Ur Hut

Ur Hut Everything Fresh & Smart in One Hut” 🌿🍎📱✨


We Are Going To Serve Formaldehyde Less, Carbide Less,Fresh Fruits.We Collect All Fruits From Hill Area.

We are open 🫡

10/05/2026

F.M Agro

20/08/2022

একজন নারী যেমন স্বামী পছন্দ করে
চার মাযহাবের একজন প্রখ্যাত ইমাম, আহমাদ বিন হাম্বল। ইমাম সাহেবের ছেলের বিয়ের সব ঠিকঠাক। একদিন সময় করে পুত্রকে ডেকে পাশে বসালেন। আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন:
ওয়ালাদী! তুমি কি সুখী হতে চাও?

- না—আম ইয়া আবী! (হ্যা অবশ্যই আব্বাজান!')

তাহলে তোমাকে তোমার হবু জীবনসঙ্গিনীর জন্যে দশটা বিষয় নিয়ে যেতে হবে।

- কী সেগুলো? কোথায় পাওয়া যাবে?

তোমাকে কোথাও যেতে হবে না। কিনতেও হবে না। আমার কাছে, তোমার কাছে, সবার কাছেই সেগুলো আছে। সবাই ব্যবহার করতে পারে না। এই যা। তাহলে চলো দেখা যাক, অমূল্য সেই দশটা বিষয় কী?
👉🏻 প্রথম ও দ্বিতীয়: নারীরা সাধারণত রোমান্টিকতা পছন্দ করে। খুনসুটি রসিকতা পছন্দ করে। নখরা-ন্যাকা তাদের স্বভাবজাত। তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে। তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশে কখনোই কার্পণ্য করবে না। তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে।
যদি এসবে কার্পণ্য করো, তাহলে দেখবে কিছুদিন পরই তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে। এরপর দিনদিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে। ভালোবাসা জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে।
👉🏻 তৃতীয়: নারীরা কঠোর-কর্কশ-রূঢ়-বদমেজাজী-রুক্ষস্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না। তোমার মধ্যে এমন কিছু থেকে থাকলে এখনই ঝেড়ে ফেল। কারণ তারা সুশীল, ভদ্র, উদার পুরুষ পছন্দ করে। তুমি তার ভালোবাসা অর্জনের জন্যে, তাকে আশ্বস্ত করার জন্যে হলেও গুণগুলো অর্জন করো ৷
👉🏻 চতুর্থ: এটা খুব ভাল করে মনে রাখবে, তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন, সুন্দর, পরিপাটি, গোছালো, সুরুচিপূর্ণ, সুগন্ধিময় দেখতে চাও, তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায়। তাই সাবধান থাকবে, তার চাহিদা পূরণে যেন, কোনও অবস্থাতেই, তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয়।
👉🏻 পঞ্চম: ঘর হলো নারীদের রাজ্য। একজন নারী নিজেকে সব সময় সেই রাজ্যের সিংহাসনে আসীন দেখতে খুবই পছন্দ করে। সে কল্পনায়, স্বপ্নে, বাস্তবে এই রাজ্য নিয়ে ভাবে। সাজায়। রচনা করে। খুবই সাবধান থাকবে! কখনোই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না। এমনকি তাকে সিংহাসন থেকে নামিয়ে দেয়ার প্রয়াসও চালাবে না।
👉🏻 ষষ্ঠ: নারীরা তার স্বামীকে মনেপ্রাণে-সর্বান্তঃকরণে প্রবলভাবে স্বামীকে পেতে চায়। তবে পাশাপাশি বাপের বাড়িকেও হারাতে চায় না। হুঁশিয়ার থেকো বাবা! তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক পাল্লায় তুলে মাপতে শুরু করে দিওনা। তুমি এ অন্যায় দাবী করে বসো না, হয় আমাকে বেছে নাও, নাহলে তোমার বাবা-মাকে।

