17/01/2026
বছরের শুরুতে মানুষজন নতুন বছর কি করবে না করবে লিস্ট করতে বসে, এদিকে আমি বসি গ্যালারি খালি করতে।
তো ঐ কাজ করতে গিয়েই দেখি বহু পুরানো কিছু ভিডিও আছে যা কখনোই পোস্ট করা হয় নাই। সামনে কিছুদিনের প্ল্যান হলো এগুলোকে ফিডে জমা করা (যদি সময় পাই আর কি)।
প্রথম পর্বের অতিথি হচ্ছে চিকেন সালাদ।
এই জিনিস এখন খুব কম বানানো হয়। মজার ব্যাপার হচ্ছে এই জিনিসের সলিড রেসিপিও এখন আর নাই, কাস্টমারের পছন্দ মতো কাষ্টমাইজড করতে করতে ও এখন একজন বহুরূপী। ছবি দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন।
আরেক বহুরূপী বৈশিষ্ট্য হলো আপনি চাইলে রাইস আইটেমের সাথেও এটা খেতে পারবেন, নাহলে যেকোনো ভাঁজা পোড়া আইটেমকে ব্যালেন্স করতেও কাজে লাগাতে পারবেন।
আমার এটা পছন্দ নাস্তার আইটেম হিসেবে, আর রাইস আইটেমের জন্য ক্যাশোনাট সালাদই বেস্ট। কি বলেন?