16/05/2026
#মধ্যবিত্তের
#গল্প -2
আব্বু যখন আমাদের জন্য সিজনের ফল কিনে আনতো,বিশেষ করে আমের সিজনে যখন আম কিনে আনতো তখন আগে আমাদের ৩ বোনকে তিনটা হাতে দিতো।বলতো এটা তোমাদের মতো করে তোমরা খাবা।সাথে আম্মুকেও একটা দিতো।আর বাকি গুলো কেটে খেতাম আমরা। তখনের ফজলি আম গুলো ছিলো অনেক বড় সাইজের। একটা আম হয়তো ১ থেকে ২ কেজি।(আমাদের চট্টগ্রামের ভাষায় এই আম গুলোকে মালদারি আমও বলা হতো।আমরা মালদারি আম নামেই চিনতাম।) আর আম গুলো এতো মিষ্টি আর সুস্বাদু ছিলো।এর সুঘ্রাণে বড় সবুজ কালারের কিছু মাছি চলে আসতো।যা এখন দেখা যায়না। বা প্রায়ই বিলুপ্ত হয়ে গেছে মাছি গুলো।তো আব্বুর ধারণা ছিলো আমাদের মন চাইতে পারে যে এতো বড় আম আমরা একা খেতে চাইতে পারি।হয়তো ইচ্ছে করতো ইচ্ছেটা করার আগেই হয়তো আব্বু ইচ্ছে পূরণ করেছে তাই হয়তো বুঝতে পারিনা যে আসলে ইচ্ছে করতো কিনা।
হ্যাপির রসুইঘর Following পরিবার
কলমে সুলতানা রাজিয়া Sultana Razia