খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store

খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store দ্বীনি খেদমতের ক্ষুদ্র প্রয়াস Come, let's discuss about Deen

পবিত্র রমাদান, ইবাদতের মৌসুম। সাথে ব্যবসারও।কেমন হয় কিছু ব্যবসা রবের সাথেও যদি করা যায়?আপনারা হবেন আমাদের বিজনেস পার্টন...
24/02/2023

পবিত্র রমাদান, ইবাদতের মৌসুম। সাথে ব্যবসারও।
কেমন হয় কিছু ব্যবসা রবের সাথেও যদি করা যায়?আপনারা হবেন আমাদের বিজনেস পার্টনার, আর লেনদেন হবে সরাসরি রবের সাথে?

রমাদানকে সামনে রেখে সাধারণত আমাদের কিছু নিয়ত থাকে। রুটিন বানানো হয়, আমলের প্ল্যানিং হয়, আরো কত কি!
কষ্টের হলেও সত্য, বেশিরভাগ ক্ষেত্রে আত্মসন্তুষ্টি মতো আমল করা হয়ে ওঠে না। হয়ে ওঠা হয় না আল্লাহ'র প্রিয় গোলাম। চেষ্টা করেও হেরে যাই নফসের কাছে।

কিন্তু কিছু রিমাইন্ডার, অনুপ্রেরণা, আমলের পরিবেশ পেলে চেষ্টার গতিটা বাড়ানো যায়। সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটা যায়।
যেমন ধরুন:- মিসওয়াকের সুন্নাতটা, রাতের সূরা মুলক, সকাল সন্ধার মাসনুন দোয়া গুলো একটু রিমাইন্ডার পেলেই, কেউ একটু মনে করিয়ে দিলেই কিন্তু তা নিয়মিত হয়ে যায়।

রমাদানের পূর্ব প্রস্তুতিমূলক, অন্তত শাবান মাস হতে নিজেকে পাকাপোক্ত করতে আমাদের টেলিগ্রাম চ্যানেল https://t.me/KhidmatudDeen
এই চ্যানেলের উদ্দেশ্য কিন্তু ব্যবসার সাথে দ্বীনের খেদমত। রমাদানের রিমাইন্ডার, আমাল, বারাকাহ নিয়ে ছোট্ট কিছু গল্প, হাদীস, আয়াত, খুঁটিনাটি আলাপ চলতে থাকবে।
কেউ চোখ ভেজাবে, কেউ মন খুলে দু'আ করবে, কেউ ইতিকাফে, কেউ ওমরাতে, কেউ জায়নামাজে, কেউ আবার ফরয সালাতের শেষে। একটু দু'আ। আমার জন্য, আমার পরিবারের জন্য, রাসুলুল্লাহ'র উম্মাহ'র জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

ছোট্ট ছোট্ট প্রচেষ্টায়, রিমাইন্ডারে, চোখ ভেজানোর গল্পে দুনিয়াতে ব্যবসায়িক কামিয়াবি হয়তো হয়ে যাবো, হয়ে যাবো আখিরাতে রবের প্রিয় গোলাম।

রব্বে মালিক এখানেও বারাকাহ দিন, ওখানেও বাঁচিয়ে নিন জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, মালাকুল মউতের কষ্ট থেকে।

রব্বে কারীম কবুল করে নিন জান্নাতে, দুনিয়াতে, মুমিনের অন্তরে, ফেরেশতাদের দু'আতে, রাসুলুল্লাহ'র হাতে হাউজে কাউসারে...

কবুল করুন ইয়া রব। কবুল করুন।(আমিন)

 আলহামদুলিল্লাহ্, দীর্ঘদিনের ব্যস্ততা-এক্সাম শেষে আবারও নির্ভেজাল সুস্বাদু ও খাঁটি পণ্যের ফেরিওয়ালা হয়ে আসছি আপনাদের ম...
16/12/2022


আলহামদুলিল্লাহ্, দীর্ঘদিনের ব্যস্ততা-এক্সাম শেষে আবারও নির্ভেজাল সুস্বাদু ও খাঁটি পণ্যের ফেরিওয়ালা হয়ে আসছি আপনাদের মাঝে।

