Boi er dim

Boi er dim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Boi er dim, Grocers, University of Chittagong, Chittagong.

31/03/2026

মির্জা গালিব বলেছিলেন..
এই দুনিয়া স্বার্থপরতায় ভরা, গালিব। তুমি কোন সমস্যার কথা বলছ? মানুষ জানাজা পড়তে আসে নিজের সওয়াবের জন্য.!'

31/03/2026

বাংলা সাহিত্যের সেরা ৫০টি বই,
যা একজন পাঠকের জীবনে একবার হলেও পড়া উচিত।

(লিস্টটা শেয়ার করে আপনার কাছেও রেখে দিতে পারেন।)

১/ হাজার বছর ধরে। লেখক- জহির রায়হান।

২/ দেশে বিদেশে। লেখক- সৈয়দ মুজতবা আলী।

৩/ ক্রীতদাসের হাসি। লেখক- শওকত ওসমান।

৪/ ক্রাচের কর্নেল। লেখক- শাহাদুজ্জামান।

৫/ আমরা হেঁটেছি যারা। লেখক- ইমতিয়ার শামীম।

৬/ জোছনা ও জননীর গল্প। লেখক- হুমায়ূন আহমেদ।

৭/ তিথিডোর। লেখক- বুদ্ধদেব বসু।

৮/ শেষের কবিতা। লেখক- রবীন্দ্রনাথ ঠাকুর।

৯/ প্রদোষে প্রাকৃতজন। লেখক- শওকত আলী।

১০/ খোয়াবনামা। লেখক- আখতারুজ্জামান ইলিয়াস।

১১/ কবি। লেখক- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।

১২/ উপমহাদেশ কাবিলের বোন। লেখক- আল মাহমুদ।

১৩/ পার্থিব। লেখক- শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

১৪/ খেলারাম খেলে যা। লেখক- সৈয়দ শামসুল হক।

১৫/ প্রথম আলো। লেখক- সুনীল গঙ্গোপাধ্যায়।

১৬/ সাতকাহন। লেখক- সমরেশ মজুমদার।

১৭/ মেমসাহেব। লেখক- নিমাই ভট্টাচার্য।

১৮/ পুতুল নাচের ইতিকথা। লেখক- মানিক বন্দ্যোপাধ্যায়।

১৯/ সংশপ্তক। লেখক- শহীদুল্লা কায়সার।

২০/ জীবন আমার বোন। লেখক- মাহমুদুল হক।

২১/ কড়ি দিয়ে কিনলাম। লেখক- বিমল মিত্র।

২২/ তিতাস একটি নদীর নাম। লেখক- অদ্বৈত মল্লবর্মণ।

২৩/ আরণ্যক। লেখক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২৪/ গাভী বিত্তান্ত। লেখক- আহমদ ছফা।

২৫/ যে জলে আগুন জ্বলে। লেখক- হেলাল হাফিজ।

২৬/ নক্সী কাঁথার মাঠ। লেখক- জসীম উদদীন।

২৭/ সূর্য দীঘল বাড়ী। লেখক- আবু ইসহাক।

২৮/ বিলেতে সাড়ে সাতশ দিন। লেখক- মুহম্মদ আবদুল হাই।

২৯/ বনলতা সেন। লেখক- জীবনানন্দ দাশ।

৩০/ মা। লেখক- আনিসুল হক।

৩১/ পথের পাঁচালী। লেখক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৩২/ অগ্নিবীণা। লেখক- কাজী নজরুল ইসলাম।

৩৩/ দিবারাত্রির কাব্য। লেখক- মানিক বন্দ্যোপাধ্যায়।

৩৪/ ছাড়পত্র। লেখক- সুকান্ত ভট্টাচার্য।

৩৫/ ন হন্যতে। লেখক- মৈত্রেয়ী দেবী।

৩৬/ শাপমোচন। লেখক- ফাল্গুনী মুখোপাধ্যায়।

৩৭/ বিষাদসিন্ধু। লেখক- মীর মোশাররফ হোসেন।

৩৮/ রাইফেল রোটি আওরাত। লেখক- আনোয়ার পাশা।

৩৯/ হাঙর নদী গ্রেনেড। লেখক- সেলিনা হোসেন।

৪০/ মৃত্যুক্ষুধা। লেখক- কাজী নজরুল ইসলাম।

৪১/ লাল নীল দীপাবলি। লেখক- হুমায়ূন আজাদ।

৪২/ শ্রীকান্ত। লেখক- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

৪৩/ সোনালি কাবিন। লেখক- আল মাহমুদ।

৪৪/ ফেলুদা সমগ্র। লেখক- সত্যজিৎ রায়।

৪৫/ আগুন পাখি। লেখক- হাসান আজিজুল হক।

৪৬/ একাত্তরের দিনগুলি। লেখক- জাহানারা ইমাম।

৪৭/ আদর্শ হিন্দু হোটেল। লেখক- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

