The Daily Matlab.Com

The Daily Matlab.Com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Daily Matlab.Com, Grocers, Matlab, Chandpur.

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিলনিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ার...
13/05/2026

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রদলের স্বাগত মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। বুধবার (১৩ মে) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে নবগঠিত জেলা ছাত্রদলের উদ্যোগে এ মিছিল বের করা হয়।

মিছিলে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী ও সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী বলেন, আগামী ১৬ মে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর আগমন ঐতিহাসিক একটি মুহূর্ত। ছাত্রদল সবসময়ই একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করে আসছে।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, জেলা বিএনপি যেভাবে নির্দেশনা দেবে, আমরা ছাত্রদল সেই নির্দেশনা অনুযায়ী স্বতঃস্ফূর্তভাবে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবো এবং সফর সফল করতে সর্বোচ্চ ভূমিকা রাখবো।

স্বাগত মিছিল উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হাবিবক, যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল রানা তালুকদার, রাজন দাস, মোহাম্মদ আলম বাহাদুর, মো. ইদ্রিস আলী মুনা, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার, মো. বারেক ভূঁইয়া, মাসুদ পাটোয়ারী, মো. হাবিবুর রহমান হাবিব, মো. শাহাদাত হোসেন প্রিন্সসহ বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ করা যায়।

09/05/2026

৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বকাউলের বাবা হাসেম বকাউলের জানাজা সম্পন্নঃ

নিজস্ব প্রতিনিধি:

মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদের গাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক "সোহাগ বকাউলের পিতা জনাব হাসেম বকাউল( সাবেক সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি) তিনি আজ ৯ মে, ২০২৬ তারিখ শনিবার সকাল ১০:৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মরহুমের জানাজার নামাজ বাদ আছর ঘিলাতলী কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয় ।
মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, পৌর যুবদলের আহবায়ক জনাব মজিবুর রহমান সরকার , উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির , যুবদলের যুগ্ন আহবায়ক মিরান হোসেন মিয়াজি , স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির উদ্দিন মিয়াজী , ছাত্রদলের আব্বায়ক মিরাজ মাহমুদ জিসান। এছাড়াও উপস্থিত ছিলেন এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী, আহ্বায়ক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ,গোলাম জিলানী তালুকদার, সদস্য সচিব ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী সুলতান, যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীর মিয়াজি, শহীদ মিয়াজি, আহ্বায়ক ৩নাং খাদেরগাঁও ইউনিয়ন যুবদল,মিয়া ফারুক, সদস্য সচিব ৩নং খাদেরগাঁও ইউনিয়ন যুবদল, ছাত্রদলের সাবেক সহ- সভাপতি জনাব মোহসিন পাটোয়ারী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসল্লীগন।

আজ বিকেলে মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে ঘিলাতলী কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও বিদায়ী আত্নার রুহের মাগফেরাত ও শান্তি কামনা করছি ।

তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভানিজস্ব প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে...
07/05/2026

তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী (১৬ মে) চাঁদপুরে শুভ আগমন উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নারায়ণপুর বাসস্ট্যান্ডে ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম জিলানী তালুকদারের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল হক জহির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী।

প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি বাবুল ফরাজী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আমির খসরু প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির উদ্দীন মিয়াজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান শাহীন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি মিরাজ মাহমুদ জিসান, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুলতান কাজী, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মিয়াজী, আজহার মজুমদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী, সদস্য সচিব মিঞা মো. ফারুক প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আলম ডাক্তার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মোল্লা, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবকদল নেতা জসিম উদ্দিন মিয়াজী, ছাত্রদল নেতা মহসিন পাটোয়ারীসহ আরও অনেকে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি মাসুদুল হাসান, মুরাদ হোসেন মিয়াজী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির ঢালী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ বকাউল, কাউছার কাজী, শাহাদাত হোসেন প্রধান, যুবদল নেতা এনামুল হক জসিম, ফারুক বকাউলসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

ক্যাপশন: তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর।

নিয়োগ বিজ্ঞপ্তি :-
25/04/2026

নিয়োগ বিজ্ঞপ্তি :-

৩ দিনের সফরে আসছেন।  চাঁদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জালাল উদ্দীন।
23/04/2026

৩ দিনের সফরে আসছেন। চাঁদপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জালাল উদ্দীন।

চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ  জালাল উদ্দীন সাহেবের  নির্দেশনায় মাদক মুক্ত মতলব  গড়তে,৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বি...
19/04/2026

চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ জালাল উদ্দীন সাহেবের নির্দেশনায় মাদক মুক্ত মতলব গড়তে,
৩ নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে, ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক কমিউনিটি পুলিশিং কমিটি গঠনের প্রস্তুতি সভা:

৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে, গড়েভাংগা কেমাগাজী প্রধানিয়া বাড়ির মাদ্রাসা মাট বরাটের কাজ নিজ অর্থায়নে শুভ উদ্বোধন ক...
18/04/2026