বলুন তো এটা কি তৈরি হচ্ছে?
ধরতে পারলে এক্ষুণি অর্ডার করে দিন।
প্রি-অর্ডার চলছে।
গুণগত মান সম্পর্কে নিশ্চয়ই বলতে হবে না। সর্বোচ্চ অথেনটিকটাই দেওয়ার চেষ্টা বরাবরের মতো থাকবে ইন শা আল্লাহ্।

 #রমাদান_গিফ্ট_বক্স: প্রিমিয়াম খেজুর কম্বো।কেমন হয় যদি এক খেজুরের মূল্যে চার খেজুরের স্বাদ পাওয়া যায়? তাও যদি আবার স...
10/04/2022

#রমাদান_গিফ্ট_বক্স: প্রিমিয়াম খেজুর কম্বো।

কেমন হয় যদি এক খেজুরের মূল্যে চার খেজুরের স্বাদ পাওয়া যায়? তাও যদি আবার সবচেয়ে জনপ্রিয় আর সুস্বাদু খেজুরগুলো একসাথে?
যদি তাই হয়, তবে একসাথে এতো খেজুরের স্বাদ উপভোগ না করে কি থাকা যায়, বলুন?

তাই আপনাদের চাহিদা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম চার প্রকারের খেজুর নিয়ে একটি প্রিমিয়াম কম্বো গিফট প্যাক ।

তাই, দেরি না করে এখন'ই অর্ডার করে ফেলুন নিজের জন্য। সাথে হাদিয়া পাঠিয়ে দিন নিজের প্রিয়জনদেরও।

প্রিমিয়াম কোয়ালিটির প্যাকটিতে থাকছে -
১.আজওয়া (ভিআইপি) - ৪০০ গ্রাম
২.আম্বর (বিগ সাইজ) - ২০০ গ্রাম
৩.মরিয়ম (ভিআইপি) - ২০০ গ্রাম
৪.সুক্কারি - ২০০ গ্রাম
________________________________________
সর্বমোট ১০০০ গ্রাম

পরিপূর্ণ আস্থার সাথে নিতে পারেন ইন-শা-আল্লাহ্ তা'আলা। চেষ্টা করি পূর্ণাঙ্গ কোয়ালিটি মেইনটেইন করার।
সবগুলো খেজুর এই বছরের ফ্রেশ এবং প্রিমিয়াম গ্রেডের।

সারা দেশে কুরিয়ারসমেত ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ্। পছন্দ না হলে ফেরত পাঠিয়ে দেওয়ার অবকাশ তো রয়েছেই। পণ্য দেখে ক্রয় করা সুন্নাত।

খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store
দ্বীনী খেদমতের ক্ষুদ্র প্রচেষ্টায়।
এখানে খুচরা ও পাইকারী খেজুর বিক্রি করা হয়।

যোগাযোগ ও বিকাশ
+8801611760766/+8801882669975

রমাদান বার্তা, অফার। #প্রত্যেক_অর্ডারেই_থাকছে_হাদিয়াহ_ইনশাআল্লাহআলহামদুলিল্লাহ্, আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট শুকর...
05/04/2022

রমাদান বার্তা, অফার।
#প্রত্যেক_অর্ডারেই_থাকছে_হাদিয়াহ_ইনশাআল্লাহ
আলহামদুলিল্লাহ্, আল্লাহ্ সুবহানাহু ওয়াতাআ'লার নিকট শুকরিয়া তিনি আমাদের খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store পরিবারকে দ্বীনের ছোট্ট খেদমতে কবুল করেছেন এবং আমাদের রিজিকের ছোট্ট উছিলা বানিয়েছেন।

রমাদান শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রচেষ্টার শেষটুকু দিয়ে আপনাদের খিদমত করতে চাই, ইন শা আল্লাহ্। আল্লাহ্ আমাদের, আপনাদের কবুল করুন(আমিন)।

