24/12/2025
আসসালামু আলাইকুম।। সবাই কেমন আছেন।। আশা করি সবাই ভালো আছেন🤙।।যারা বলেন প্রবাসের মাটিতে বাড়ির মানুষ বা আত্মীয় স্বজন থাকা জরুরি।। তারা থাকলে কোন সমস্যা হলে তাদের বললে সমস্যা সমাধান হবে।। তাদের উদ্দেশ্যেই এই পোস্ট করা।।আমি যদি বলি আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল বিশ্বাস করবেন??হয়তো করবেন না!! তাহলে শুনেন,,,,
আজকে ১ বছর হলো আমি একটা বড় সমস্যায় ভুগতেছি।।আমার নিজের চাচাতো ভাই আছে ৩ জন এই প্রবাসে।। বন্ধু বান্ধব আছে অনেক।। এলাকার বড় ভাই আছে অগণিত।। খালাতো তালাতো যতসব ভাই আছে সব মিলিয়ে কমছেকম ১০০ লোক ত আছেই।। আমার কোম্পানি একামা দেয় না প্রায় ১.৫ বছর।। প্রায় সময় কোম্পানিকে বলতাম আমার একামা।।। তাদের মূখ থেকে একটা কথায় বের হতো।।ইনশাআল্লাহ দিবো সহ্য কর।।। এমন করতে করতে ১.৫ বছর চলে গেল।। অবশেষে সিদ্ধান্ত নিলাম এই কোম্পানিতে থাকবো না।। অন্য কোন কোম্পানিতে চলে যাবো।। সবকিছু ঠিকও হয়ে গেছে।। নতুন কোম্পানিও খুঁজে পেয়ে গেছি প্লাস কাজও পেয়ে গেছি।।। কিন্তু আগের কোম্পানি এখনো ত্যাগ করি নাই।।। ভাবলাম সবকিছু ঠিক করেই যাবো এখান থেকে।। নতুন কোম্পানিতে একামার ফটোকপি পাসপোর্টের ফটোকপি পাঠাইলাম।।কিছু দিন পর খবর আসে আমার একামায় নাকি রুকসাতুল আমেল খুরুজ নেহাই দিয়ে রাখছে।।আমি শুনে ত মাথায় আকাশ ভেঙে পড়ার মত অবস্থা।। আমাকে খুরুজ কেন মারবে,,দিলাম সরাসরি কোম্পানিতে কল।।বললাম তুই আমারে খুরুজ মারছত কেন??এভাবেই বলছি।।সে বলে আমি ত খুরুজ মারি নাই তরে কে বলছে এই কথা।। এটা শুনে একটু শান্তি পেলেও মনের ভেতর ত সন্দেহ অবশ্যই আছে।। তারা সরাসরি বলে আমরা তরে খুরুজ মারি নাই।।। এর পরেরদিন আমি কয়েকটা দোকানে গিয়েছি একামা চেক করার জন্য।। কিন্তু একামায় কোন সমস্যাই দেখায় না,,শুধু দেখায় মেয়াদ নাই।। আমার এক বন্ধুকে বললাম তুই চেক কর।।।ওর এখানে একই ফলাফল।। এই বন্ধুই একমাত্র ব্যক্তি।।।যে কিনা আমাকে অনেক হেল্প করছে,,,, আমার একামার কি সমস্যা।। চেক করার পর ভাবলাম ।। মনে হয় নতুন কোম্পানির লোকেদের কোন একটা ভুল হইছে।।।তাদেরকে আবার জানাই।।।জানালাম এবং বললাম।।। তারা আবারও চেক করলো।।। আমাকে তাদের কোম্পানিতে নেওয়ার চেষ্টা করলো।।কিন্তু সিস্টেমে একই সমস্যা।। রুকসাতুল আমেল খুরুজ নেহাই আছে।। তারা আমাকে স্কিনশট দিয়ে ছবি সহ পাঠায়।। দেখলাম ঠিকই বলছে।।।আামকে রুকসাতুল আমেল খুরুজ নেহাই দিছে।।। বাকিটা অন্য পার্টে দিবো।আর লেখা যাচ্ছে না।বাক্য বেশি হয়ে গেছে।।