Bekar Shop

Bekar Shop Nature . Life . Purity ভেজালের ভীড়ে মানুষের কাছে খাঁটি পণ্য পৌঁছে দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা

রমজানে পরিবারকে সুস্থ রাখতে চান?তাহলে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে দেশীয় ও স্বাস্থ্যকর খাবার খান।
12/03/2024

রমজানে পরিবারকে সুস্থ রাখতে চান?

তাহলে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে দেশীয় ও স্বাস্থ্যকর খাবার খান।

রমজানে পরিবারকে সুস্থ রাখতে চান?তাহলে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে দেশীয় ও স্বাস্থ্যকর খাবার খান।Visit Our Shop: Bekar Shop
11/03/2024

রমজানে পরিবারকে সুস্থ রাখতে চান?

তাহলে অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে দেশীয় ও স্বাস্থ্যকর খাবার খান।
Visit Our Shop: Bekar Shop

Ramadan Kareem Mubarak
11/03/2024

Ramadan Kareem Mubarak

ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সুরক্ষা দেয় চিড়া। বহুল প্রচলিত খাবার পেট ঠাণ্ডা রাখে, পানির অভাব পূর...
11/03/2024

ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্য সুরক্ষা দেয় চিড়া। বহুল প্রচলিত খাবার পেট ঠাণ্ডা রাখে, পানির অভাব পূরণ করে এবং ক্ষুধা মেটায়। স্বাস্থ্য সুরক্ষার চিড়ার যত গুণ এবং কেন চিড়া খাবেন, তা জানব এই আয়োজনে।

পেটের সমস্যা কমায়
চিড়ায় আঁশের পরিমাণ অনেক কম থাকে। ফলে এটি ডায়রিয়া, ক্রন’স ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, অন্ত্রের প্রদাহ এবং ডাইভারটিকুলাইসিস রোগ প্রতিরোধ করে। তাছাড়া পেট ভরা রাখতে এবং ক্ষুদা মেটাতে চিড়া খাওয়া সবচেয়ে ভালো উপায়। কারণ এটি সহজপাচ্য।

কিডনি রোগে
চিড়ায় পটাশিয়াম ও সোডিয়ামের পরিমাণ কম থাকে, যা কিডনির জন্য ভালো। কিডনি জটিলতায় ভুগছেন এমন রোগীরা খাদ্যতালিকায় নিয়মিত চিড়া রাখতে পারেন।

ওজন কমায়
চিড়া শরীরে ফ্যাট জমতে দেয় না। তাই যারা ওজন কমাতে চাচ্ছেন, তারা নিয়মিত চিড়া খেতে পারেন। চিড়ায় সোডিয়ামের পরিমাণ কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে রাখে। এটি শরীরকে ফিট রাখে।

রক্তচাপ নিয়ন্ত্রণ
চিড়া রোগবালাই থেকে মুক্ত রাখতে সহায়ক। চিড়াতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় এটি শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

দাঁতের স্বাস্থ্য ভালো রাখে
চিড়ায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা দাঁতের জন্য অত্যন্ত উপকারী। চিড়া দাঁত ভালো রাখতে সাহায্য করে। দাঁতকে মজবুত রাখে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ
ডায়াবেটিস রোগীরা খাদ্যতালিকায় নিয়মিত চিড়া রাখতে পারেন। ওজন কমানোর সঙ্গে সঙ্গে এটি ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখে।

মাটির হাড়িতে বালু গরম করে তাতে শুকনা ধান দিয়ে সেটাকে নাড়তে থাকলে এক পর্যায়ে তৈরি হয় ধানের খই। গ্রামাঞ্চলে এটি অনেক জনপ্র...
10/03/2024

মাটির হাড়িতে বালু গরম করে তাতে শুকনা ধান দিয়ে সেটাকে নাড়তে থাকলে এক পর্যায়ে তৈরি হয় ধানের খই। গ্রামাঞ্চলে এটি অনেক জনপ্রিয় একটি খাবার।

ধানের খই খুব তাড়াতাড়ি হজম হয়। সাধারণত যাদের হজমে সমস্যা তারা ধানের খই খেলে উপকার পাবে। খইয়ে আছে প্রচুর কার্বোহাইড্রেট, উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ আর ফাইবার, যা পেটে অনেকক্ষণ থাকে; এবং এটা রক্তে চিনির পরিমাণ সহজে বাড়তে দেয় না। এ কারণে ডায়াবেটিক রোগীদের জন্য খই উপকারী।