আমাদের নিকট সকল প্রকার
•খেজুর,
•পাকিস্তানি রুহ আফজা,
•পাবনার খাঁটি ঘি,
•ত্বিন ফল,
•ড্রাই ফ্রুট,
•বাদাম সহ সকল কিছুই পেতে যাচ্ছেন ইন শা আল্লাহ্।
এতোটুকু বিশ্বাস রাখি, যে সকল ভাইয়েরা আমাদের কাছ থেকে পূর্বে খেজুর খেয়েছেন কিংবা নিয়মিত নিয়ে থাকেন তাঁরা নিশ্চয়ই অতৃপ্ত হননি, আলহামদুলিল্লাহ্।

#রমাদানে_বিশেষ_আকর্ষণ হচ্ছে, প্রত্যেক অর্ডারেই থাকছে #হাদিয়া ইন শা আল্লাহ্। বিশেষ করে আজওয়া এবং মরিয়মে অধিক আকর্ষণ।

প্রতি তিন কেজি আজওয়ার বা মরিয়মের সাথে হাদিয়া পাচ্ছেন ' #ধূলিমলিন_উপহার_রমাদান'।
প্রতি দুই কেজি আজওয়া বা মরিয়মের সাথে হাদিয়া পাচ্ছেন 'একটা প্রিমিয়াম সুগন্ধি আতর / পাগড়ি' এবং
প্রতি কেজি আজওয়া বা মরিয়মের সাথে হাদিয়া পাচ্ছেন 'একখানা তসবীহ অথবা একখানা মিসওয়াক অথবা আতর'।

এছাড়াও প্রত্যেক যেকোনো অর্ডারেই থাকছে হাদিয়া। আমাদের এই প্রচেষ্টায়, আপনাদের খেদমতে আল্লাহ্ আমাদের কবুল করুক (আমিন)।

খিদমাতুদ দ্বীন এর সাথে থাকুন। দু'আ করুন। ভালবাসুন আমাদের।

বি.দ্র: পূর্বে কোনো ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সন্তুষ্ট থাকলে সে প্রোডাক্ট আমাদের থেকে নিবেন না প্লিজ। অন্য ভাইয়ের রিজিকে যেন আমরা বাঁধা না হই। আল্লাহ্ মাফ করুন(আমিন)

কেমন হয় যদি পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে একটি সুন্নাহ ভিত্তিক প্রতিযোগিতা চলে?শীঘ্রই চমক আসছে ইন শা আল্লাহ।চোখ রাখুন...
23/10/2021

কেমন হয় যদি পবিত্র রবিউল আউয়াল মাস উপলক্ষে একটি সুন্নাহ ভিত্তিক প্রতিযোগিতা চলে?

শীঘ্রই চমক আসছে ইন শা আল্লাহ।
চোখ রাখুন পেইজে
খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store

আলহমদুলিল্লাহ মন জুড়িয়ে যাওয়ার মত একটা রিভিও।কাহিনী হলো, হৃদয়ের বসন্ত পরিবারের এডমিন প্রিয় ভাই ও শুভাকাঙ্ক্ষী তাহসিন ...
07/10/2021

আলহমদুলিল্লাহ মন জুড়িয়ে যাওয়ার মত একটা রিভিও।

কাহিনী হলো, হৃদয়ের বসন্ত পরিবারের এডমিন প্রিয় ভাই ও শুভাকাঙ্ক্ষী তাহসিন কামাল এক কার্টুন খেজুরের বক্স নিতে ইতস্তত বোধ করছিল। কিন্তু, পরবর্তীতে খেয়ে স্বাদ গ্রহণ করে তার ব্যক্তিগত মন্তব্য আলহামদুলিল্লাহ্ আপনারা নিজেরাই দেখে নিন।

আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি প্রত্যেককে ইন শা আল্লাহ্।
নিন, খেয়ে দেখুন, নিজেই উপলদ্ধি করে দেখুন আমাদের গুণাগুণ।

©️আজমাঈন আদন ভায়ের WhatsApp হতে সংগ্রহীত।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের এই ব্যবসায়িক দ্বীনি পেইজের সাথে বেশ কিছুদিন কাটিয়েছি।গত ক...
24/09/2021

