Nutrifit24

Nutrifit24 This is the page about health and wellness

14/03/2023

অফার! অফার! অফার!

ও'জন নিয়ে চি-ন্তা আর না
জুস কফি এবং মিল্ক শেক
অবিশ্বাস্য দামে আজই নিয়ে নিন

এখনই অর্ডার করুণ ইনবক্সে যোগাযোগ করুণ বা কল করুণ পেইজে দেওয়া নাম্বারে

আমরা যখন খাবার খাই, তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো, যে খাবার খাচ্ছি, সেটার অতিরিক্ত...
26/01/2023

আমরা যখন খাবার খাই, তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। ইনসুলিনের কাজ হলো, যে খাবার খাচ্ছি, সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া। যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে। সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলছি।

পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে ...
26/01/2023

পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে না, অন্যদিকে পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায় বা শৌচ করা টিস্যুতে তাজা রক্ত লেগে থাকে, মলত্যাগে ব্যথা লাগা, পায়ুর চারপাশে এক বা একের

অতিরিক্ত ক্যালরির খাবার গ্রহণ: শরীরে যে পরিমাণ ক্যালরি প্রতিদিন ক্ষয় হয়, তার চেয়ে ৫০০–৭০০ ক্যালরি খাবার বেশি খেতে হবে...
26/01/2023

অতিরিক্ত ক্যালরির খাবার গ্রহণ: শরীরে যে পরিমাণ ক্যালরি প্রতিদিন ক্ষয় হয়, তার চেয়ে ৫০০–৭০০ ক্যালরি খাবার বেশি খেতে হবে। ভাত, মাছ–মাংস, ডাল, বীজ, শাকসবজি, ফলমূল, ডিম, দুগ্ধজাতীয় খাবার নিয়মিত খেতে হবে। ২. উচ্চ ক্যালরিযুক্ত খাবার গ্রহণ: ওজন বাড়াতে চাইলে অবশ্যই খাদ্যতালিকায় উচ্চ ক্যালরিযুক্ত খাবার রাখতে হবে।

খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করবেন। ৫. দুপুরে খাবার সময় ১ টা এবং রাতে খাবার সময় ৮ টার আগে হওয়া উচিত। কারণ...
26/01/2023

খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পর পানি পান করবেন। ৫. দুপুরে খাবার সময় ১ টা এবং রাতে খাবার সময় ৮ টার আগে হওয়া উচিত। কারণ দুপুরে দেরি করে খেলে আপনার খাওয়া বেশি হবে ফলে আপনার ওজন বাড়বে এবং বেশি রাতে খাবার খেলে খাবার ঠিকমত হজম হওয়ার সময় পাওয়া যায় না যা আপনার রাতের ঘুমও নষ্ট করে দেবে।

ঘন ঘন শ্বাস ফেলা বা নেওয়া, বুকের পাঁজর ওঠানামা, শ্বাসের গতি দ্রুত বা ঘন হওয়া, দম বন্ধ অনুভূতি—এসব উপসর্গ দেখা দিলেই আম...
26/01/2023

ঘন ঘন শ্বাস ফেলা বা নেওয়া, বুকের পাঁজর ওঠানামা, শ্বাসের গতি দ্রুত বা ঘন হওয়া, দম বন্ধ অনুভূতি—এসব উপসর্গ দেখা দিলেই আমরা বলি শ্বাসকষ্ট হচ্ছে। তবে শ্বাসকষ্ট নিজে কোনো রোগ নয়, নানা রোগের উপসর্গ। শ্বাসকষ্ট হলে প্রথমেই মনে পড়ে হৃদ্‌রোগ আর ফুসফুসের রোগের কথা। এসব রোগকে আমরা বেশি ভয় পাই।

পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন আমি বলবো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা আপনার চিকন হওয়ার জন্য একটি জাদুকরি উপায়। দৈনিক ৮-...
26/01/2023

পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন আমি বলবো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করা আপনার চিকন হওয়ার জন্য একটি জাদুকরি উপায়। দৈনিক ৮-১২ গ্লাস পানি পান করলে আপনার শরীর থেকে ক্ষতিকর ফ্যাট এবং রাসায়নিক পদার্থ নির্গত হয়ে যায়। এতে আমাদের শরীর হাইড্রেট থাকে এবং চর্বি জমা না হয়ে দ্রবীভূত হয়ে যায়।

Here you will find all kinds of organic and healthy products..     Call 01745989728 for details
24/01/2023

Here you will find all kinds of organic and healthy products..

