ভাগা গোসতের দোকান

ভাগা গোসতের দোকান $0

17/07/2026
22/06/2026

সিলেটের শাহজালাল মাজারের দান বাক্সের হিসাবের স্বচ্ছতার পরিকল্পনা ও মাজারে চলা মদ ও জুয়ার আসর বন্ধের পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই ডিসি সাহেবের বদলির নির্দেশ:

ডিসি সারোয়ার আলম কি মদখোর গাজাখোরদের কাছে হেরে গেলেন, নাকি পর্দার আড়ালের কারো কাছে হেরে গেলেন?

এই দেশে ভালো মানুষের ভাত নেই

জন্ম নিবন্ধনের জন্য আর ইউপি সদস্যের পেছনে ঘুরতে হবে না, পায়ের সেন্ডেল ক্ষয় করার দিন শেষ!দেশ এখন ডিজিটাল — ইউনিয়ন সেন্টার...
17/06/2026

জন্ম নিবন্ধনের জন্য আর ইউপি সদস্যের পেছনে ঘুরতে হবে না, পায়ের সেন্ডেল ক্ষয় করার দিন শেষ!
দেশ এখন ডিজিটাল — ইউনিয়ন সেন্টার ও অনলাইন সেবা এখন আপনার হাতের মুঠোয়।

নিজের মোবাইল বা কাছের অনলাইন সেবাকেন্দ্র থেকে ঘরে বসেই এখন আপনি সহজে জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন।
সময় বাঁচান, ভোগান্তি কমান — সেবা নিন নিজের পরিবারের জন্য, নিজের সুবিধামতো।

আপনার প্রয়োজনীয় সেবাগুলো নিচে দেওয়া হলো:

★ নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application

★ জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction

★ জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search

★ জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status

★ জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint৥

আর নয় দৌড়াদৌড়ি, এখন সেবা আপনার হাতে ✌️
শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।

আর ২১ টি শরিক আছে আমাদের আয়োজনে.....
11/05/2026

আর ২১ টি শরিক আছে আমাদের আয়োজনে.....

06/04/2026

শরিকানা কুরবানির আয়োজন ২০২৬

কিছু জরুরি কথা---
নিত্য প্রয়োজন বিডি Nitto proyojon BD3 পেইজ গত চারবার সফল ভাবে কাজ সম্পন্ন করে এবার পঞ্চম বারের মতো আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে।

প্রতি শরিকের সার্ভিস চার্জের টাকা গুলো বিগত সময়েও আমরা আপনাদের থেকে অগ্রিম নিয়েছি এবং এবারও সেই নিয়মেই সার্ভিস চার্জ টুকু অগ্রিম নিচ্ছি। তাই অবশ্যই সচেতনতা এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনার শরিকের বুকিং করবেন। চেষ্টা করবেন পরিবারের সকল সদস্যদের সাথে ঘরোয়া পরামর্শের মাধ্যমে বুকিং কনফার্ম করতে।

গতবার শেষ সময়ে তিন জন শরিক আমাদের থেকে অগ্রিম টাকা রিটার্ন নিয়ে বড় ধরনের লস করিয়েছেন। তাই এবার কুরবানির আয়োজনে শরিক হলে অগ্রিম দেয়া টাকা কোনোভাবেই ফেরত হবে না।

আমাদের নিয়মিত গোসতের আয়োজন এবং শরিকি কুরবানির আয়োজন কে এক করবেন না দয়াকরে। শরিকানা কুরবানির আয়োজন সম্পূর্ণ আলাদা বিষয়, যেটা দীর্ঘদিনের পরিকল্পনা এবং একটা কঠিন দায়িত্বের জায়গা তৈরি করে। উদাহরণ দিয়ে বললে, যেই তিনজন শরিক সরেছেন তাদের সাথে আরো তিন জন শরিক অবশিষ্ট ছিলো। তারা তিনজন চলে গিয়ে বাকি তিনজনের কুরবানির বিষয়টি আমাদের উপর চ্যালেঞ্জ হিসেবে চাপিয়ে দিয়ে গেছেন।

দূর্ভাগ্যবশত, এবারও একজন শরিক এনাউন্সমেন্ট এর দ্বিতীয় দিনে দুই টি শরিক বুকিং দিয়ে গতকাল কুরবানির বিষয়ে অনাগ্রহী হয়ে পড়েছেন। যেহেতু কুরবানির এখনো অনেক সময় বাকি তাই আমরাও বিষয় টি বিবেচনা করে ওনার বুকিং বাতিল করেছি।

যাইহোক, এটা সত্যিই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেয়। তাই নিজের হটকারি সিদ্ধান্তের কারনে সুন্দর সম্পর্ক গুলো বিষাদে রূপান্তরিত হয়, সিদ্ধান্ত নেয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তারপর বুকিং করুন।

