18/12/2025
চান্দিনায় ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৭ চান্দিনা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি এহতেশামুল হক কাসেমী।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হকের নিকট থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তর এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম কাসেমী, চান্দিনা উপজেলা সভাপতি মাওলানা খাইরুল ইসলাম ফরাজী, নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মোঃ সোলাইমান সরকার , সহ-সভাপতি মুফতী ইসমাইল হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কামাল হোসাইন ফরাজী, প্রচার সম্পাদক মাওলানা মোহাম্মদ মাহদী হাসান, যুব আন্দোলন সভাপতি মাওলানা জোবায়ের খান ফরাজী সহ প্রমুখ নেতৃত্ব বৃন্দ ।
এডমিন.....