Call 01745989728 for details

ত্বক সুন্দর হোক কে না চায়। তবে অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে উঠে না। এছাড়া কাজের চাপ,বাইরে  প্রচণ্...
22/01/2023

ত্বক সুন্দর হোক কে না চায়। তবে অনেক সময় ব্যস্ততার কারণে ত্বকের যত্ন নেওয়ার সময় হয়ে উঠে না। এছাড়া কাজের চাপ,বাইরে প্রচণ্ড গরম সঙ্গে বৃষ্টি। আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে আপনার ত্বকের লাবণ্য।

তবে আপনি চাইলে বাড়িতেই অল্প সময়তেই সঠিক পদ্ধতি ব্যবহার করে ফর্সা হয়ে উঠবেন।আর এর জন্য মাত্র এক সপ্তাহ সময় যথেষ্ঠ।

ঘরোয়া উপায়ে এক সপ্তাহে পাবেন ফর্সা ত্বক।

টমাটো

টমেটো রয়েছে প্রচুর মাত্রায় লাইকোপেন নামক একটি উপাদান।যা সব ধরনের ত্বকের দাগ মিলিয়ে দেওয়ার পাশাপাশি মৃত কোষেদের সরিয়ে দেয়। ফলে ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠতে সময় লাগে না।

১-২ টো টমাটো ব্লেন্ডারে ফেলে তার সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এই মিশ্রনটা ভাল করে মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ভাল করে ধুয়ে ফেলতে হবে মুখটা।

অ্যালোভের

অল্প করে অ্যালোভেরা জেল নিয়ে তাতে পরিমাণ বাদাম গুঁড়ো মিশিয়ে একটা মিশ্রন বানিয়ে ফেলুন। তারপর সেই মিশ্রনটি ভাল করে মুখে লাগিয়ে কম করে ১৫-৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা জেল ত্বককে ফর্সা করার পাশপাশি নানারকম স্কিন ডিজিজের প্রকোপ কমাতেও সাহায্য করে। অন্যদিকে, বাদাম গুঁড়ো মুখে জমে থাকা ময়লা এবং ব্ল্যাক হেডস দূর করতে দারুন কাজে আসে।

মধু, দই

পরিমাণ মতো দইয়ে অল্প করে মধু এবং লেবুর রস মিশিয়ে একটা পেস্ট বানিয়ে ফেলুন। তারপর সেই পেস্টটা কম করে ১৫ মিনিট মুখে মাসাজ করুন। সময় হয়ে গেলে মুখটা ধুয়ে নিন।

মধু ত্বককে ভেতর থেকে সুন্দর করে তোলে আর লেবুর রস এবং দইয়ে মিশ্রনে উপস্থিত ভিটামিন-সি ত্বককে উজ্জ্বল এবং ফর্সা করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ডিমের ফেস প্যাক

ত্বককে ফর্সা করে তুলতে ডিমের কোনও বিকল্প হয় না বললেই চলে। চাই তো ত্বকের পরিচর্যায় ডিমকে কাজে লাগাতে ভুলবেন না। এক্ষেত্রে একটা ডিমের কুসুম নিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে সেটি সারা মুখে ভাল করে লাগিয়ে নিতে হবে।

এরপর কম করে ১০ মিনিট অপেক্ষা করতে হবে। সময় হয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখটা।

আমের খোসা এবং দুধ

গরমকালে রাতের বেলা গরম গরম দুধে আম মিশিয়ে খেতে কী সুস্বাদু লাগে। কিন্তু আপনাদের কি জানা আছে দুধের সঙ্গে আমের খোসার মিশিয়ে ত্বকে লাগালে দারুন উপকার পাওয়া যায়।

এক্ষেত্রে পরিমাণ মতো দুধে অল্প করে আমের খোসা মিশিয়ে ভাল করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর সেই মিশ্রনটা মুখে, গলায় এবং ঘারে লাগিয়ে কিছু সময় রেখে দিয়ে ধুয়ে নিন।