তুমি এ বিষয়টা চিন্তাতেও স্থান দিও না। তুমি তাকে এমনটা করতে বাধ্য করলে, সে হয়তো চাপে পড়ে মেনে নিবে। কিন্তু তার মনের গহীনে কোথাও একটা চাপা-বোবা কান্না গুমরে মরতে থাকবে। তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে জেগে উঠবে।
👉🏻 সপ্তম: তুমি জানো, অনেক শুনেছ এবং পড়েছ নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু (বা পাঁজরের) বাঁকা হাড় থেকে। এই বক্রতা কিন্তু তার দোষ নয়, সৌন্দর্য। তুমি চোখের ভ্রু লক্ষ করে দেখেছো? সেটার সৌন্দর্যটা কোথায়?
- বক্রতায়।
একদম ঠিক কথা। বক্রতাই ভ্রুকে সুন্দর করে তোলে। ভ্রুটা যদি সোজা হতো, দেখতে সুন্দর লাগতো না। যদি তোমার স্ত্রী কোনও ভুল করে ফেলে, অস্থির হয়ে রেগেমেগে হামলা করে বসো না। উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না, তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যাবে। আর ভাঙা মানে বুঝই তো, তালাক ।
👉🏻 অষ্টম: তুমি হাদীসটা পড়োনি?

- কোনটা আব্বাজান?

- ঐ যে, যার ভাবার্থ হলো: নারীদেরকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে, তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। তার প্রতি অতীতে কৃত সব সদ্ব্যবহার-সদাচার ভুলে যায়। তুমি যদি তার প্রতি যুগ-যুগান্তরও সুন্দর আচরণ করো, হঠাৎ একদিন কোনক্রমে একটু রূঢ় আচরণ করে ফেলেছো, ব্যস অমনিই সে নাকের জল চোখের জল এক করে বলবে: 'আমি তোমার কাছ থেকে কখনোই ভালো কিছু পাইনি।'
দেখো বাছা! তার এই আচরণে রুষ্ট হয়ো না। তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি বিতৃষ্ণা এনো না। তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও, তার মধ্যে তুমি অনেক এমন কিছু পাবে যা তুমি শুধু পছন্দই করো না, বরং জানও লড়িয়ে দিতে পারো।
👉🏻 নবম: নারীদের শরীর-মনের অবস্থা সবসময় এক রকম থাকে না। এক সময় এক রকম থাকে। প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে। অনেক সময় মানসিক অস্থিরতাও বিরাজ করে। তাদের এই দুর্বলতা, অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তা'আলা তাদের নির্দিষ্ট সময়ের নামায মাফ করে দিয়েছেন। রোযাকে পিছিয়ে দিয়েছেন, তার স্বাস্থ্য ও মেজাজ ঠিক হওয়া পর্যন্ত ।
তুমি তো রাব্বে কারীমের বান্দা। তুমিও তোমার রবের গুণে গুণান্বিত হও। রব্বানী হও। তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে। তোমার আব্দার আবেগ শরমে রেখো। তোমার রবও খুশি হবেন, তোমার রাব্বাহও খুশি হবে। কৃতজ্ঞ হবে।
👉🏻 দশম: সবসময় মনে রেখো, তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ, বিভিন্নভাবে তোমার মুখাপেক্ষী। তোমার সুন্দর আচরণের কাঙাল। তুমি তার প্রতি যত্নবান হবে। তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে। তাকে আপন করে নিবে। তাহলে সে তোমার জন্যে শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। তাকে অনুপম সঙ্গী হিশেবে পাবে।
'দুজন দুজনার' বই থেকে
লেখক: মুহাম্মাদ আতীক উল্লাহ।

