ত্রে অমূল্য।
> প্রতিটি অঞ্চলের মৌমাছি অনন্য, প্রতিটি উদ্ভিদের সঙ্গে তাদের সম্পর্কও একান্ত নিজস্ব।
> একটি ফুল হারালে, হয়তো হারিয়ে যায় তার একমাত্র পরাগরেণুবাহকও।
> যে ফুলের সঙ্গে মৌমাছির বন্ধন ছিন্ন হয়, সেই ফুলের ভবিষ্যৎও মুছে যায়।

📷 ছবি : বিবিসি

A New Bee, Named "Lucifer"
Scientists in the Goldfields region of Western Australia have recently discovered an amazing new bee species- Megachile Lucifer. The female members of this bee have two small "horn"-like structures on their faces, resembling the horns of a demon – and that's where its unusual name, Lucifer, comes from.

Researcher Dr. Kit Prendergast found this bee while collecting pollen from the rare wildflower Marianthus aquilonarius. Surprisingly, just as this flower is nearing extinction, the bee also lives in a vulnerable habitat – a unique, fragile combination of nature.

Key research findings:
> DNA tests have confirmed that it is a completely new species; no record of it has ever been found in any museum or database.
> This discovery reminds us that the Earth still hides countless unknown creatures within itself, whose existence we do not yet recognize.
> Dr. Prendergast jokingly said, "I was watching Netflix's Lucifer while describing the new species, and that's when the name came to mind!"
> This discovery is not only exciting, but it also warns us that countless species are disappearing every day due to mining projects, deforestation, and climate change, whose roles in the ecosystem are invaluable.
> Each region's bees are unique, and their relationships with each plant are also unique.
> If a flower is lost, perhaps its only pollinator is also lost.
> When the bond between a flower and a bee is broken, the future of that flower is also erased.

📷 Image: BBC

29/09/2025

এগুলো নতুন সংগ্রহ করা প্রাকৃতিক চাকের মিশ্র ফুলের মধু।

13/07/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

With Amar Bangla Bd আমার বাংলা বিডি – I just got recognized as one of their top fans! 🎉
20/10/2024

With Amar Bangla Bd আমার বাংলা বিডি – I just got recognized as one of their top fans! 🎉

নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে? এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না।একজন মানুষকে মারতে ...
07/05/2023

নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে?
এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না।একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাদের কক্ষপথের প্রায় তিনগুণ!
ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী।
অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পারে!
রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভা বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া!
মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!
ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”
রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!
অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”।
একটি মৌচাক একটি মাত্র রাণী আ স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।
যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু । শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে । হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।
অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।
আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন,,, ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পঁচে না!!!

সংগৃহীত

Address

Bogra Sadar Bogra
Bogura
5800

Alerts

Be the first to know and let us send you an email when Deshi Organic দেশি অর্গানিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share