14/05/2026
মাশরাফিদের জন্য যখন আবেগ বয়ে পড়ে, তখন আমার মনে পড়ে এই মাশরাফিদের দলের গণহত্যায় জীবন দেওয়া ক্ষুদ্র ক্রিকেটারগুলোর কথা। ব্যাটটা হচ্ছে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের। ক্লাব লেভেলে খুব ভালো ক্রিকেট খেলতো সে।
আলমারিতে সাজানো অসংখ্য ক্রেস্ট, একটা একটা করে আঙ্কেল গর্বের সাথে বের করে আমাকে দেখাচ্ছিলেন। চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামে শ্রাবনের নামে একটা কর্নারের নামকরণও করা হয়েছে। শ্রাবণ ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান।
৪ আগস্ট, ফেনীর মহিপালে আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে ৩০ জনেরও অধিক সশস্ত্র লীগ সন্ত্রা-সী হামলা চালায়। তাদের মধ্যে যুবলীগের বাবলুকে বিদেশি অস্ত্র দিয়ে ছাত্র-জনতার উপর গুলি চালাচ্ছে এমন স্পষ্ট ভিডিওও আছে।
সেই হামলায় অনেকের সাথে জীবন হারায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখা শ্রাবণও। এমন আরও অনেক শহীদ আছে, যারা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখত, ভালো ক্রিকেট খেলত। মাশরাফিদের এ নিয়ে ঠিক কী আক্ষেপ আছে? আমরা জানতে চাই। তার দল আওয়ামী লীগের হাতে যে এত তরুণ প্রাণ ঝরে গেছে, এ বিষয়ে তার মতামত কী?
✍️আকিফ আব্দুল্লাহ