নিরাপদ শব্দটি সারাবিশ্বে এখন বেশ আলোচিত।আমাদের দেশেও নিরাপদ খাবারের ব্যাপারে মানুষের মধ্যে আগ্রহের কমতি নেই।
নিরাপদ খাবার গুলো এমন হবে যা কোন ধরনের রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া শতভাগ প্রাকৃতিক উপায়ে উৎপাদন করা হয়।এর রক্ষণাবেক্ষণের জন্য কোন ধরনের কৃত্রিম উপাদান ব্যবহার করা হয় না। নিরাপদ খাবার গ্রহণের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি বিষাক্ত কোন খাবার আমাদের শরীরে প্রবেশ করছেনা।
মিটকাটের কর্মীরা আপন
াদের নিরাপদ মাংসের যোগান দিতে সপ্তাহের দুই থেকে তিন দিন চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে গৃহস্তে পালিত প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয় এমন দেশী গরু, মহিষ, ছাগল, ভেড়া, মোরগ-মুরগী ও পাতি-চিনা-রাঁজ হাঁস, কবুতর এবং কোয়েল পাখি সংগ্রহ করে।
আমরা সারা বাংলাদেশে অগ্রীম বুকিং এর ভিত্তিতে মাংস হোম ডেলিভারি দিয়ে থাকি।
"গ্রামীণ মাংসের স্বাদ মিলবে মিটকাটে"