একটা সময় গ্রামবাংলায় অতিথি আপ্যায়নের মূলেই ছিল খই। এটিকে সাধারনত স্ন্যাকস হিসেবেই মুষ্টিভরে নিয়ে খাওয়া যায় এছাড়াও আম-কাঁঠালের সঙ্গে খই, দুধে ভেজানো খই, গুড় মেশানো খই খেতে অনেক মজার।

এটি খুবই সাধারণ একটি খাবার কিন্তু আমাদের জন্য অনেক উপকারী। সাধারন ভাবেই এর কোনো ক্ষতিকর দিক নেই।

শহরাঞ্চলে খুব একটা জনপ্রিয় না হলেও গ্রামাঞ্চলের অতি পরিচিত ও জনপ্রিয় একটি খাবার হলো খই। কিন্তু শহরাঞ্চলে হাতে ভাজা খই খুজে বের করা নিসন্দেহে কষ্টকর কাজ। তাই আপনাদের খোঁজাখুজির অবসান ঘটাতে কেনাকাটায় পাচ্ছেন এখন হাতে ভাজা ধানের খই।

আমরা শহরের বাসা বাড়িতে সচরাচর যে কয়েকটি জাতের চাল খেয়ে থাকি বা যাদের সাথে পরিচিত, সেগুলো ছাড়াও কিন্তু চালের আরও বাহারি গ...
10/03/2024

আমরা শহরের বাসা বাড়িতে সচরাচর যে কয়েকটি জাতের চাল খেয়ে থাকি বা যাদের সাথে পরিচিত, সেগুলো ছাড়াও কিন্তু চালের আরও বাহারি গুণাগুণ ও স্বাদসম্পন্ন জাত আছে। পৃথিবীতে প্রায় ৪০,০০০ ধরনের ধান বা চাল পাওয়া যায়।

তেমনই একটি বিশেষ প্রকারের চাল হল বিনি চাল!

বিন্নি চাল সাধারণত সাদা, লাল এবং কালোও হয়ে থাকে। পার্বত্য চট্টগ্রামে চাষ হয় সাদা বিন্নী চাল। লাল বিন্নি উৎপাদিত হয় মূলত পাহাড়ি এলাকাতে। জুম চাষের মাধ্যমে স্থানীয় উপজাতিরা বা কৃষকেরা এই ধান উৎপাদন করে থাকেন সিলেট, বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে। সিলেটে এই চালকে বিরুন চালও বলা হয়ে থাকে। সব অঞ্চলেই নবান্ন উৎসবের অন্যতম আকর্ষণ বিন্নি চালের পিঠা, পায়েস, ফিরনি ইত্যাদি।

‘পহেলা দর্শনধারী’ নীতিতে এই চাল একটু পিছিয়ে গেলেও ‘তারপর গুনবিচারি’তে গেলে এই চালের ধারে কাছে কেউ নেই!

পুষ্টিগুণের দিক থেকে বিন্নি চালের বিশেষত্ব হল এতে অন্য সব চালের তুলনায় ক্যালোরি ও কার্বোহাইড্রেট কম থাকে। এই চালের গ্লাইসেমিক ইনডেক্স অন্য সব চালের তুলনায় বেশ কম। তাই কিছুটা বেশি খেলেও ডায়াবেটিস বেড়ে যাবার বা মুটিয়ে যাবার ভয় কম।

এছাড়াও বিন্নি চাল অন্য অনেক খাদ্য গুনে ভরপুর। রোগ প্রতিরোধে সেরা বিন্নি চাল ক্যানসাররোধী অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন অ্যানথোসায়ানিন বা ফ্ল্যাভেনয়েডে পরিপূর্ণ। মূলত এই ক্যান্সার প্রতিরোধক অনেক বেশি পরিমাণে ধারণ করার কারণেই এর রংটা অন্য চালের তুলনায় গাঢ় হয়ে থাকে।

এই চালে শর্করা কম, কিন্তু আঁশ ও ভিটামিন-বি এর পরিমাণ অনেক বেশি। এছাড়াও বিন্নি চাল ক্যালশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সেলেনিয়াম ইত্যাদি বিভিন্ন খনিজ লবণে ভরপুর। ফলে এই চাল নিয়মিত খেলে ডায়াবেটিস, হৃদরোগ, ধমনিতে রক্ত জমাট বাঁধা কিংবা হজমে গোলমাল সহজেই নিয়ন্ত্রণে থাকে। এছাড়াও ত্বক, চুল ও হাড় মজবুত করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই চালের জুড়ি নেই।