28/05/2022

প্রিমিয়াম সাইজ কাটিমন আম

28/05/2022

নীলামবুরি আম❤️

28/05/2022

Banana mango

28/05/2022

জগত ক্ষেত আমেরিকান প্লামার আম

28/05/2022

বিশ্বখ্যাত আম মিয়া জাকি যার স্থান সব আমের শীর্ষে

22/06/2021


গ্রাহক ও মার্চেন্টদের কাছে ইভ্যালীর দেনার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৪০৩.৮০ কোটি টাকা, মাত্র ৬৫.১৭ কোটি টাকার চলতি সম্পদ দিয়ে কোন অবস্থাতেই কোম্পানিটি এই দায় পরিশোধ করার সক্ষমতা নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ মার্চ, ২০২১ পর্যন্ত পণ্যমূল্য বাবদ গ্রাহকদের কাছ থেকে অগ্রিম ২১৩.৯৪ কোটি টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি ইভ্যালী। অন্যদিকে, ইভ্যালী যেসব কোম্পানির কাছ থেকে পণ্য কিনে ওই সব মার্চেন্টদের কাছে কোম্পানিটির বকেয়া ১৮৯.৮৫ কোটি টাকা।

অর্থাৎ, ইভ্যালির সকল চলতি সম্পদ দিয়ে গ্রাহক ও মার্চেন্টদের বকেয়া অর্থের মাত্র ১৬.১৪% পরিশোধ করা সম্ভব হবে এবং আরও ৩৩৮.৬২ কোটি টাকার সমপরিমাণ দায় অপরিশোধিত থেকে যাবে। ইভ্যালির চলতি সম্পদের স্থিতি দিয়ে শুধু গ্রাহক দায়ের এক-তৃতীয়াংশেরও কম পরিশোধ করা সম্ভব হবে।

'ইভ্যালীর চলতি দায় ও লোকসান দুটিই ক্রমান্বয়ে বাড়ছে এবং কোম্পানিটি চলতি দায় ও লোকসানের দুষ্ট চক্রে বাঁধা পড়েছে' উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, 'ক্রমাগতভাবে সৃষ্ট দায় নিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকে না থাকার ঝূঁকি তৈরি হচ্ছে।'

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে সম্প্রতি ইভ্যালি ডট কম এর উপর পরিচালিত বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। গত বৃহস্পতিবার প্রতিবেদনটি বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ৬ জন কর্মকর্তার একটি দল পাঁচদিন ব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে।

'কোম্পানিটি শুরু থেকেই লোকসান করে আসছে এবং সময়ের সাথে সাথে লোকসানের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ইভ্যালী পূর্বের দায় পরিশোধ এবং লোকসান আড়াল করার জন্য বিভিন্ন আকর্ষণীয় অফার (যেমন-সাইক্লোন, আর্থকোয়েক ইত্যাদি নামে মূলত ব্যাপক হ্রাসকৃত মূল্যে বা লোকসানে পণ্য সরবরাহ) এর মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে তাদের নিকট হতে অর্থ সংগ্রহ করছে'- যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিষ্ঠানটির সম্পদ ও দায়ের ব্যবধান অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমাগত নতুন দায় সৃষ্টির (গ্রাহক ও মার্চেন্টদের কাছে দায় বৃদ্ধি) মাধ্যমে পুরাতন দায় পরিশোধের ব্যবস্থা করে যাচ্ছে। এজন্য নতুন গ্রাহক আকৃষ্ট করতে আরও অধিক হারে ডিসকাউন্ট বা অফার করে যাচ্ছে। এতে সম্পদ ও দায়ের ব্যবধান আরও বৃদ্ধি পাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনভিত্তিক কোম্পানিটির মোট গ্রাহক সংখ্যা ৪৪,৮৫,২৩৪ জন। ক্রয়াদেশ বাতিল, ইভ্যালীর দেওয়া ক্যাশব্যাক, বিক্রিত গিফটকার্ডের সমন্বয়ে এসব গ্রাহকদের ইভ্যালি ভার্চুয়াল আইডিতে (একাউন্ট, হোল্ডিং, গিফটকার্ড, ক্যাশব্যাক) মোট ৭৩.৩৯ কোটি টাকা মূল্যমানের ই-ভ্যালু সংরক্ষিত ছিল। অথচ ওই দিন শেষে ইভ্যালি ডট কম লিমিটেডের ১০টি ব্যাংক হিসাবে মোট ২.০৪ কোটি টাকা জমা ছিল।

