02/09/2026
আসসালামু আলাইকুম।
আপনারা দেখছেন খবর বগুড়া।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোশারফ হোসেন।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, তিনি বিদ্যালয়টি আকস্মিকভাবে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও পাঠদানের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে কথা বলেন।
খবর বগুড়া—সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে।