29/10/2022
আপনার সামান্য সহায়তা বাঁচিয়ে দিবে একটি প্রান, নিজে দিতে না পারলে শেয়ার করে সহায়তা করতে পরেন। আপনার শেয়ার এর মাধ্যমে হয়ত বেচে যেতে পারে তার প্রান।
স্টাফ রিপোর্টার,চাঁপাইনবাবগঞ্জ ঃ দুটি কিডনি একেবারে অকেজো হয়ে গেছে কাওসার আলীর (২৮)। সময় যতো কাটছে মৃত্যুর ঝুঁকি ততই বাড়ছে। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না তিনি।
চাঁপাইনবয়াবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত আবুল কাশেম ও আমেনা বেগমের ছেলে কাউসার আলী ওরফে আলী হায়দার (২৮)।
চিকিৎসক বলেছেন, দ্রুত তার উন্নত চিকিৎসার প্রয়োজন। কিডনি প্রতিস্থাপন করতে যদিও দেরি হচ্ছে সময় মত তাঁর কিডনি ডায়ালাইসিস করতে না পারলে বেঁচে থাকার সম্ভাবনা কম। সে ক্ষেত্রে তাঁর কিডনি নিয়মিত ডায়ালাইসিস কিংবা পরিবর্তন করার কোনও বিকল্প নেই।
প্রথমে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালের ডাঃ সিদ্দিকুর রহমানের কাছে চিকিৎসা নেন।তার কিছু দিন পর শারিরীক অবস্থা ভয়াবহ হলে CKD &Urology Hospital ICU তে ভর্তি ছিলেন। বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ম্যাক্স হাসপাতাল চিকিৎসাধীন আছেন।
কান্না জড়িত কন্ঠে কাওসার আলীর বৃদ্ধ মা আমেনা বেগম বলেন, আমার ছেলের প্রায় ৪ বছর ধরে কিডনি রোগের চিকিৎসা চলছে। আমি তাঁর এত কষ্ট সহ্য করতে পারছিনা।আমার যা টাকা পয়সা ছিল এতো দিন ধরে চিকিৎসার খরচ চালাতে পারলাম।এখন আমি অর্থ শূণ্য হয়ে পড়েছি তাই এলাকার সকলের নিকট অনুরোধ আপনারা আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসুন। সকলের সহযোগিতায় আমার ছেলে বেঁচে উঠতে পারে।
কাউসার ভোলাহাট সংবাদকে বলেন, সব হারিয়ে আমি এখন সর্বশান্ত। জায়গা জমি বলতে আমার কিছুই নেই। হাটতে কষ্ট হলেও জীবন বাঁচার তাগিদে মানুষের কাছে হাত পেতে যা হয় কোনও মতে ঔষধ কিনে খায়। ডাঃ যে পরামর্শ দিয়েছেন তাতে কিডনি পরিবর্তন করা দূরের কথা বরং কিডনি ডায়ালাইসিস করার সামর্থ টুকু আমার নেই। আমি বাঁচতে চাই। আর্থিক সহযোগিতার জন্য সকলকে পাশে দাড়ানোর আকুতি
কাউসার আলীর। চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গ এবং প্রবাসীরা সরাসরি যোগাযোগ করতে ও আর্থিক সহযোগিতা পাঠাতে চাই
নম্বরঃ 01764-273832
(পারসোনাল নগদ, বিকাশ, রকেট নাম্বারে এবং তার মা সাথে 01715-367835 নম্বরে যোগাযোগ করতে পারেন)
পুবালী ব্যাংক : মহারাজপুর শাখা
একাউন্ট নং- 2117901011506
নাম: K.s Computure Training Center
https://fb.watch/go18esMUc-/