01/11/2022
ইঞ্জিনিয়ারিং -এর স্টুডেন্টগুলো একেকটা জিনিয়াস। তারা মিছিলে বজ্রকন্ঠে ক্যাম্পাস কাঁপাতে পারে আবার, বইয়ের মধ্যে মুখ লুকিয়ে পড়াশোনাও করতে পারে। সারারাত মারামারি করে ,
মুভি দেখে সকাল বেলা পরীক্ষা
দিতে যায় ।
এখানে যেমন কোটিপতির সন্তান
রয়েছে তেমনি দিনমজুরের সন্তানও
রয়েছে । এখানে যেমন বাবু রয়েছে
তেমনি টিউশনি করে নিজ রোজগারে
চলা ছেলেমেয়েরাও রয়েছে ।
এরা বাসের ভিড়ে জায়গা না পেলে
বাদুড়ের মত ঝুলে যেতেও অভ্যস্ত ,আবার
গাড়ির সিটে ভাব নিয়ে পায়ে পা তুলে বসতেও পটু ।
এরা যেমন গাদাগাদি করে ম্যাসে ঘুমাতে পারে আবার
এসি রুমেও শুতে পারে ।
এরা চটি জুতায় বছর পার করে ,আবার
সু-স্যুট পড়ে কুল হ্যান্ডসাম ডিউড
সাজতেও এদের জুড়ি নেই ।
এরা রাস্তার পাশের ঝালমুড়ি নিয়ে কাড়াকাড়ি করতে পারে আবার হাইফাই চাইনিজ
রেস্টুরেন্টের ফাস্টফুডও পেটে পুরতে
কোন সমস্যা হয় না । এরা রোমান্টিক কথায় প্রেমিকার মন রাঙাতে পারে আবার প্রেমে
ছ্যাঁক খেয়ে আবার ঘুরে
দাড়াঁতেও পারে ।
এরা কনকনে শীতে সকাল ৮ টায় ক্লাস করতে পারে আবার ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা জমাতে পারে।
এখানকার হলে প্রতি রাতে গল্প তৈরি
হয় । অনুপ্রেরণার গল্প , সম্ভাবনার গল্প ,
রিলেশন ব্রেকাপ হওয়ার গল্প । পরিবার
ছেড়ে দূরে থাকার গল্প ।
অসাধারন বন্ধুত্ব আর অপরিসীম শত্রুতা
দুইটাই পাবেন এখানে । বন্ধুকে বাঁশ দেয়ায় এরা মোটেও পিছপা হয় না।।
-
এসএসসিতে এ প্লাস(A+) পেয়ে
ক্যাম্পাসে এসে রেফার্ড
পাওয়া ছেলেমেয়ে যেমন পাবেন একই
ভাবে এ মাইনাস (A-)পেয়ে
ক্যাম্পাসে এসে ফাস্ট হওয়া
ছেলেমেয়েও পাবেন ।
এখানে এক রাত পড়াশুনা করে সি
প্লাস পাওয়া স্টুডেন্ট যেমন আছে ,
একইভাবে সারা বছর পড়াশুনা করে এ
প্লাস পাওয়া স্টুডেন্টও আছে ।
মেকাপের আস্তরনে ঢাকা পটের
বিবিও যেমন আছে , একই সাথে কোমল মায়াবী মেয়েও পাবেন।
এখানে প্রতিটা
ছেলে মেয়ে একেকটা ক্রিয়েটর ।
এখানে স্বপ্ন তৈরি হয় না । এখানে
স্বপ্নের স্রষ্টা তৈরি হয় । প্রতিটা
স্টুডেন্ট তার জায়গা থেকে একেকজন
বড় মাপের ড্রিম মেকার।
এরা কেউ কারো "বস " নয়, বরং
এরা নিজেরাই একেকটা "বস"।