ইভ্যালি ডটকম লিমিটেডের কর্মকান্ডে সার্বিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, লোকসানে পণ্য বিক্রি করার কারণে ইভ্যালী গ্রাহক হতে অগ্রিম মূল্য নেওয়ার পরও মার্চেন্টদের কাছে বকেয়া অস্বাভাবিকভাবে বাড়ছে।

'বিপুল পরিমাণ লোকসানে পণ্য বিক্রির ফলে ই-কমার্স ব্যবসায় অসুস্থ প্রতিযোগিতা তৈরির আশঙ্কা রয়েছে, যা অন্য কোম্পানিগুলোকেও একই প্রক্রিয়া অনুসরণে উৎসাহিত করবে। ফলে ভালো ও সৎ ই-কমার্স ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং এক সময় এইখাতের প্রতি মানুষের আস্থা কমে যাবে।'

'গ্রাহক ও মার্চেন্ট এর বকেয়া ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় এক সময় বিপুল সংখ্যক গ্রাহক ও মার্চেন্টের পাওনা অর্থ না পাওয়ার ঝূঁকি তৈরি হবে এবং এর ফলে সার্বিকভাবে দেশের আর্থিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে'- যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দলের দেওয়া ইভ্যালীর স্টেটমেন্ট অব ফাইন্যান্সিয়াল পজিশন অনুযায়ী, গত ১৪ মার্চ তারিখে প্রতিষ্ঠানটির মোট দায় (ইক্যুইটি বাদে) অপেক্ষা মোট সম্পদের ঘাটতি ৩১৫.৪৯ কোটি টাকা, চলতি দায় (ইক্যুইটি বাদে) অপেক্ষা চলতি সম্পদের ঘাটতি ৩৪২ কোটি টাকা। অর্থাৎ, ইভ্যালীর মোট সম্পদ প্রতিষ্ঠানটির মোট দায়ের মাত্র ২২.৫২% এবং চলতি সম্পদের পরিমাণ চলতি দায়ের মাত্র ১৬.০১%। কোম্পানিটির ১ কোটি টাকার শেয়ার মূলধনের বিপরীতে ২৬.৫১ কোটি টাকার স্থায়ী সম্পদ রয়েছে কিন্তু কোন দীর্ঘমেয়াদি দায় নেই।

মোট সম্পদ ও মোট দায়ের মধ্যে এ ধরণের অসামঞ্জস্যতা, চলতি দায় অপেক্ষা চলতি সম্পদের বিপুল ঘাটতি, চলতি দায় হতে স্থায়ী সম্পদ তৈরির প্রক্রিয়া কোম্পানিটির সম্পদ-দায় ব্যবস্থাপনার ত্রুটি নির্দেশ করে বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

ক্রয়াদেশ প্রাপ্তির ৪৫ কর্মদিবসের মধ্যে পণ্য সরবরাহে ব্যর্থ হলে কোন কোন ক্ষেত্রে গ্রাহককে তার পরিশোধিত হ্রাসকৃত মূল্যের পরিবর্তে পণ্যটির বাজার মূল্য (যা পরিশোধিত মূল্য অপেক্ষা অধিক) ফেরত দিয়ে তা বিভিন্ন মাধ্যমে প্রচার করে ইভ্যালী। এর ফলে বিপুল সংখ্যক গ্রাহক লোভনীয় মূল্যছাড়ে পণ্য বা পরিশোধিত অর্থ হতে অনেক বেশি অর্থ ফেরত পাওয়ার আশায় ই-ভ্যালির প্রতি আকৃষ্ট হচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক।

পণ্যমূল্যের অগ্রিম হিসাবে সাধারণ গ্রাহকের বিপুল অর্থ ব্যবহার করে উচ্চ ডিসকাউন্ট প্রদানের মাধ্যমে ইভ্যালী গ্রাহকের অর্থ ঝুঁকিতে ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।


১ টাকা আয় করতে ইভ্যালির ব্যয় ৩.৫৭ টাকা

২০২০ সালের জুলাই থেকে গত ১৪ মার্চ পর্যন্ত ইভ্যালীর মোট আয় (রেভিনিউ) ২৮.৫৪ কোটি টাকা। এই সময়ে কোম্পানিটির সেলস ব্যয় ২০৭ কোটি টাকা।

