21/07/2026
মৌচাক এবং বাস্তবতা..!!
দুপুর করে মৌয়ালদের সাথে নিয়ে আমাদের মিরসরাইতে চাক কাটতে গেলাম। একদিকে টাপুরটুপুর বৃষ্টি অন্যদিকে চাকও বেশ উপরে। মৌয়ালের সরঞ্জাম পড়ে বিসমিল্লাহ বলে উঠে গেলো গাছে। গাছে উঠে মৌয়াল হতাশ।তবুও, কিছু কেটে আনলো। এদিকে নিচে যে জন ছিল উনার মাথায় মৌমাছি ইনজেকশন দিয়ে দিল কয়েকটা😪😪।
অবশেষে, মৌয়াল বালতি নিয়ে নেমে দেখে মধু --১০০/১৫০ গ্রাম হবে। অপরদিকে বাড়িওয়ালারাও অনেক আগ্রহ নিয়ে বসে আছে তাদের ভাগ নিবে বলে। সবশেষে, আমাদের অবস্থা দেখে কিছু না নিয়ে শান্তনা দিয়ে বিদায় দিল।
মৌয়াল আমাকে জানালো সাম্প্রতিক সময়ে এ পর্যন্ত ৫/৬ টা চাক কাটছে। আর এটাই নাকি সর্বোচ্চ পাইছে।
অথচ, যারা লোকাল হাঁটিহাঁটি- পায়েপায়ে করে চাক কাটে, তারা হলে এইচাক আর আগুন দেখি ৮/১০ কেজি সেল দিয়ে দিত। জিজ্ঞেস করলে বলতো, এই মাত্র আপনাদের পাশে থেকে কাটলাম। এক্কেরে খাঁটি মধু।।😁😁😁
আর পাশেপাশে লোকেরা খুবই উৎসাহর সাথে এদিক-সেদিক বোতল খুঁজে, বোতল না পেলে পলিথিনে হলেও নিয়ে নিত হানির দামে,খাঁটি মধু।। 😎😎