05/02/2024
তোমাকে_ঘিরে_আমার_অনুভূতি💖
পর্ব_১৯
অনু মাটিতে বসা থেকে উঠে গিয়ে দৌড়ে চলে গেল নিজের রুমে। দরজাটা লাগিয়ে দিয়েই সোফায় বসে পড়ল অনু। ঘন ঘন নিশ্বাস নিচ্ছে অনু। শ্বাস নিতেও ভীষণ কষ্ট হচ্ছে। অনুর বিয়ে হবে তাও অন্য কারও সাথে? এটা অনু কিছুতেই মেনে নিতে পারবে না। তাই অনু তাড়াতাড়ি আদ্রকে ফোন করল। আদ্রকে সবটা জানাতে হবে। আদ্র এখনও দরজায় হেলান দিয়ে ফ্লোরে বসে ছিল। ফোন বাজতেই আদ্র ফোন হাতে নিয়ে দেখল অনু ফোন করেছে। আদ্র ফোন রিসিভ করে কানে দিতেই অনু কাঁদতে কাঁদতে বলল,
--হ্যালো আদ্র!
আদ্র বিচলিত স্বরে বলল,
--কি হয়েছে অনু? কাঁদছিস কেন?
অনু চোখের পানি মুছতে মুছতে আদ্রকে বলল,
--আদ্র আব্বু আমাকে আগামী শুক্রবার কোন ছেলের সাথে নাকি বিয়ে দিয়ে দিবে। আদ্র আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারব না। তুমি প্লিজ কিছু একটা করে বিয়েটা আটকাও।
আদ্র অনুর কথা শুনে থমকে গেল। আদ্রের মাথা কাজ করছে না। অনুর অন্য কারও সাথে বিয়ে হলে গেলে আদ্র কি করে বাঁচবে? কি করে বাঁচবে অনুকে ছাড়া? সবকিছু এতোটা জটিল কেন মনে হচ্ছে? এদিকে আদ্রের নিজের বাবা বিয়েটা ভেঙে দিল। অনুকে কি করে আদ্র বিয়ে করবে?আদ্রের বাবা যে অনুকে মেনেও নিবে না। উল্টো অনুকে মেরে ফেলতে চাইবে। এখন আবার অনুর বাবা অনুকে অন্য কারও সাথে বিয়ে দিতে চাইছে? সবাই কেন একটা পবিত্র ভালোবাসাকে শেষ করতে চাইছে? আদ্র কোনো কথা বলছে না দেখে অনু আবার আদ্রকে কাঁদতে কাঁদতে বলল,
--আদ্র তুমি কথা বলছো না কেন? এই আদ্র?
আদ্র গম্ভীর গলায় অনুকে বলল,
--আমি কি করব অনু? আমার কি কিছু করার আছে?
অনু অবাক হয়ে আদ্রকে বলল,
--মানে? আমার অন্য কারও সাথে বিয়ে হয়ে যাবে আদ্র! তুমি বিয়ে আটকাবে না? তুমি কিছু তো একটা করো?
--অনু আমি ফোন রাখছি। তোর সাথে পড়ে কথা বলবো।
আদ্র অনুর ফোন কেটে দিয়ে মাথায় দুই হাত চেপে রেখে বসে রইল। তারপর রেগে বসা থেকে উঠে গিয়ে জানালার সামনে গিয়ে দাঁড়াল। অনুর অন্য কারও সাথে বিয়ে হবে? এটা আদ্র কিছুতেই মানতে পারবে না। নিজের ভালোবাসাকে অন্য কারও কিছুতেই হতে দিবে না আদ্র। কিছুতেই না। আদ্র রেগে গিয়ে জানালার কাঁচে ঘুষি দিল। জানালার ভাঙা কাচের টুকরোতে আদ্রের হাত কেটে রক্তাক্ত হয়ে গেল। কিন্তু হাতের ব্যথার থেকেও যে মনে বেশি ব্যথা হচ্ছে। সেই ব্যথা কমানোর কি কোনো উপায় নেই?
আদ্র ফোন কেটে দেওয়ার পর অনু অবাক হয়ে ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর একসময় ফুঁপিয়ে কাঁদতে লা