এ তথ্য উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলেছে, 'কোম্পানিটি প্রতি এক টাকা আয়ের জন্য তিন টাকা ৫৭ পয়সা বিক্রয় ব্যয় করেছে বলে স্টেটমেন্টে প্রদর্শন করেছে এবং এই অস্বাভাবিক ব্যয়ের বিষয়ে সন্তোষজনক কোন ব্যাখ্যা পাওয়া যায়নি।'

২০১৭-১৮ অর্থবছর ব্যবসায়িক কার্যক্রম শুরুর বছর থেকেই ইভ্যালী লোকসানে রয়েছে এবং দিন দিন এর লোকসান বাড়ছে। প্রথম বছর কোম্পানিটির নিট লোকসান ছিল ১.৬৮ লাখ টাকা। গত ১৪ মার্চে কোম্পানিটির পুঞ্জিভুত লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৩১৬.৪৯ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, কোন কোম্পানি কার্যক্রম শুরুর পর প্রাথমিক অবস্থায় কিছু লোকসান দিতে পারে কিন্তু অল্প মূলধন নিয়ে ক্রমাগতভাবে লোবসান দিয়ে গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও নতুন করে দায় সৃষ্টির মাধ্যমে পুরনো দায় পরিশোধ করা কোম্পানিটির জন্য অত্যন্ত ঝূঁকিপূর্ণ এবং আর্থিক ব্যবস্থাপনার অন্যতম ঘাটতি নির্দেশ করে। অদূর ভবিষ্যতে এই পরিমাণ দায়দেনা কাটিয়ে উঠার কোন গ্রহণযোগ্য পরিকল্পনা বা সম্ভাবনা পরিদর্শনকালে পরিলক্ষিত হয়নি। ফলে ক্রমাগতভাবে সৃষ্ট দায় দিয়ে প্রতিষ্ঠানটির অস্তিত্ব টিকে না থাকার ঝূঁকি তৈরি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রাহকের কাছ থেকে পণ্যমূল্যের অগ্রিম হিসেবে নেওয়া অর্থ কোনরূপ লাভ-ক্ষতি বা কমিশন হিসাবায়ন ছাড়াই ইভ্যালি উচ্চ হারে পরিচালন ও বিপণণে ব্যয় করছে। অগ্রিম টাকা পেতে হ্রাসকৃত মূল্যে পণ্য সরবরাহ করা এবং কোম্পানির আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের কারণে বিপুল পরিমাণ লোকসানের সৃষ্টি হয়েছে।


অনুসন্ধানে সন্তোষজনক সহায়তা করেনি ইভ্যালী

গত ১৪ মার্চ বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ইভ্যালী ডট কম লিমিটেডের কার্যালয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে পরিদর্শন কাজ শুরু করে। পরিদর্শক দলের পক্ষ থেকে ইভ্যালির আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সরবরাহ করা এবং পরবর্তী চার দিনের কর্মসূচি সম্পর্কে অবহিত করে মোহাম্মদ রাসেলের সহায়তা চান বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। কিন্তু বার বার সময় নিয়েও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন তথ্য পরিদর্শক দলকে সরবরাহ করতে সমর্থ হয়নি ইভ্যালী কর্তৃপক্ষ।

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ এর ফেব্রুয়ারি পর্যন্ত সময় গ্রাহকের সংখ্যা, ক্রয়াদেশের পরিমাণ, ক্রয়াদেশ বাবদ গ্রাহকের কাছ থেকে নেওয়া অর্থের পরিমাণ, সরবরাহ করা পণ্যের মূল্য, বাতিল ক্রয়াদেশের পরিমাণ, বাতিল ক্রয়াদেশের বিপরীতে রিফান্ডের পরিমাণ, মার্চেন্টকে পরিশোধ করা অর্থের পরিমাণ, মার্চেন্ট এর নিকট বকেয়া, ইভ্যালির প্রাতিষ্ঠানিক খাতওয়ারী আয়-ব্যয়, পরিশোধিত কর, মুনাফা, ক্রয়-বিক্রয়, মূল্যছাড় ও লাভক্ষতি সম্পর্কিত মাসভিত্তিক তথ্য পরিদর্শন দলকে সরবরাহ করেনি ইভ্যালী।

