Purity Bazarbd - শুদ্ধতার ছোঁয়া

Purity Bazarbd - শুদ্ধতার ছোঁয়া Natural food, Halal Marketing Service,
প্রাকৃতিক খাবার, হালাল

পিউরিটি বাজার হচ্ছে সেটা যেখানে শুধু পণ্য খাটি দেখেই ক্ষান্ত হয়না।
খাঁটি পণ্যের মান দেখে যাচাই করে এরপর সংগ্রহ করা হয়।

আমরা সেটাই বিক্রি করি যা নিজেরা ব্যবহার করি

আসসালামু আলাইকুম, ভেজাল মুক্ত খেজুরের রসের ডেলিভারি চলমান। প্রয়োজনে যোগাযোগ করুন  01817751209
27/12/2025

আসসালামু আলাইকুম, ভেজাল মুক্ত খেজুরের রসের ডেলিভারি চলমান। প্রয়োজনে যোগাযোগ করুন 01817751209

আসসালামু আলাইকুম, চাঁদপুরের ইলিশ লাগলে যোগাযোগ করুন। ০১৮১৭৭৫১২০৯।
29/07/2024

আসসালামু আলাইকুম,
চাঁদপুরের ইলিশ লাগলে যোগাযোগ করুন।
০১৮১৭৭৫১২০৯।

28/07/2024
04/02/2024

সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে নূহ আলাইহিস সালাম আরও বললেন, তারা ভয়ানক ষড়যন্ত্র করেছে। তারা নিজেরা তো উৎপীড়ন করতই, উপরস্তু জনপদের গুণ্ডা ও দুষ্ট লোকদেরকেও নূহ আলাইহিস সালাম এর পিছনে লেলিয়ে দিত। তারা পরস্পর এই চুক্তিতেও উপনীত হয়েছিল যে, আমরা আমদের দেব-দেবীর বিশেষত: এই পাঁচ জনের উপাসনা পরিত্যাগ করব না। আয়াতে উল্লেখিত শব্দগুলো পাঁচটি মূর্তির নাম। হাদীসে এসেছে, এই পাঁচ জন প্রকৃতপক্ষে আল্লাহ্ তা'আলার নেক ও সৎকর্মপরায়ণ বান্দা ছিলেন। তাদের সময়কালে ছিল আদম ও নূহ আলাইহিস সালাম এর আমলের মাঝামাঝি। তাদের নেক ভক্ত ও অনুসারী ছিল। তাদের ওফাতের পর ভক্তরা সুদীর্ঘকাল পর্যন্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ্ তা'আলার ইবাদত ও বিধি বিধানের প্রতি আনুগত্য অব্যাহত রাখে। কিছুদিন পর শয়তান তাদেরকে এই বলে প্ররোচিত করলঃ তোমরা যেসব মহাপুরুষের পদাঙ্ক অনুসরণ করে উপাসনা কর যদি তাদের মূর্তি তৈরী করে সমানে রেখে দাও তবে তোমাদের উপাসনা পূর্ণতা লাভ করবে এবং বিনয় ও একাগ্রতা অর্জিত হবে। তারা শয়তানের ধোঁকা বুঝতে না পেরে মহাপুরুষের প্রতিকৃতি তৈরী করে উপাসনালয়ে স্থাপন করল এবং সম্পূর্ণ নতুন এক বংশধর তাদের স্থলাভিষিক্ত হল। এবার শয়তান এসে তাদেরকে বোঝাল, তোমাদের পূর্বপুরুষের ইলাহ ও উপাস্য মুর্তিই ছিল। তারা এই মূর্তিগুলোই উপাসনা করত। এখান থেকে প্রতিমা-পূজার সূচনা হয়ে গেল। [বুখারী: ৪৯২০] উপরোক্ত পাঁচটি মূর্তির মাহাত্ম্য তাদের অন্তরে সর্বাধিক প্রতিষ্ঠিত ছিল বিধায় তাদের নাম বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে। [ফাতহুল কাদীর]

নূহের কওমের উপাস্যদের দেবীদের মধ্য থেকে এখানে সেসব দেব-দেবীর নাম উল্লেখ করা হয়েছে পরবর্তীকালে মক্কাবাসীরা যাদের পূজা করতে শুরু করেছিল এবং ইসলামের প্রাথমিক যুগে আরবের বিভিন্ন স্থানে তাদের মন্দিরও বর্তমান ছিল। এটা অসম্ভব নয় যে; মহা প্লাবনে যেসব লোক রক্ষা পেয়েছিল। পরবর্তী বংশধরগণ তাদের মুখ থেকে নূহ এর জাতির প্রাচীন উপাস্য দেব-দেবীদের নাম শুনেছিল এবং পরে তাদের বংশধরদের নতুন করে জাহেলিয়াত ছড়িয়ে পড়লে তারা সেসব দেব-দেবীর প্রতিমা তৈরী করে তাদের পূজা অৰ্চনা শুরু করেছিল। [দেখুন, আত-তাহরীর ওয়াত-তানওয়ীর] ‘ওয়াদ্দ’ ছিল ‘কুদ'আ গোত্রের ‘বনী কালব’ শাখার উপাস্য দেবতা। ‘দাওমাতুল জান্দাল’ নামক স্থানে তারা এর বেদী নির্মাণ করে রেখেছিল। ‘সুওয়া’ ছিল হুযাইল গোত্রের দেবী। ‘ইয়াণ্ডস’ ছিল সাবার নিকট জুরুফ নামক স্থানে বনী গাতীফ এর উপাস্য। ‘ইয়াউক’ ইয়ামানের হামদান গোত্রের উপাস্য দেবতা ছিল। ‘নাসর’ ছিল হিমইয়ার অঞ্চলের হিমইয়ার গোত্রের ‘আলে যু-কিলা’ শাখার দেবতা। [ইবন কাসীর]

