16/05/2026
আল্লাহ আমাকে খাবার দেন! আল্লাহ আমাকে খাবার দেন...!"
কা/ঠ/ফা/টা এই ত/প্ত রোদে দুই হাত জোড় করে, আকাশের দিকে মুখ তুলে এক বৃদ্ধ চিৎকার করে
কাঁদছেন আর খাবার চাচ্ছেন। দৃশ্যটা এতটাই করুণ যে, দেখার পর মুহূর্তের জন্য
কলিজাটা কেঁপে উঠল।
আশেপাশের মানুষের মাঝে দুই ধরণের প্রতিক্রিয়া দেখলাম। কেউ কেউ মায়াভরে পকেট থেকে
টাকা বের করে তার দিকে বাড়িয়ে দিচ্ছেন। আবার কেউ পাশ কাটিয়ে যাওয়ার সময়
অবলীলায় বলে যাচ্ছেন— "এসব অভিনয়, স্রেফ নাটক!"
আসলে সত্যটা কী, সেটা হয়তো কেবল উপরওয়ালাই ভালো জানেন। তবে একটা কথা খুব মনে বাজল—
পেটের ক্ষুধা নিয়ে এই প্রচণ্ড রোদে দাঁড়িয়ে এমনভাবে চিৎকার করাটা যদি অভিনয়ও হয়,
তবে সেই অভিনয়টাও বড্ড য/ন্ত্র/ণা/র!
আর যদি সত্যি হয়? তবে একবার ভাবুন তো... মানুষ কতটা নিরুপায় হলে, কতটা ক্ষুধার্ত
হলে এভাবে কাঠফাটা রোদের মধ্যে রাস্তায় বসে আল্লাহর কাছে ডুকরে কেঁদে ওঠে!
হে আল্লাহ, আপনি সবাইকে রিজিকের কষ্ট থেকে হেফাজত করুন। পৃথিবীর কোনো মানুষকে যেন
একমুঠো খাবারের জন্য এতটা নিরুপায় হতে না হয়। আমিন। 🤲
#মেনশন_করুন_আপনার_প্রিয়_মানুষকে❣️😊