'পণ্যমূল্য বাবদ প্রতিষ্ঠানটির গ্রাহকের কাছ থেকে নেওয়া অর্থ ও পণ্য সরবরাহকারীর নিকট বকেয়া এবং তার বিপরীতে পণ্য সরবরাহকারীকে পরিশোধিত অর্থ, কোম্পানির পরিচালন ব্যয়, গ্রাহককে ফেরত দেওয়া অর্থ, কোম্পানির ব্যাংক ও নগদ অর্থের স্থিতি সংক্রান্ত সকল তথ্যাদি মাসিক ভিত্তিতে পাওয়া গেলে ইভ্যালীর আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত সঠিক চিত্র পাওয়া যেত'- বলেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ এবং ইভ্যালীর সরবরাহ করা তথ্যাদির সঠিকতা যাচাইয়ের জন্য রেপ্লিকা ডাটাবেইজে অনুসন্ধান চালানোর সুযোগ দেওয়ার জন্য ইভ্যালিকে অনুরোধ করা হয়। ওই অনুরোধের প্রেক্ষিতে কিছু সময়ের জন্য রেপ্লিকা ডাটাবেইজে অনুসন্ধান চালানোর সুযোগ দিলে গ্রাহক ও গ্রাহকদের ই-ভ্যালি ভার্চুয়াল আইডি সম্পর্কিত কিছু তথ্য সংগ্রহ করা হয়। এরপরে পরিদর্শন দলকে রেপ্লিকা ডাটাবেইজে কোন প্রকার অনুসন্ধান চালানোর সুযোগ দেওয়া হয়নি।

রেপ্লিকা ডাটাবেইজে তথ্যানুসন্ধানের সুযোগ না দেওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির আইসিটি সিস্টেমের সীমাবদ্ধতা, মাসভিত্তিক ও পুরাতন ডাটা না থাকা, নিয়মিত হালনাগাদ না করা এবং এর ফলে আইসিটি সিস্টেমে সংরক্ষিত ডাটার সঙ্গে পরিদর্শন দলকে সরবরাহ করা ডাটায় বিস্তর পার্থক্য থাকার বিষয়টি পরিদর্শন দলকে মৌখিকভাবে জানিয়েছে ইভ্যালি কর্তৃপক্ষ।

'তবে সিস্টেমের সীমাবদ্ধতা বা অতীতের একটি নির্দিষ্ট তারিখের তথ্য না থাকা বা সময়ে সময়ে হালনাগাদ করা তথ্য সংরক্ষিত না থাকার বিষয়ে ইভ্যালী পরিদর্শন দলকে কোন গ্রহণযোগ্য ব্যাখ্যা দেয়নি। সার্বিকভাবে পরিদর্শন কার্যক্রমে যাচিত তথ্য সরবরাহ এবং আইসিটি সিস্টেমের তথ্য ভান্ডারে অনুসন্ধান কার্যক্রম চালানোয় ইভ্যালির দেওয়া সহায়তা সন্তোষজনক নয়'- যোগ করেছে বাংলাদেশ ব্যাংক।
: The Business standard

** প্রি অর্ডারে চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারী।                                    #হাড়িভাঙ্গাহাড়িভাঙ্গা আম বাংলাদেশ...
09/06/2021