লেবুর রস ও চিনি

একটা লেবু থেকে রস সংগ্রহ করে তাতে ১ চামচ চিনি মিশিয়ে নিন। তারপর এই মিশ্রনটি ততক্ষণ পর্যন্ত মুখে ঘষতে থাকুন, যতক্ষণ না চিনিটা ত্বকের সঙ্গে একেবারে মিশে যায়। যখন দেখবেন এমনটা হচ্ছে, তখন মুখটা ঠাণ্ড পানি দিয়ে ধুয়ে নেবেন। ফর্সা ত্বক পেতে এই ঘরোয়া পদ্ধতিটি দারুন কাজে আসে।

গোলাপজল

গোলাপজলে এমন কিছু উপাদান রয়েছে যা ভিতর থেকে ত্বককে পরিষ্কার করে। ফলে স্কিন সুন্দর এবং তুলতুলে হয়ে ওঠে। এক্ষেত্রে সমপরিমাণে গোলাপজল এবং কাঁচা দুধ মিশিয়ে নিন।

তারপর সেই মিশ্রন রাতে শুতে যাওয়ার আগে মুখে লাগিয়ে ফেলুন। সারা রাত রেখে সকালে মুখটা ধুয়ে নিন। এমনটা মাত্র দু দিুন করলেই দেখবেন ত্বক উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠেছে।

দুধ,কলা

অল্প সময়ে ত্বক উজ্জ্বল করতে কলার কোনও বিকল্প হয় না বললেই চলে। তার উপর যদি দুধকে কাজে লাগানো হয়, তাহলে তো কথাই নেই। এক্ষেত্রে একটা কলাকে চোটকে নিয়ে তাতে পরিমাণ মতো দুধ মিশিয়ে মুখে লাগাতে হবে। তবে খেয়াল রাখবেন পেস্টটা যেন একেবারে মিহি হয়ে যায়। তবেই কিন্তু ভাল কাজ দেবে।

ডাবের পানি

ত্বককে ভেতর থেকে সুন্দর করে তুলতেও ডাবের পানির কোনও বিকল্প নেই। দিনে দুবার যদি ডাবের পানি দিয়ে মুখ ধোয়া যায়, তাহলে ত্বক ফর্সা হতে একেবারে সময়ই লাগে না। শুধু তাই নয়, মুখের দাগ মেটাতেও এই ঘরোয়া পদ্ধতিটি দারুন কাজে আসে।

খাবার সোডা ও পানি

পরিমাণ মতো খাবার সোডা নিয়ে তাতে অল্প করে পানি মিশিয়ে একটা থকথকে পেস্ট বানিয়ে নিন। তারপর সেটা মুখে এবং গলায় ১৫ মিনিট ধরে লাগানোর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

22/01/2023

***চোখের নিচের ফোলাভাব হওয়ার ৫টি কারণ ও তা দূর করার উপায় জানেন কি?

ডার্ক সার্কেলের ব্যাপারটা বুঝলাম। অনেকে জানেনও ডার্ক সার্কেল কেন হয়। কিন্তু কেউ কেউ আছেন যাদের চোখের নিচের অংশ ছোট একটা পোটলার মতো হয়ে ফুলে থাকে। চোখের নিচের ফোলাভাব সমস্যাতে অনেকেই ভুগেন। চোখের নিচের ফোলাভাব সমস্যাটাকে ইংলিশে বলা হয় আই ব্যাগ। বুঝতে পারছেন না আমি আসলে কিসের কথা বলছি?

চোখের নিচের ফোলা যে অংশটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আই ব্যাগ। আবার মনে করবেন না আমি আই ব্যাগ থাকাটাকে অ্যাবনরমাল বলছি, আমি বলতে চাচ্ছি এটা অনেকের জন্যই একটি সমস্যা এবং অনেকেই অজান্তে এই স্পেশাল ফিচারটির প্রকোপ আরও বাড়িয়ে ফেলছেন।