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ্, আমরা আমাদের এই ব্যবসায়িক দ্বীনি পেইজের সাথে বেশ কিছুদিন কাটিয়েছি।
গত ক'দিন পূর্বে আমরা প্রিমিয়াম আজওয়া এবং ইরানি মরিয়মের মধ্যকার অফারের জন্য স্টোরি দিয়েছিলাম। প্রায় প্রত্যেকে প্রিমিয়াম আজওয়াকে সিলেক্টে করেছেন, আলহাদুলিল্লাহ।

তাই আজ আপনাদের সামনে চলে আসলাম ১০% ছাড়ে প্রিমিয়াম আজওয়ার অফার নিয়ে।
আমরা ১০% ছাড়ে আমাদের 'প্রিমিয়াম আজওয়া' খেজুর বিক্রয় করবো ইন শা আল্লাহ্৷
#অফার চলবে ১৫ই অক্টোবর পর্যন্ত ইন শা আল্লাহ্।

দাঁড়ান। অফার এখন'ও শেষ হয়নি। কথা দিয়েছিলাম চমক নিয়ে উপস্থিত হবো।
তাই আমরা আরো যুক্ত করলামঃ
প্রতি এক কেজি 'ভিআইপি গ্রেডের আজওয়া'র সাথে 'উস্তাদ ছাড়া ইলম অর্জনের পরিণতি' বইটি হাদিয়া দেওয়া হবে এবং তিন কেজি বা তার অধিক অর্ডারের সাথে দু'টো বই'ই হাদিয়া পাবেন ইন শা আল্লাহ্।
বই দু'টি হলোঃ
(১)উস্তাদ ছাড়া ইলম অর্জনের পরিণতি।
(২)জিকিরে -ফিকিরে কুরআন

আল্লাহ্ আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করুক।
দ্বীনে ফেরা প্রিয় ভাই ও বোনদের উদ্দেশ্যে এই বই দুটি বেছে নিয়েছি।
পাশাপাশি আপনারা আপনাদের পছন্দের বইয়ের তালিকাও আমাদের জানাতে পারেন।
নিয়ত আছে বহু দূর এগিয়ে নেওয়ার। আমাদের এই পেইজ শুধুমাত্র ব্যবসা নয়, দ্বীনের জন্যেও ইন শা আল্লাহ্। সর্বদা চেষ্টা থাকবে দ্বীনকে সামনে রেখে প্রত্যেকটা কাজে এগিয়ে যাওয়ার।

#পোস্টে আপনার প্রিয়জনদের মেনশন করে তাদেরও সুযোগ করে দিতে পারেন সীমিত সময়ের এই অফার লুফে নেওয়ার। কেউ আপনার মাধ্যমে উপকৃত হলে আপনিও সদকায়ে জারিয়ায় অংশীদার হয়ে যাবেন, ইন শা আল্লাহ্।

#আরেকটি বিষয়, আমাদের এই ক্ষুদ্র চেষ্টায় আপনিও চাইলে সওয়াবের অংশীদার হতে পারেন খেদমতের সাথী হিসেবে। দিতে পারেন, বই অর্থ কিংবা যেকোন ধরনের সহায়তা। এতে আমাদের সামনে এগিয়ে যাওয়া অনেক সহজ হয়ে যাবে ইন শা আল্লাহ্।

**শর্ত প্রযোজ্য।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।আজ চলে এলাম খেজুরালাপের দ্বিতীয় এবং গুরত্বপূর্ণ পর্ব নিয়ে।আমরা প্রায় ...
21/09/2021

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
আজ চলে এলাম খেজুরালাপের দ্বিতীয় এবং গুরত্বপূর্ণ পর্ব নিয়ে।

আমরা প্রায় সকলেই জানি, আরবসহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে খেজুর অন্যতম জনপ্রিয় একটি ফল। খেজুর নানান জাতের হয়ে থাকে। এক এক জাত, এক এক স্বাদ ও গুণের জন্য প্রসিদ্ধ। তবে অবশ্যই, সকল খেজুরকে পিছিয়ে রেখে মদীনার আজওয়া খেজুর সকলের ঊর্ধ্বে অবস্থান করবে। স্বয়ং রাসূলই ﷺ আজওয়ার গুণের কথা তুলে ধরেছিলেন।