৩নং খাদেরগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ডে, গড়েভাংগা কেমাগাজী প্রধানিয়া বাড়ির মাদ্রাসা মাট বরাটের কাজ নিজ অর্থায়নে শুভ উদ্বোধন করেন এ এস এম বদরুদোজ্জা দুলাল পাটোয়ারী, (আহ্বায়ক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি) ।
এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,,
জাহাঙ্গীর মিয়াজী (যুগ্ম আহব্বায়ক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি),
মোঃ মাসুদুল হাসান (যুগ্ম আহ্বায়ক ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি), মোঃ কাউছার হোসেন প্রধান (সাবেক সভাপতি ৩নং খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদল), মহাসিন প্রধান (সাবেক মেম্বার), শামীম ঢালী (সাধারণ সম্পাদক ৪নং ওয়ার্ড বিএনপি), মোঃ রুহুল আমিন মুন্সি, নবির হোসেন, সাংগঠনিক সম্পাদক ৪নং ওয়ার্ড , মোঃ শাহজালাল তালুকদার সহ অত্র ওয়ার্ড বিএনপি, যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক""এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী"" পাড়া-প্...
17/04/2026

নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের সভাপতি, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক
""এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী"" পাড়া-প্রতিবেশিদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে আনুষ্ঠানিক ভাবে আগামী ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি মূলক যাত্রা শুরু করেছেন:

নিখোঁজ সংবাদ! নিখোঁজ সংবাদ!! নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী  লতা রানী, গত কাল (বুধবার) বিকেল...
16/04/2026

নিখোঁজ সংবাদ! নিখোঁজ সংবাদ!!

নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লতা রানী, গত কাল (বুধবার) বিকেল আনুমানিক ৪:১০ মিনিটের সময় বিদ্যালয় থেকে বাড়ী ফেরার পর থেকে নিখোঁজ রয়েছে। তার বাবার নাম রতন।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি লতা রানীর সন্ধান পেয়ে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন দয়া করে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

01820274491
01871514237

ঠিকানা: গ্রাম: কাজিয়ারা, উপজেলা: মতলব দক্ষিণ, জেলা: চাঁদপুর। পিতার নাম: রতন নম।

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ঐতিহাসিক এই মুহূর্ত...
15/04/2026

খ্যাতনামা মার্কিন সাময়িকী টাইম-এর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান: ঐতিহাসিক এই মুহূর্ত বাংলাদেশের জন্য গৌরব, আবেগ ও গণতান্ত্রিক মাইলফলক

গভীর আনন্দ ও গৌরবের সঙ্গে অবহিত করছি যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান TIME 100 Most Influential People of 2026-এর বর্ণাঢ্য তালিকায় স্থান পেয়েছেন। বিশ্ববিখ্যাত সাময়িকী টাইম এই স্বীকৃতির মাধ্যমে তাঁর দুরদর্শী নেতৃত্ব, সীমাহীন সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের পথে অসামান্য অবদানকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দিয়েছে।

একটি কঠিন সময়ে, যখন গণতন্ত্র ছিল অবরুদ্ধ, মানুষের ভোটের অধিকার ছিল না, বাকস্বাধীনতা ছিল না, তখন তারেক রহমান দৃঢ়তা, সাহস এবং অটল বিশ্বাস নিয়ে সামনে এগিয়ে এসেছেন। তিনি নেতৃত্ব দেওয়ার পাশাপাশি আশা জাগিয়েছেন, মানুষের কণ্ঠস্বরকে শক্তি দিয়েছেন, নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলেছেন।

তাঁর নেতৃত্বে বাংলাদেশ বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়ে আবারও গণতন্ত্রের পথে ফিরে এসেছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের সুরক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজ বিশ্বমঞ্চে স্বীকৃত। স্মরণকালের শ্রেষ্ঠ স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশে ফিরেছেন, যেদিন ফিরেছেন সেদিনই তিনি বলেছিলেন “আই হ্যাভ এ প্লান।" একটি বৈষম্যহীন, অন্তর্ভূক্তিমূলক, সমন্বিত বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি সেই পরিকল্পনা অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছেন। নির্বাচিত সরকারের বয়স দুই মাসেরও কম সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে চমৎকারভাবে অগ্রসর হয়েছে।

টাইম-এর এই তালিকায় অন্তর্ভুক্ত হওয়া মাননীয় প্রধানমন্ত্রীর গণতন্ত্রের জন্য দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং দেশ পরিচালনার ক্যারিশম্যাটিক দক্ষতার এক শক্তিশালী স্বীকৃতি। তিনি প্রমাণ করেছেন ক্ষমতা নয়, জনগণের অধিকারই একজন নেতার প্রকৃত শক্তি, দেশ পরিচালনাকে তিনি ক্ষমতা হিসেবে নয়, দেখতে চান দায়িত্ব হিসেবে। দেশের স্বার্থে কোনো বিভাজন নয়, বরং ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের। এটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের, যারা বিশ্বাস করে গণতন্ত্র অপরাজিত, জনতার শক্তি কখনো হার মানে। আজকের বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়, আলহামদুলিল্লাহ।

বিসমিল্লাহ বলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
14/04/2026

বিসমিল্লাহ বলে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Address

Matlab
Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily Matlab.Com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category