#বিঃদ্রঃ তেল নিয়ে বৈশ্বিক সংকট তীব্র আকার ধারন করছে প্রতিনিয়তই, যার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনেও পড়ছে। গরুর বাজার এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে আমাদের সকলকে। আমরা আনুমানিক গোসতের পরিমাণ আমাদের পোস্ট গুলোতে উল্লেখ করে যাচ্ছি প্রতিদিনই।

31/03/2026

আসসালামু আলাইকুম, সন্মানিত গ্রাহক, আমাদের সবসময়ের শুভাকাঙ্ক্ষী এবং সহমর্মি ভাই ও বোনেরা।। সকলের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা পোষণ করি এবং সেই মহান সত্বার (আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা) আনুগত্য স্বীকার করে একটা বিষয় জানিয়ে রাখতে চাই.....

শরিকি কুরবানির আয়োজন করবো গতচার বছরের মতো এবারও ইন শা আল্লাহ। সবচেয়ে আনন্দের বিষয় হলো একজন গ্রাহক এবছরের জন্য আমাদের কে ওনার হালাল পশু কুরবানির অংশীদার করেছেন কোনো প্রকার এনাউন্সমেন্টের আগেই। আমরা তার এমন আস্থা এবং বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে আজকে ৩১/০৩/২০২৬ তারিখ মঙ্গলবার আমাদের শরিকি কুরবানির আয়োজন উপস্থাপন করলাম, আলহামদুলিল্লাহ.......

দুই ক্যাটাগরিতে আমরা এবছর কুরবানির আয়োজন করবো।

👉 ক্যাটাগরি ৩০০০০/(ত্রিশ হাজার) + সার্ভিস চার্জ ৩০০০/(তিন হাজার) = ৩৩০০০/ হাজারের। [প্রতি শরিকে ৩০-৩২ কেজি থাকবে সবকিছু মিলিয়ে আনুমানিক ]

👉দ্বিতীয় ক্যাটাগরি ২৫০০০/(পঁচিশ হাজার) + সার্ভিস চার্জ ২৫০০/(আড়াই হাজার)= ২৭৫০০/ হাজারের। [প্রতি শরিকে ২৪-২৬ কেজি থাকবে সবকিছু মিলিয়ে আনুমানিক ]

🫵হোমডেলিভারি সেবাও চালু থাকবে ঈদূল আজহার দিনে। প্রবাসী ভাইয়েরা চাইলে এমন সেবা নিতে পারবেন চট্টগ্রাম শহরের মধ্যে। প্রতি ভাগে ১০০০/ টাকা হোমডেলিভারি চার্জ আসবে আলাদাভাবে।

ইন শা আল্লাহ, খুব শীঘ্রই আমরা আরো বিস্তারিত জানিয়ে আমাদের আয়োজন শুরু করবো।

বিঃদ্রঃ এবছর গরুর বাজার অন্য সময়ের তুলনায় অনেক চড়া , তাই ছোট বাজেটে গরুর ওজন, সৌন্দর্য এসব মিলাতে সমস্যা হতে পারে। সবদিক বিবেচনা করে আমরা দুই ক্যাটাগরিতে আমাদের শরিকদের সাথে সম্পৃক্ত হবো।

#আমাদের_ঠিকানা : নিত্য প্রয়োজন বিডি শপ (ভাগা গোসতের দোকান) কলেজিয়েট স্কুল এর দুই গেইটের মাঝামাঝিতে, আইস ফ্যাক্টরি রোডের পশ্চিম মাথায়, নিউমার্কেট এরিয়া, চট্টগ্রাম।

01994-431790



নিত্য প্রয়োজন বিডি Nitto proyojon BD3

16/01/2026

আমরা সারাদিন সময় নিয়ে খেজুরের কাঁচা রস ডেলিভারি করি। ককসিটে করে বরফ দিয়ে যেমনে ২৪/৪৮ ঘন্টায় মাছ ডেলিভারি করি তেমন করেই খেজুরের রস ডেলিভারি করছি এবছর। স্টিল মিল বাজারে আমাদের একজন প্রতিনিধির কাছে ১০ লিটার রস আছে। কেউ নিতে চাইলে টেস্ট করে খেয়ে নিতে পারবেন।

প্রতি লিটার ১২০/ টাকা। স্টিল মিল বাজারের আশে পাশে হলে ডেলিভারিতে চার্জ আসবে ৫০/ টাকা।

01994-431790

নিত্য প্রয়োজন বিডি Nitto proyojon BD3

Address

Chittagong
4216

Telephone

+8801758095681

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাগা গোসতের দোকান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category