হাদীস শরীফে আছে:
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আজওয়া হচ্ছে জান্নাতের খেজুরবিশেষ এবং এর মধ্যে রয়েছে বিষের প্রতিষেধক।
[জামে' আত-তিরমিজি, হাদিস নং ২০৬৬ এর অংশ বিশেষ]

অন্য একটি হাদীসে আছে:
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، قَالَ سَمِعْتُ عَامِرَ بْنَ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، يَقُولُ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ مَنْ تَصَبَّحَ بِسَبْعِ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرَّهُ ذَلِكَ الْيَوْمَ سُمٌّ وَلاَ سِحْرٌ ‏"‏ ‏.‏
সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া (মদীনার উৎপন্ন এক জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর) আহার করে, সেদিন তাঁকে কোন বিষ বা যাদু অনিষ্ট করতে পারে না। (ই.ফা. ৫১৬৬, ই.সে.৫১৭৮)
সহিহ মুসলিম, হাদিস নং ৫২৩৪
হাদিসের মান: সহিহ হাদিস

তবে বলুন আজওয়া খেজুরের মর্তবা এবং শ্রেষ্ঠত্বের ব্যাখ্যার কি আর কোনো প্রয়োজন আছে?

আজওয়া ছাড়াও প্রসিদ্ধ খেজুর গুলোর মধ্যে রয়েছে ইরানি মরিয়ম, মাবরুম, আম্বর, সুক্কারি, সাফাবি সহ অনেক খেজুর।

#খেজুরের_উপকারীতাঃ
খেজুর চিনির পরিপূরক। বর্তমানে সুগারের সমস্যা খুব'ই কমন সমস্যা। এর প্রধান কারন সাদা চিনি শরীরে গ্রহণ করা।
আমরা প্রায় প্রত্যেকেই মিষ্টি খেতে ভালবাসি। মিষ্টির স্বাদ সরাসরি সাদা চিনি থেকে না নিয়ে, খেজুর থেকে নিতে পারলে শরীরের অনেক সমস্যা থেকে রক্ষা পাওয়া যাবে ইন শা আল্লাহ্।

খেজুরের নানাবিদ উপকারীতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলঃ
খেজুর যেমনি সুস্বাদু তেমনি পুষ্টিকর ফল।
এমিনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন, মিনারেল সমৃদ্ধ ফল এই খেজুর।

• খাদ্যশক্তি থাকায় দুর্বলতা দূর হয়।
• • খেজুর স্নায়ুবিক শক্তি বৃদ্ধি করে।
• খেজুরে অনেক গ্লুকোজ থাকায় এ ঘাটতি পূরণ হয়।
• • হৃদরোগীদের জন্যও খেজুর বেশ উপকারী।
• খেজুরের প্রচুর খাদ্য উপাদান রয়েছে।
• • খেজুর রক্ত উৎপাদনকারী।
• হজমশক্তি বর্ধক, যকৃৎ ও পাকস্থলীর শক্তিবর্ধক।
• • রুচি বাড়ায়।
• ত্বক ভালো রাখে।
• • দৃষ্টিশক্তি বৃদ্ধি করে।
• রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
• • খেজুরের আঁশ কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
• পক্ষঘাত এবং সব ধরনের অঙ্গ-প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী।
• • ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখগহ্বরের ক্যান্সার রোধ করে।
• রোজায় অনেকক্ষণ খালি পেটে থাকা হয় বলে দেহের প্রচুর গ্লুকোজের দরকার হয়।
• • অন্তঃসত্ত্বা নারীর সন্তান জন্মের সময় খেজুর খেলে জরায়ুর মাংসপেশির দ্রুত সংকোচন-প্রসারণ ঘটিয়ে, প্রসব হতে সাহায্য করে।

এছাড়াও এ ফল প্রসব-পরবর্তী কোষ্ঠকাঠিন্য ও রক্তক্ষরণ কমিয়ে দেয়।
যে কোনো ফলের চেয়ে তুলনামূলকভাবে খেজুরের পুষ্টিগুণ বেশি। শুধু রমাদান মাসের জন্য নয় বরং সারা বছর পরিবারের সবার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় আমরা এই ফলটিকে রাখতে পারি ইন শা আল্লাহ্।

