23/07/2026
আপনাদের প্রিয় Barakah Trust Hub এখন থেকে খুঁজে পাবেন Barakah Store FR এ।
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আপনারা সবাই জানেন Barakah Trust Hub এবং Barakah Store FR একই উদ্যোগের দুটি পেজ। আমাদের প্রোডাক্ট, কন্টেন্ট এবং পরিচালনা সবই একই। মূলত আমি এবং আমাতুল্লাহ ফারজানা মিলে এই উদ্যোগটি পরিচালনা করে আসছি।
অনেক দিন ধরেই দুটি পেজ একসাথে পরিচালনা করতে গিয়ে আমাদের বেশ সময় ও পরিশ্রম দিতে হচ্ছে। তাই অনেক চিন্তা ভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সকল কার্যক্রম Barakah Store FR পেজ থেকেই পরিচালিত হবে, ইনশাআল্লাহ।
তবে Barakah Trust Hub হারিয়ে যাচ্ছে না। আপনারা Barakah Trust Hub কেই খুঁজে পাবেন Barakah Store FR এ। আমাদের প্রোডাক্ট, ভালোবাসা, সেবা এবং উদ্দেশ্য সব আগের মতোই থাকবে। শুধু দুটি পেজের পরিবর্তে সবকিছু এখন একটি পেজে একত্রিত হবে।
তাই এখন থেকে আমাদের সকল আপডেট, প্রোডাক্ট এবং কন্টেন্টের জন্য Barakah Store FR এর সাথেই থাকুন।
আপনাদের দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র উদ্যোগে বরকত দান করুন এবং উত্তম কল্যাণের মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।