চলুন জেনে নিই, আই ব্যাগ আসলে কেন হয় এবং এটা কমানোর জন্য আপনার কী কী করনীয়।

চোখের নিচের ফোলাভাব বা আই ব্যাগ হওয়ার ৫টি কারণ
১. আপনার যদি ভালো ঘুম না হয়
চোখের নিচে ফুলে যাওয়ার একটা বড় কারণ রেগ্যুলার ঠিকমতো ঘুম না হওয়া। যারা জোর করে রাতে জেগে থাকেন এবং দিনে এখন ২ ঘণ্টা তখন ৩ ঘণ্টা করে ঘুমিয়ে রাতের ঘুম পূর্ণ করার চেষ্টা করেন তবে শরীর নিজের মধ্যে অয়ানি ধরে রাখতে শুরু করে। একে বলে ‘ওয়াটার রিটেশন’। আর শরীরে অযাচিত পানি জমে থাকার কারণে অনেকের সারাদিন মুখ ফুলে থাকে আবার অনেকের চোখের নিচে ব্যাগ চলে আসে। বছরের পর বছরের অনিয়মে এই ব্যাগ স্থায়ী হয়ে যায়। এবং চেহারায় একটা পার্মানেন্ট বয়স্ক, টায়ার্ড ভাব চলে আসে।

কী করবেন?
অবশ্যই রোজ রাতে ৭-৮ ঘণ্টা ফোন বন্ধ করে ঘুমাবেন। দিনের বেলায় ঘুমানোর অভ্যাস বাদ দেবেন। এর কোন বিকল্প নেই।

২. খুব দ্রুত ওজন কমিয়ে ফেলেছেন
যে কারণেই হোক আপনি খুব বাজেভাবে ক্র্যাশ ডায়েট করে ওজন কমিয়েছেন। আসলে ওজন কমেনি বডিতে যেটুকু অতিরিক্ত পানি জমে ছিল সেটা হঠাৎ বেড়িয়ে গেছে। সো বডির স্কিন লুজ হয়ে গেছে। একই সাথে বডি ট্রাই করছে হারিয়ে যাওয়া পানি আবার পড়িমাড়ি করে ফিল আপ করতে। ফলাফল, কিছুদিনের মধ্যেই চোখের নিচের লুজ স্কিনের তলায় পানি জমে আই ব্যাগ তৈরি হওয়া। যে মানুষের কোনদিন আই ব্যাগ ছিল না তারও হঠাৎ করে আই ব্যাগ তৈরি হতে পারে।

কী করবেন?
বুঝতেই পারছেন, কোনভাবেই ক্রাশ ডায়েট করা যাবে না। কোন ভাবেই এক মাসে ৩ কেজির বেশি ওজন কমান যাবে না। নয়তো যে ওয়েট কমেছে সেটাতো ফিরে আসবেই সাথে আপনার অ্যাডভেঞ্চারের রেজাল্ট হিসেবে ফ্রি হিসেবে আই ব্যাগ পেয়ে যাবেন।

৩. অতিরিক্ত লবণ খাওয়া
অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস চোখের নিচে ফুলে যায়।

যাদের অলরেডি হেরিডেটারি আই ব্যাগ আছে তারা এই কারণে আরও বেশি ভোগেন। একজন মানুষের দিনে সবমিলিয়ে ১ চা চামচের বেশি লবন খাওয়ার দরকার হয় না। জি রান্নার ভেতরের লবণটাও কিন্তু এর ভেতরেই চলে আসবে। এবং এটুকু লবন কিন্তু আপনি যেকোনো রেস্টুরেন্টের ২ টা চিকেন ফ্রাই, ১ টা লার্জ ফ্রেঞ্চ ফ্রাই আর এক গ্লাস কোল্ড ড্রিঙ্কেই পেয়ে যাবেন। কিন্তু আপনি নিশ্চয়ই শুধু এটা খেয়েই সারাদিন পার করবেন না! সো বুঝতে পারছেন আপনি বাইরে খেয়ে রোজ কতগুলো অতিরিক্ত লবণ খাচ্ছেন? আর যত অতিরিক্ত লবণ খাবেন ততই আপনার বডিতে অতিরিক্ত পানি জমবে। এবং যত পানি জমবে ততই আপনার আই ব্যাগ বাড়বে।

কী করবেন?
যদি হঠাৎ করে দেখেন মুখ ফুলে উঠছে, চোখের নিচটা ঝুলে যাচ্ছে, সাথে সাথে নিজের লবণ ইনটেক চেক করুন। দেখুন বাইরে কত খাওয়া হচ্ছে। এবং কাঁচা লবণ পাতে নিয়ে খাওয়া একেবারেই বন্ধ করুন।

