14/10/2025
ফ্রি তে কিছু জ্ঞান দিলাম,কোনটা বেশি ভাল্লাগসে জানাবেন.....😌
👉সপ্তাহের বাজার একদিনে সেড়ে নেবেন,পরিবারের সবাই মিলে সেদিন কাটা-বাছা ও অন্যান্য প্রসেসিং এর কাজ করে নেবেন।
👉কাচামরিচ, ধনেপাতা ধুয়ে, বাতাসে শুকিয়ে টিস্যুতে মুড়িয়ে এয়ারটাইট বক্সে রাখলে ১০দিনেও কিচ্ছু হবে না...লেবুসহ অন্যান্য ফল ও আনাজও সেম।
👉মাছ,মাংস দীর্ঘদিনের জন্য রাখলে বক্সে রেখে পানি ভরে রাখবেন...তিন মাস/চার মাস দেদারসে সেম স্বাদ দেবে।
👉শশা-টমেটো সহ অন্যান্য সব্জী ধুয়ে, বাতাসে শুকিয়ে চটের বাজারের ব্যাগ বা কাপড়ের ব্যাগে করে নিচের ড্রয়ারে রাখবেন ৭-১০দিন ফুল ফ্রেশ থাকবে।
👉আদা-রসুন বেটে চ্যাপ্টা ট্রে'তে করে ডিপে জমিয়ে নেবেন...ধারালো ছুরি দিয়ে কিউব কিউ করে কেটে জিপলগ ব্যাগে বা এয়ারটাইট বক্সে রেখে দেবেন ৬ মাস ভালো থাকবে।
👉সপ্তাহে তিন দিন রুটি বানিয়ে দুইসাইডে অল্প ছেকে এয়ারটাইট বক্সে রেখে দেবেন ২/৩ দিন ভালো থাকবে।
👉ডাল,ছোলা,মাংশ,ভাত-খিচুড়ি টাইপের জিনিস গুলো প্রেশার কুকারে করবেন তাতে সময় এ গ্যাস দুটোই বাচবে,প্রতিবার রান্নার আগে ইলেকট্রিক কেতলি দিয়ে এক / দুই কেতলি পানি গরম করে নেবেন গ্যাস খরচ ১/৩ কমবে।
👉গ্রোসারি আইটেম পুরো মাসেরটা একবারে কিনে রাখবেন তাতে সময় ও শ্রম দুটোই বাচবে।
👉খালি পেটে বাজারে যাবেন না,ছুটির দিনেও বাজারে।যাবেন না।
👉সারা মাসের মেন্যু আগে ঠিক করবেন তারপর সেই অনুযায়ী বাজারের লিস্ট গড়বেন।
লিস্ট ধরে বাজার করবেন... তাতে সময় ও শ্রম..পয়সা সবই সাশ্রয় হবে।
👉মাসে অন্তত একদিন পুরো বাসা ডিপক্লিন করুন।
ওয়েস্ট ম্যানেজমেন্ট ভালো করুন, পুরো পরিবারের স্বাস্থ্য ভাল থাকবে। ডাক্তার খরচ বাচবে।
👉প্রতি সপ্তাহে কিছু না কিছু জমাবেন...মানে মাসে ৮০০০/- একবারে সঞ্চয় করা টাফ কিন্তু প্রতি সপ্তাহে ২০০০/- জমানো সহজ তাই ৮০০০/- কে চার ভাগে ভাগ করে প্রতি সপ্তাহে ২০০০/- করে জমাবেন।
👉যখন টাকা জমাবেন...উদ্দেশ্য নেক রাখবেন..এই উদ্দ্যেশে কখনো টাকা জমাবেন না যে রেখে দেই বিপদে আপদে কাজে লাগবে...বান্দার নিয়্যতের মান বরকত মানে বিপদের জন্য টাকা জমালে...সামনে বিপদই আসবে।
ভালো ও বড় নিয়্যাতে টাকা জমাবেন। আপনার ইনকামের মিনিমাম ৩০% সঞ্চয় করবেন।
👉সব ডিম একপাত্রে রাখবেন না...মানে আয়ের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কয়েকটা পথ চালু রাখবেন...প্যাসিভ ইনিকাম বিপদের বন্ধু!!
👉লং-টার্ম সেভিংস ক্যাশে বা ব্যাংক না রেখে গোল্ড বা সিলভারে ইনভেস্ট করতে পারেন তবে গোল্ড বা সিলভারের গহনা কিনতে যাবেন না....গোল্ডের বুলিয়ন,কয়েন,বার এগুলো কিনতে পারেন...সহজেই লিকুইড করা যায়,গ্রহনযোগ্যতা বেশি।
👉বাইরে বের হতে মাস্ক ব্যাবহার করুন...অচেনা জায়গায় অপরিচিত কাউকে কোন সাহায্য করতে যাবেন না...আজকাল পাবলিক স্ক্যা.ম অনেক বেশি...। লোভ ও অহেতুক কৌতুহল দমিয়ে রাখবেন....ডেভিলস ব্রেথ বা শয়তানের নিশ্বাসের পাল্লায় পড়লে শেষ 😅
👉ইয়োগা,মেডিটেশন...বইপড়ার মত ভালো অভ্যাস গুলো গড়ে তুলুন...। টক্সিক আত্নীয়স্বজন, বন্ধু-বান্ধব এড়িয়ে চলুন...হাসুন প্রান খুলে।
👉সামর্থ অনুযায়ী ভালো খান..ভালো জায়গায় থাকুন...ঘুরতে যান, কিছুটা সঞ্চয় করুন, আপনার জীবন... আপনি গুছিয়ে না নিলে কেউ নেবে না....🥰