12/07/2026
☸️ #বৌদ্ধ ধর্মগ্রন্থ অনুসারে অপায় চার ভূমির (চারটি নরকলোক) অন্যতম একটি হলো 'নিরয়' বা নরক ভূমি।
🙏 #বৌদ্ধ ধর্ম অনুসারে,,
🔸 লোভ (আসক্তি)
🔸দ্বেষ (হিংসা/ক্রোধ) এবং
🔸মোহ (অবিদ্যা/অজ্ঞানতা)
👉 #এই তিনটি মূল মানসিক পাপের (অকুশল মূল) কারণেই মানুষ নরকগামী হয়।
#মানুষের কৃত অকুশল কর্মের (পাপকাজ) গভীরতা ও তীব্রতা অনুযায়ী অপরাধের তারতম্য বিবেচনা করে এই নরকের স্তরগুলো নির্ধারিত হয়। এই নরক ভূমির প্রধান ভিত্তি হলো "আটটি মহা নরক"।
প্রধান প্রধান স্তরগুলো নিচে পর্যায়ক্রমে দেওয়া হলো:
💠 ১. #সংজীব নরক 🪓⚔️
শাস্তির ধরণ: এই নরকের পাপীদের নরকরক্ষীরা কাস্তে, কুড়াল, লাঠি ও তলোয়ার দিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। কাটার পর তারা মারা গেলেও, কর্মের অমোঘ নিয়মে "পুনরায় জীবিত হও" এই আদেশে তারা তাৎক্ষণিকভাবে আবার বেঁচে ওঠে এবং অনবরত এই নির্মম নির্যাতন ভোগ করতে থাকে। (শাস্তি পূর্ণ না হওয়া পর্যন্ত)
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা জীবহত্যা করে এবং অন্য প্রাণীকে নিষ্ঠুরভাবে নির্যাতন ও নিপীড়ন করে।
💠 ২. #কালসূত্র নরক 🔥🪚
শাস্তির ধরণ: এখানে নরকবাসীদের দাউদাউ করে জ্বলতে থাকা লোহার মেঝেতে শুইয়ে দেওয়া হয়। এরপর তাদের শরীরে জ্বলন্ত কালো সুতা দিয়ে দাগ (ছক) টানা হয় এবং সেই দাগ বরাবর কুড়াল ও করাত দিয়ে কেটে কেটে টুকরো করে নির্যাতন করা হয়।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা পিতা-মাতা, শিক্ষক-গুরুজন এবং রত্নত্রয়ের (বুদ্ধ, ধর্ম, সংঘ) প্রতি অবমাননা ও অবজ্ঞা করে, এবং যারা অন্যের ধন-সম্পদ চুরি করে।
💠 ৩. #সংঘাত নরক 🪨
শাস্তির ধরণ: এখানে বিশাল পর্বতের সমান বড় বড় লোহার পাহাড় চারদিক (ডান, বাম, সামনে, পিছে) থেকে অনবরত গড়িয়ে এসে পাপীদের পিষে ও চূর্ণ-বিচূর্ণ করে দেয়। শরীর ধূলিকণার মতো গুঁড়ো হয়ে গেলেও তারা মারা যায় না; পুনরায় শরীর আগের মতো হয়ে যায় এবং বারবার এই পিষ্ট হওয়ার যন্ত্রণা ভোগ করতে থাকে।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: জীবজন্তুর ওপর অত্যাচারী শিকারী, প্রজা-নিপীড়ক শাসক শ্রেণী এবং যারা ব্যভিচার বা কামেমিচ্ছাচার কর্মে লিপ্ত হয়।
💠 ৪. #রৌরব নরক 🏭💨
শাস্তির ধরণ: এই নরকে তীব্র ও দমবন্ধ করা ধোঁয়া চোখ, কান, নাকসহ শরীরের সমস্ত ছিদ্রপথ দিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করে প্রচণ্ডভাবে দহন করতে থাকে। এই অসহ্য যন্ত্রণায় নরকবাসীরা বিকট ও আর্তনাদ করে হাহাকার করতে থাকে।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা মদ্যপ ও মাদকাসক্ত, প্রতারক-কপট এবং পরস্ত্রী বা পরপুরুষগামী (অন্যের জীবনসঙ্গীকে কলঙ্কিতকারী)।
💠 ৫. #মহারৌরব নরক 🔥❤️🔥
