Hiba Bookshop - হিবা বুকশপ

Hiba Bookshop - হিবা বুকশপ �খিদমার লক্ষ্যে সততার সাথে।�

10/01/2024
14/12/2022

আমি একবার আমার শায়েখকে অভিযোগ করলাম, শায়েখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শায়েখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।

শা্যেখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!

শায়েখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, গোস্ত, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞

- শায়খ সালমান আল আওদাহ (ফাক্কাল্লাহু আসরাহু)
আলী হাসান তায়্যিব থেকে কপিকৃত।

11/12/2022

[আল বাকারাঃ আয়াত নং ২৮৬]

لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَآ إِن نَّسِينَآ أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَآ إِصْرًا كَمَا حَمَلْتَهُۥ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِۦ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَآ ۚ أَنتَ مَوْلٰىنَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِينَ

অর্থঃ
আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

প্রশ্ন-১৯: আমার কিছু বন্ধু বলে যে, হিন্দুরা যেমন মূর্তি সামনে নিয়ে ভগবানের পূজা করে, মুসলিমরাও কাবাঘর সামনে নিয়ে আল্লা...
29/11/2022

প্রশ্ন-১৯: আমার কিছু বন্ধু বলে যে, হিন্দুরা যেমন মূর্তি সামনে নিয়ে ভগবানের পূজা করে, মুসলিমরাও কাবাঘর সামনে নিয়ে আল্লাহর ইবাদত করে। দুটো বিষয় মূলত একই। কোনো পার্থক্য নেই। তাদের কথা কতটুকু সঠিক?

উত্তর: দুটো বিষয় কখনোই এক নয়। মুসলিমরা কখনোই কাবাঘরের কাছে কিছু চায় না। কিন্তু হিন্দুরা মূর্তির কাছেই চায়- ‘মা, এটা দে’। সে বলে না যে, ‘ঈশ্বর বা দেবতা, আমাকে অমুক জিনিস দাও’। সে ডাইরেক্ট বলে, ‘মা, তুমি দাও’। আর কোনো মুসলিম কাবাঘরকে বলে না, কাবাঘর তুমি আমার কিছু করো। কক্ষনো নয়। মুসলিমরা কাবাঘরের ছাদে ওঠে, কাবাঘরের উপর দাঁড়িয়ে থাকে, কাবাঘরে পা দেয়- এগুলো কিছুই নিষেধ নয়। শৃঙ্খলার জন্য কোনো একটা দিককে সামনে রাখতে হবে, তাই আল্লাহ কাবাঘরকে কিবলা বানিয়ে দিয়েছেন- ‘তোমরা কাবাঘর সামনে নিয়ে ইবাদত করো’। মুসলিম কাবাঘরের কাছে কিছু চায় না। কাবাঘরকে ইবাদত করে না। কাবার প্রতি সামান্যতম ইবাদতের অনুভূতি তার নেই। সে আল্লাহর কাছে চায়। আল্লাহর সাথে কথা বলে। আর যে মূর্তিপূজা করে, সে মূর্তির কাছেই চায়। আল্লাহর কাছে মোটেও চায় না। আল্লাহর কথা তার মনেই থাকে না।

বই : জিজ্ঞাসা ও জবাব ৩য় খণ্ড
লেখক: ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ

Address

2no. Gate
Chittagong
4211

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801861133516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiba Bookshop - হিবা বুকশপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hiba Bookshop - হিবা বুকশপ:

Share

Category