খেজুর খাবেন তো ভাল কোয়ালিটিরটাই খান।
গুনগত মান, কোয়ালিটি এবং দাম সব দিক দিয়ে আপনি একজন ক্রেতা হিসাবে নিশ্চিত থাকতে পারেন, ইনশাআল্লাহ।

খিদমাতুদ দ্বীন এর সাথে থাকার জন্য ধন্যবাদ।

অর্ডার করার জন্য ইনবক্স করুন
💌 m.me/khidmatuddeen.bd

অথবা

কল করুন:
📞 +8801882669975 / +8801611760766

(একের অধিক কিনলে থাকছে ডিসকাউন্ট।)

✅চট্টগ্রামের ভিতরে হোম ডেলিভারি করা হয়।
✅পণ্য হাতে পেয়ে মুল্য পরিশোধ।
✅সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি করা হয়।

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।শুরুতেই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য। 💝আশা ক...
16/09/2021

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
শুরুতেই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের পাশে থাকার জন্য। 💝
আশা করি সকলে সুস্থ আছেন। কেননা, সুস্থতা মহান রাব্বুল আলামীনের অনেক বড় একটি নেয়ামত।

আজ আপনাদের সাথে খেজুরের ইতিকথা অল্পসল্প গল্প তুলে ধরতে চাই। আপনারা সকলেই জানেন, আমাদের এই পথ চলা খেজুর থেকেই শুরু হয়েছিল। হাদিস শরিফে খেজুরকে কেন্দ্র করে উল্লেখযোগ্য বর্ণনা পাওয়া যায়। ব্যবসায়িক লেনদেন থেকে শুরু করে ফিতরাসহ অনেক কিছু'ই খেজুর সম্পর্কিত।
এমনকি 'মুসলিম জাতি' নিয়ে উল্লেখযোগ্য একটি হাদিস আছে।

حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ إِنَّ مِنَ الشَّجَرِ شَجَرَةً لاَ يَسْقُطُ وَرَقُهَا، وَإِنَّهَا مَثَلُ الْمُسْلِمِ، حَدِّثُونِي مَا هِيَ ‏"‏‏.‏ قَالَ فَوَقَعَ النَّاسُ فِي شَجَرِ الْبَوَادِي‏.‏ قَالَ عَبْدُ اللَّهِ فَوَقَعَ فِي نَفْسِي أَنَّهَا النَّخْلَةُ، ثُمَّ قَالُوا حَدِّثْنَا مَا هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ هِيَ النَّخْلَةُ ‏"‏‏.‏

ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ:
নবী (ﷺ) একদা বললেনঃ ‘গাছ-গাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না। আর তা মুসলিমের উদাহরণ। তোমরা আমাকে বল, ‘সেটি কী গাছ?’ রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারনা করতে লাগল। ‘আবদুল্লাহ (রাঃ) বলেন, ‘আমার ধারনা হল, সেটা হবে খেজুর গাছ।’ কিন্তু আমি (ছোট থাকার কারণে) তা বলতে লজ্জা পাচ্ছিলাম। অতঃপর সাহাবীগণ (রাঃ) বললেন, ‘হে আল্লাহর রসূল! আপনি আমাদের বলে দিন সেটি কী গাছ?’ তিনি বললেনঃ ‘তা হচ্ছে খেজুর গাছ।’
সহিহ বুখারী, হাদিস নং ৬২
হাদিসের মান: সহিহ হাদিস।

চিন্তা করুন কত গম্ভির্যপূর্ণ এই হাদিসের অর্থ। খেজুরের প্রতি ইসলাম কতটা গুরুত্ব দিয়েছে। খেজুরের সহিত রাসূল(ﷺ) এর সখ্যতা কত বিশাল পরিমাপে।

চলুন না প্রিয় রাসূলের প্রিয় খাবারটির সুন্নাহ পুনরায় চালু করে দেই। ফিরে যাই সে ১৪০০ বছরের শ্রেষ্ঠ যুগে।

খিদমাতুদ দ্বীন এর সাথে থাকার জন্য শুকরিয়া।
❤️❤️❤️
যারা অর্ডার করবেন চটপট করে ফেলুন।💝