৪৮/ একজন কমলালেবু। লেখক- শাহাদুজ্জামান।

৪৯/ রক্তাক্ত প্রান্তর। লেখক- মুনীর চৌধুরী।

৫০/ তেইশ নম্বর তৈলচিত্র। লেখক- আলাউদ্দিন আল আজাদ।

29/03/2026
26/03/2026

ইদানীং বই এর রিভিউ এ দেখি কোনো লেখকের লেখা ভালো লেগেছে এটা বোঝাতে 'ঝরঝরে লেখা' শব্দটা ব্যবহার হচ্ছে। কিছু শব্দ কানের মধ্যে কটকট করে। শুনতে ভালো লাগে না। 'ঝরঝরে লেখা'- 'লেখা'র সাথে 'ঝরঝরে' শব্দটা শুনতে কেমন যেন বিরক্ত লাগে।

25/03/2026

২৫-০৩-২৬
শুভ্র গেছে বনে
(হুমায়ূন আহমেদ)

৩ বার অথবা ৪ বারের মতো পড়লাম।

২৭ বা ২৮ রোজার সেহরি খেয়ে ঘুমাতে গেলাম। ঘুম আসলো না। কোনো একটা বিষয় নিয়ে প্রচন্ড কষ্ট। খুব ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না। কষ্ট, ঘুমকে জয় করলো। কষ্টকে জয় করার ওষুধ হাতে নিলাম। একটা শুভ্র। শুভ্র গেছে বনে। কষ্ট ভুলতে পাঁচ মিনিট লাগলো। শুভ্র কষ্টকে জয় করলো। তারপর বইয়ে ডুবে গেলাম।

শুভ্র। যার ২ আনা ছাড়া বাকি সবটাই সোনা। ঐ দুই আনা হলো তার বোকামি। যূথী বলে এই কথা। এই বই এ যূথীর পরিবার আর শুভ্রর পরিবারের কাহিনি। আরেকটা পরিবার আছে আসমানীর। যেহেতু শুভ্রকে সে ভাই বানিয়েছে তাই আসমানীর পরিবার শুভ্ররই।

যূথীর বাবা পালিয়ে বিয়ে করা ভাবীকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর শুভ্র তাকে তার বাসায় নিয়ে আসায় শুভ্রের বাবা দুইজনকেই বাসা থেকে বের করে দেয়।

যূথীর মহা ধনাঢ্য বান্ধবীর বাসায় তার ভাবীকে রেখে এসে রাতে পার্কে আসমানীর সাথে শুভ্রর দেখা হয়। শুভ্রর শুভ্রতা দেখে আসমানী তাকে ভাই বানায়। তাদের চরের জমি দখলে নেওয়ার জন্য তাদের নিয়ে চরে চলে যায় শুভ্র। চরে, চরবাসীর মধ্যে তার শুভ্রতা ছড়িয়ে যায়। চরের নাম হয় ‘শুভ্রর চর’।

নতুন জেগে উঠা চরের পরিবেশ পরিস্থিতি কেমন হয়, ইন্টারনাল রাজনীতি খুব ছোট পরিসরে হলেও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে।

[[ স্পয়লার ]] [[শুভ্রর মতো চরিত্রের শুভ্রকে মেরে ফেলার জন্য লোক ভাড়া করা হয়। কানা ছালামত। যূথীর ভাই। যূথীরা জানে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে তাকে। আসলে তা না। কানা ছালামত হিসেবে যূথীর ভাইয়ের আগমন গল্পের মারাত্মক টুইস্ট।
যূথীর খাঁটি সোনা ভাই শুভ্রকে ছেড়ে দেয় মৃত্যুর শেষ ইচ্ছা হিসেবে যূথীকে লেখা শুভ্রর চিঠি পড়ে।]]

বইটা পড়ে শেষ করার পর মনে হয়েছে, একটা মুভি বানানোর সব রকম উপকরণ এই বই এ আছে। ঠিকঠিক পরিচালকের কাছে যদি এই ভাবনাটা পৌঁছাতো, কি অসাধারণ একটা বাংলা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রই না আমরা পেতাম!

25/03/2026

এই যে এত বড় একটা (আন্দোলন বা অভ্যূত্থান) হয়ে গেল..এর পক্ষে বা বিপক্ষের থিম নিয়ে কোনো ফিকশন খুব বেশি আলোড়ন সৃষ্টি করার কথা ছিলো না?!

বর্তমান লেখকরা কি সেফ জোনে থাকতে পছন্দ করেন?

(সমসাময়িক..... ) এই জনরাটার মানে কি আসলে!

10/03/2026

বই নিয়ে কাজ করা সকল মানুষকে উৎসর্গ করে ফেলেছেন Zamsedur Rahman Sajib ভাই।
তো এর মধ্যে আপনার পছন্দের মানুষ কে? কমেন্ট করে জানিয়ে দিন।

Address

University Of Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Boi er dim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category