18/07/2025
অবশেষে সারাজীবনের জন্য যে তোমারে পেল, সে যেন তোমাকে আগলে রাখে ভীষণ যত্নে। আমি ভাঙাচোরা মানুষ তোমারে ছোঁয়ার সাধ্য আমার কখনোই ছিল না। তবুও স্বপ্ন দেখে গিয়েছিলাম তোমারে নিজের করে পাওয়ার। আমি হতভাগা এতই কমদামি স্বপ্ন কেনার দামদরে তোমাকে হারিয়ে ফেলছি। যে তোমাকে জিতে নিল সে যেন তোমারে ভালোবাসার কমতি বুঝতে না দেয়।
আমি চাই না ভালোবাসার কমতি পড়লে তুমি আমাকে মনে করো। তুমি যখনই আমাকে মনে করবে তোমার দুঃখ হবে আমার জন্য। আমি চাই তুমি সুখী থাকো আজীবন, দুঃখ তোমারে মানায় না। যার কাছেই থাকো ভালো থেকো, কারণ তুমি ভালো না থাকলে আমার এত বিসর্জন এত দীর্ঘশ্বাস-সব বিফলে যাবে। আমার ভালোবাসার দিকে তাকিয়ে হলেও তুমি ভালো থেকো।