অর্ডার করার জন্য ইনবক্স করুন
💌 m.me/khidmatuddeen.bd

অথবা

কল করুন:
📞 +8801882669975 / +8801611760766

(একের অধিক কিনলে থাকছে ডিসকাউন্ট।)

✅চট্টগ্রামের ভিতরে হোম ডেলিভারি করা হয়।
✅পণ্য হাতে পেয়ে মুল্য পরিশোধ।
✅সারাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ডেলিভারি করা হয়।

⚠️𝐑𝐄𝐌𝐈𝐍𝐃𝐄𝐑: 𝐑𝐞𝐜𝐢𝐭𝐢𝐧𝐠 𝐒𝐮𝐫𝐚𝐡 𝐊𝐚𝐡𝐚𝐟 & 𝐃𝐚𝐫𝐮𝐝 𝐬𝐡𝐚𝐫𝐢𝐟 𝐭𝐨 𝐨𝐮𝐫 𝐛𝐞𝐥𝐨𝐯𝐞𝐝 𝐑𝐚𝐬𝐮𝐥 (ﷺ)

আলহামদুলিল্লাহ্, অতঃপর আমরা আমাদের 'নাম' এবং বিজয়ী খুঁজে পেয়েছি। আমাদের পেইজের নাম খিদমাতুদ দ্বীন। এবং এই নামটি প্রস্তাব...
03/09/2021

আলহামদুলিল্লাহ্, অতঃপর আমরা আমাদের 'নাম' এবং বিজয়ী খুঁজে পেয়েছি।

আমাদের পেইজের নাম খিদমাতুদ দ্বীন। এবং এই নামটি প্রস্তাবন করেছেন খুব প্রিয় আজমাঈন ভাইয়ের আহলিয়া।
আজমাঈন ভাইয়ের মাধ্যমে তার আহলিয়ার 'হাদিয়া' পৌঁছানো হলো।

আমাদের হালাল ব্যবসা পূর্ণ উদ্যমে শুরু হতে যাচ্ছে ইনশা আল্লাহ্। আমরা সর্বোচ্চ চেষ্টা ও ফিকির করবো, ব্যবসায় যেন হালাল পন্থা এবং তাকওয়া অবলম্বন করা হয়।

আল্লাহ্ আমাদের অগ্রযাত্রার পথ সহজ, সুন্দর ও হালাল করুন। এবং তা ইখলাস ও বারাকাহ দিয়ে পরিপূর্ণ করুন।(আমিন)

আমাদের জন্য দু'আ চাই। আশাকরি আপনাদেরকে পাশে পাবো ইনশা আল্লাহ।

আসসালামু আলাইকুম। আমাদের পেইজে আপনাদের আহলান সাহলান। আমাদের ব্যবসার উদ্দেশ্য হলো, রবের সন্তুষ্টির জন্য রিজিকের তালাশ করা...
03/09/2021

আসসালামু আলাইকুম।
আমাদের পেইজে আপনাদের আহলান সাহলান।
আমাদের ব্যবসার উদ্দেশ্য হলো, রবের সন্তুষ্টির জন্য রিজিকের তালাশ করা। আমরা চাই আমাদের এই কাজ যেন দ্বীনকে সামনে রেখে, হালাল পন্থায় এবং ইখলাস ও তাকওয়ার সাথে হয়।

আপনাদের খিদমতের জন্য আমরা নিজেদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। আশা করি, আমাদের প্রোডাক্ট ও সার্ভিস আপনাদেরকে সন্তুষ্ট করবে এবং আমাদের এই পথচলায় আপনাদেরকে পাশে পাবো ইনশা আল্লাহ।

সর্বপ্রকার খেজুর এবং বাদামের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে।

আমাদের সার্বিক সহযোগিতায় পাশে আছেন হৃদয়ের বসন্ত পরিবার। আল্লাহ্ তাদের দ্বীনি মেহনতে বারাকাহ দান করুক। (আমিন)

জাযাকুমুল্লাহ খায়ের।

Address

Chittagong
4212

Alerts

Be the first to know and let us send you an email when খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খিদমাতুদ দ্বীন الخدمة الدينية - DEEN'i Store:

Share