শাস্তির ধরণ: এই নরকের শাস্তি রৌরব নরকের চেয়েও বহুগুণ ভয়াবহ ও তীব্র। এখানে আরও প্রলয়ঙ্করী অগ্নিশিখার মাঝে পুড়তে পুড়তে পাপীরা আরও তীব্র ও বিকট চিৎকারে আর্তনাদ করতে করতে চরম দুঃখ-বেদনা ভোগ করে।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা রত্নত্রয়ের (বুদ্ধ, ধর্ম, সংঘ) সম্পদ ধ্বংস করে, দুর্নীতিগ্রস্ত-উৎকোচ গ্রহণকারী এবং প্রবঞ্চক বা চরম মিথ্যাবাদী।
💠 ৬. #তাপন নরক 🔥☠️
শাস্তির ধরণ: এই নরকে পাপীদের জ্বলন্ত লোহার শূলে এমনভাবে গেঁথে রাখা হয় যাতে তারা বিন্দুমাত্র নড়াচড়া করতে না পারে। এরপর সেই শূলের অগ্রভাগ থেকে নির্গত তীব্র অগ্নিশিখায় তারা অনবরত পুড়তে থাকে।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা অন্যের বাড়িঘর, গ্রাম ও শহর অগ্নিসংযোগ করে ধ্বংস করে।
💠 ৭. #মহাতাপন নরক🔥
শাস্তির ধরণ: এখানে নরকবাসীদের জোরপূর্বক দাউদাউ করে জ্বলতে থাকা লোহার পাহাড়ে চড়ানো হয়। এরপর ওপর থেকে নিচে বিছিয়ে রাখা জ্বলন্ত লোহার শূলগুলোর ওপর যেন তারা আছড়ে পড়ে, সেজন্য নরকরক্ষীরা তাদের ওপর থেকে পিটিয়ে নিচে ফেলে দেয়।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা মিথ্যা দৃষ্টি (মিথ্যা বিশ্বাস বা কুসংস্কারে) নিমজ্জিত এবং বুদ্ধ, ধর্ম ও সংঘের তীব্র বিরোধিতা বা শত্রুতা করে।
💠 ৮. #অবীচি নরক🌋🔥
শাস্তির ধরণ: এটি হলো সবচেয়ে ভয়াবহ, নিকৃষ্ট এবং সর্ববৃহৎ মহা নরক। এখানে জ্বলন্ত অগ্নিশিখা, তীব্র কষ্ট-যন্ত্রণা এবং পাপীদের ভিড়ের মাঝে বিন্দুমাত্র ফাঁকা বা বিরতি থাকে না~ সব একাকার হয়ে অবিচ্ছিন্নভাবে (অবীচি) শাস্তি চলতে থাকে। এখানকার নরকাগ্নি সবচেয়ে বেশি তীব্র ও ভয়ঙ্কর।
👉 যে কারণে এই নরকে যেতে হয়: যারা 'পঞ্চানন্তরীয় কর্ম' বা পাঁচটি পরম মহাপাপ করে (যেমন: মাতৃহত্যা, পিতৃহত্যা, অর্হন্ত হত্যা, সংঘভেদ বা ভিক্ষু সংঘে বিভেদ সৃষ্টি করা, এবং বুদ্ধের শরীরে রক্তপাত ঘটানো)।
📌 বিশেষ দ্রষ্টব্য: এই আটটি মহা নরকের প্রতিটির চারপাশে ১৬টি করে 'উৎসদ নরক' (উপ-নরক বা সহযোগী নরক) রয়েছে। সেই হিসেবে সর্বমোট ১২৮টি উপ-নরক রয়েছে। নরকের স্তর যত নিচের দিকে হবে, সেখানে শাস্তির মেয়াদকাল তত বেশি দীর্ঘ ও কল্পনাতীত সময়ের হয়ে থাকে।
🔶 নরকের আগুন আসলে বাইরে কোথাও নয়, মানুষের মনের ভেতরের এই লোভ, দ্বেষ ও মোহের আগুনই মানুষকে নরক পর্যন্ত টেনে নিয়ে যায়। মনকে এই তিনটি বিষ থেকে মুক্ত রাখতে পারলেই কেবল নরককষ্ট থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব।
🌿 #বিশেষ অনুরোধ:
এই গুরুত্বপূর্ণ পোস্টটি যাতে সবাই জানতে ও দেখতে পারে, তাই আপনার পরিবার, সন্তান ও আগামী প্রজন্মের ধর্মীয় শিক্ষার স্বার্থে এবং তাদের সুন্দর জীবনের পথ দেখাতে লেখাটি বেশি বেশি শেয়ার (Share) করুন। আপনার একটি শেয়ার হয়তো কোনো মানুষের জীবনে সচেতনতা ফিরিয়ে আনতে পারে।
ানিরক #বৌদ্ধ_দর্শন #অকুশল_মূল #লোভ_দ্বেষ_মোহ #ধর্মবাণী