** প্রি অর্ডারে চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারী।

#হাড়িভাঙ্গা

হাড়িভাঙ্গা আম বাংলাদেশের একটি বিখ্যাত ও সুস্বাদু আম।শুরুতে এর নাম ছিল মালদিয়া।রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে মহৌষধ। কচি পাতার রস দাঁতের ব্যাথা উপশমকারী। আমের শুকনো মুকুল পাতলা পায়খানা, পুরনো অমাশয় এবং প্রস্রাবের জ্বালা-যন্ত্রনা উপশম করে।হাড়িভাঙ্গা আম বাংলাদেশের আশ বিহীন আম আম। বিশ্বখ্যাত, স্বাদে গন্ধে অতুলনীয় আম।
#আমে কোন প্রকার বিষক্রিয়ার কিংবা ফরমালিন বা কার্বাইডকেই মুক্ত আম সরবরাহ করি তার জন্য ১০০% নিশ্চয়তা দিব |

#প্রতি ৫ কেজি আম মাত্র ৫০০ টাকা

** প্রি অর্ডারে চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারী।আমরা আমে বিষক্রিয়ার জন্য ফরমালিন বা কার্বাইডকেই দায়ী জানি, কিন্তু আরেকট...
03/06/2021

** প্রি অর্ডারে চট্টগ্রাম শহরে ফ্রি হোম ডেলিভারী।

আমরা আমে বিষক্রিয়ার জন্য ফরমালিন বা কার্বাইডকেই দায়ী জানি, কিন্তু আরেকটি জিনিষ আমাদের সম্পূর্ণই অজানা। আর তা হলো কীটনাশক, এটি সরাসরি বিষ। আমের জন্মলগ্ন থেকেই এই গাছে, মুকুলে এবং গায়ে কীটনাশক ছিটাতে হয় আমকে সুস্থ,সবল এবং পোকামুক্ত রাখার জন্য। এখন আমের গায়ে এই কীটনাশকের স্থায়িত্ব থাকে ১০/১৫ দিন। সুতরাং আম হারভেস্টের ঠিক আগে অথবা ৮-১০ আগেও যদি কীটনাশক ছিটানো হয়, তবে আপনার বাসায় কিংবা আপনার পেটেও কীটনাশক বিষ হয়ে প্রবেশ করাটা নিশ্চিত, যা কার্বাইড বা ফরমালিন থেকেও বেশী ভয়ংকর আপনার শরীরের জন্য। কথা হলো আপনার মতো কতজন ভোক্তা এই ব্যাপারটা জানেন কিংবা যারা বাগানী থেকে পরোক্ষ কিংবা প্রত্যক্কভাবে আম কিনে ভোক্তাদের কাছে বিক্রি করছেন, তারাই বা কত জানেন কিংবা মানেন!!!

যেহেতু আমরাই বাগানী এবং আমরাই বিক্রেতা, তাই আমরা এই ব্যাপার খুবই দৃঢ়তার সাথে মেনে চলি, আম হারভেস্ট করার অন্তত দুই সপ্তাহ আগে আমরা যেকোন ধরণের ক্ষতিকর কীটনাশক আমে ছিটানো থেকে বিরত থাকি। এর প্রমাণে আমরা দেখতে পান যে, আমাদের কিছু কিছু আমে পোকা হয়ে যায় হারভেস্টের দুই সপ্তাহের মধ্যে কোন পোকাদমন কীটনাশক না ছিটানোর কারণে। আগামী ৭-১০ জুনের মধ্যেই প্রথম ধাপে আমাদের বাগানের আম হারভেস্ট শুরু হবে ইন শা আল্লাহ, অতএব আমরা গত সপ্তাহ থেকেই কীটনাশক ছিটানো বন্ধ করে দিয়েছি।

৭ তারিখ পর্যন্ত নিম্নোক্ত আমগুলো প্রি অর্ডার করে রাখুন, যাতে প্রথম হারভেস্ট হওয়া সিজনের প্রথম আম আপনার ঘরেই প্রথম পৌঁছে যায়।

১। আম্রপালী
২। ব্যানানা ম্যাংগোঃ ১০০০ টাকা (৫ কেজি)
৩। বোম্বে কাঁচা মিঠা
৪। রাঙ্গুয়াই
৫। হিমসাগর

প্রি অর্ডার করতে ইনবক্স কিংবা কল করুন +8801710336078 নাম্বারে।

Address

Chittagong
4100

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801710336078

Alerts

Be the first to know and let us send you an email when Ur Hut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ur Hut:

Share