04/02/2024

الَّذِیۡ جَمَعَ مَالًا وَّ عَدَّدَهٗ ۙ﴿۲﴾
যে সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
➡️অর্থাৎ নিজের অগাধ ধনদৌলতের অহংকারে সে মানুষকে এভাবে লাঞ্ছিত ও অপমানিত করে। যার মূল কথা হচ্ছে অর্থালিপ্সা। আয়াতে একে এভাবে ব্যক্ত করা হয়েছে— অর্থালিপ্সার কারণে সে তা বার বার গণনা করে। গুণে গুণে রাখা বাক্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তির কার্পণ্য ও অর্থ লালসার ছবি চোখের সামনে ভেসে ওঠে। তবে অন্যান্য আয়াত ও হাদীস সাক্ষ্য দেয় যে, অর্থ সঞ্চয় করা সর্বাবস্থায় হারাম ও গোনাহ নয়। তাই এখানেও উদ্দেশ্য সেই সঞ্চয় হবে, যাতে জরুরি হক আদায় করা হয় না, কিংবা গর্ব ও অহমিকা লক্ষ্য হয় কিংবা লালসার কারণে দ্বীনের জরুরি কাজ বিঘ্নিত হয়। [আদওয়াউল বায়ান]

তাফসীরে জাকারিয়া

আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ভেজাল মুক্ত খেজুরের রস সংগ্রহ এবং বাজারজাত একটি কঠিন প্রকৃয়া।এর কারণ হল রসের গুণগত মান...
26/12/2023

আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম।
ভেজাল মুক্ত খেজুরের রস সংগ্রহ এবং বাজারজাত একটি কঠিন প্রকৃয়া।এর কারণ হল রসের গুণগত মান স্বল্প সময় পর্যন্ত ভালো থাকে। তার পর গুণগত মান কমতে থাকে। আমাদের প্রধান লক্ষ্য শুধু ভেজাল মুক্ত খেজুরের রস নয় বরং সর্বোচ্ছ গুণগত মানের খেজুরের রস।
তাই আপনারা রস ডেলিভারি নেয়ার প্রকৃয়া দ্রুততার সাথে সম্পাদন করার জন্য অনুরোধ করা হল।
ভেজাল মুক্ত খেজুরের রসের জন্যে ইনবক্সে আথবা যোগাযোগ করুন ০১৮১৭৭৫১২০৯।

13/12/2023

আলহামদুলিল্লাহ, বছর ঘুরে আবারও শীত এলো। পিঠা পুলির দিন। বাঙ্গালীর হাজার বছরের ঐতিহ্য।
আর খেজুরের রস এবং রস থেকে তৈরি গুড় পিঠা পুলির অবিচ্ছেদ্য অংশ।
বিশুদ্ধ খেজুরের রস এবং ভেজালমুক্ত খেজুরের গুড়,ঝোলা গুড় অর্ডার করতে
যোগাযোগ করুন -০১৮১৭৭৫১২০৯ নম্বরে

20/11/2023

আসসালামু আলাইকুম,
পিউরিটি বাজারের ২০২৩-২৪ সালের রসের প্রজেক্ট পরিদর্শন এবং নির্দেশনা।
ইনশাআল্লাহ আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আপনাদেরকে ভেজালমুক্ত টাটকা খেজুরের রস সরবরাহ করতে পারব।

07/11/2023

আবদুস সালাম ইবনু মুতাহ্‌হার (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ নিশ্চয়ই দ্বীন সহজ-সরল। দ্বীন নিয়ে যে কড়াকড়ি করে দ্বীন তার উপর বিজয়ী হয়। কাজেই তোমরা মধ্যপন্থা অবলম্বন কর এবং (মধ্যপন্থার) নিকটবর্তী থাক, আশান্বিত থাক এবং সকাল-সন্ধ্যায় ও রাতের কিছু অংশে (ইবাদতের মাধ্যমে) আল্লাহর সাহায্য প্রার্থনা কর।
(সহীহ বুখারীর ৩৮)

Address

AKborshah Thana
Chittagong

Opening Hours

Monday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 11:00
15:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801817751209

Alerts

Be the first to know and let us send you an email when Purity Bazarbd - শুদ্ধতার ছোঁয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purity Bazarbd - শুদ্ধতার ছোঁয়া:

Share