৪. আপনার হরমোন লেভেল ওঠা নামা করে
আসলে আই ব্যাগ ফর্ম করে দুটি কারণে। এক, পানি জমে, দুই, চোখের নিচে ওই নির্দিষ্ট এলাকায় ফ্যাট জমা হবার কারণে। হরমোন লেভেলের ওঠা নামার কারণে শরীরে পানি জমা এবং ফ্যাট জমা দুটোই চেঞ্জ হতে পারে। এবং একারণে হঠাৎ করে আপনার ফেস শেপ চেঞ্জ হওয়া এবং আই ব্যাগ দেখার মতো সমস্যা হতে পারে।

কী করবেন?
থাইরয়েড, মেনোপজ, PCOS, প্রেগন্যান্সি এসব কারণে আপনার যে ম্যাসিভ হরমোনাল চেঞ্জ হয় সেকারণে আপনি এসব সিম্পটম দেখতে পাবেন। হরমোন কনট্রোল সম্পূর্ণভাবে করা সম্ভব না। করতে পারলেও পার্মানেন্টলি আপনার আই ব্যাগের সমাধান নাও হতে পারে। কিন্তু আপনি যদি চিরতরে আই ব্যাগ থেকে মুক্তি পেতেই চান তবে সারজিকালি চোখের নিচের ফ্যাট ডিপোসিট সরিয়ে ফেলতে পারেন। অথবা চোখের নিচে বোটক্স ট্রিটমেন্ট নিতে পারেন। দুই উপায়েই আপনি দীর্ঘসময়ের জন্য আই ব্যাগ সমস্যা থেকে মুক্তি পাবেন। অবশ্যই এই ট্রিটমেন্টের জন্য একজন ডার্মাটোলজিস্ট এর সাথে কথা বলবেন।

৫. আপনার বংশগত সমস্যা
বাবা মা কারো যদি আই ব্যাগ থেকে থাকে তবে সন্তানেরও হতে পারে। এটা অত্যন্ত কমন। এই ধরণের সমস্যায় কোন হোম রেমেডি কাজ করবে না।

কী করবেন?
একই সলিউশন ফ্যাট রিমুভাল অ্যান্ড বোটক্স।

চোখের নিচের ফোলাভাব বা আই ব্যাগ প্রতিরোধে কিছু উপায়

ঘন ক্রিম ইউজ করবেন না। ঘন থিক আই ক্রিম ইউজ করলে চোখের নিচে ওয়াটার রিটেনশন প্রব্লেম আরও বেড়ে যাবে।
রাতে থিক ক্রিম ইউজ করলে সকালে দেখবেন চোখ ফুলে মুখের অর্ধেক ঢেকে গেছে। অবশ্যই আই প্রোডাক্ট হিসেবে আই জেল ইউজ করবেন, নট ক্রিম।
আই জেল অথবা অ্যালোভেরা জেল ফ্রিজে রাখুন। পাফি আইজ অথবা আই ব্যাগ সমস্যায় দিনে কয়েকবার এই ঠাণ্ডা জেল ইউজ করলে ফোলা ভাব বেশ কন্ট্রোলে থাকবে।
ফ্রিজে ইউজড টি ব্যাগ অথবা দুটো চা চামচ রেখে দিন। সকালে জাস্ট ৫ মিনিটের জন্য দুই চোখের উপরে ঠাণ্ডা ব্যাগ বা চামচ দিয়ে রাখুন।
অবশ্যই দিনে ৩ লিটার করে পানি খাবেন। যত বেশি পানি খাবেন তত বেশি আপনার শরীর নিজে থেকে জমিয়ে রাখা পানি বের করে দেবে। সাথে সাথে রোজ শসা খাবেন, লেবুর রস খাবেন এবং ২-৩ কাপ গ্রিন টি খাবেন।
অতিরিক্ত লবণ এবং চিনি খাওয়া, বাজে ডায়েট হ্যাবিটের কারণে শরীরে পানি জমে আই ব্যাগ তৈরি হয়ে থাকলে রেগুলার এই টিপসগুলো ফলো করলে সমস্যা সবসময় কন্ট্রোলে রাখতে পারবেন।

মেদ ভড়ি এবং ওজন কমাতে বা সমাধান পেতে এখনই যোগাযোগ করুন  01745989728
05/01/2023

মেদ ভড়ি এবং ওজন কমাতে বা সমাধান পেতে এখনই যোগাযোগ করুন
01745989728

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Nutrifit24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share