জুম পদ্ধতিতে চাষ করা হয় বলে পাহাড়ি উর্বর মাটির অনেকটা পুষ্টিগুণ এই চালে রয়ে যায়। আর তাছাড়া অন্য ধানের মত বিন্নি ধানকে সেদ্ধ করে নিতে হয়না বলে এক্ষেত্রেও পুষ্টিগুণ থাকে অটুট।

সুন্দর রং ও সুঘ্রাণসমৃদ্ধ এই চাল রানার পর অনেক বেশি আঠালো হয়ে যায়। এজন্যেই একে ইংরেজিতে বলে Sticky Rice। কিন্তু এই আঠালো...
10/03/2024

সুন্দর রং ও সুঘ্রাণসমৃদ্ধ এই চাল রানার পর অনেক বেশি আঠালো হয়ে যায়। এজন্যেই একে ইংরেজিতে বলে Sticky Rice। কিন্তু এই আঠালো চাল দিয়েই আমাদের গ্রামবাংলার নারীরা তৈরি করতেন মুখরোচক সব পিঠা, পায়েস ও খিচুড়ি। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার মধুভাত তৈরিতে ব্যবহার হয় এই আঠালো বিন্নি চাল।

চীনে কালো বিন্নি চালের ইতিহাস অনেক পুরানো। চৌদ্দ শতক থেকেই চীনে এই চালের চাষ হত। কিন্তু মজার ব্যাপার হল সেইসময় রাজা বা রাজ পরিবার ছাড়া আর কারোই সেই চালের ভাত খাবার অধিকার ছিল না। প্রজাদের জন্য এই চাল নিষিদ্ধ ছিল। তাই এখনো চীনে এই চাল Forbidden Rice বা নিষিদ্ধ চাল নামেই পরিচিত।

আমাদের দেশে আদিবাসীদের কাছেও এই চাল বিলাসী খাদ্য বা দামী চাল হিসেবে পরিচিত। উৎসবে, অনুষ্ঠানে বিন্নি চাল তাদের এক অপরিহার্য অনুষঙ্গ। বিন্নি ধান ছাড়া তাদের সমাজে কোনো বিয়ের প্রস্তাব গৃহীত হয় না। চাকমা ও মারমারা এই চালকে ‘পোড়া বিন্নি’ নামে চেনে।

যুগের পরিবর্তনের সাথে সাথে ব্যস্ত পৃথিবী আরও ব্যস্ততর হচ্ছে, সেই সাথে বাড়ছে আমাদের জ্ঞানের পরিধি। আদি বাংলার ঐতিহ্যবাহী ধান সম্পর্কে জানার পর তাই আমাদের চেষ্টা করতে হবে যেন শুধুমাত্র জসীম উদদীন এর গ্রাম্য কবিতাই বিন্নি চালের শেষ আশ্রয় না হয়। এই বিখ্যাত বিন্নি চাল যেন বাংলার ঘরে ঘরে রয়ে যায় এর বিশেষ স্বাদ ও গুণাগুণ নিয়ে।

লাস্ট সিজনের মিশরীয় রাণীখ্যাত মেডজুল খেজুরইফতারিতে সুন্নত পালন ও শারীরিক দুর্বলতা কমাতে খেজুরের কোন বিকল্প নেই।  আর সেই ...
05/03/2024

লাস্ট সিজনের মিশরীয় রাণীখ্যাত মেডজুল খেজুর
ইফতারিতে সুন্নত পালন ও শারীরিক দুর্বলতা কমাতে খেজুরের কোন বিকল্প নেই। আর সেই খেজুর যদি হয় তাজা, রসালো ও স্বাদে ভরপুর।
আমাদের কাছে পাচ্ছেন মিশরীয় মেডজুল।

উদ্দোক্তা:
• মো: ওয়াকিউল্লাহ
শিক্ষার্থী, আরবী বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

• মো: ফরহাদ হোসেন
শিক্ষার্থী, রাজনীতি বিজ্ঞান বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

04/03/2024

Address

Sohrawardi Hall, University Of Chittagong
Chittagong

Telephone

+8801773536767

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bekar Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share