Riyad official

Riyad official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Riyad official, Grocers, Chittagong.

23/05/2024


“শাড়ি খুলে স্বাদ মেটে নি?? এবার কি বাকি গুলোও খুলতে এসেছেন??”

কথাটা শুনে রাজ্য অগ্নি দৃষ্টিতে তাকায় নীশুর দিকে। তার চোখ থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। সেই ফুলকি নিশুকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে ধেয়ে আসছে তার দিকে। কিন্তু নীশু একটুও ঘাবড়ে যায় নি। তার ইচ্ছে করছে আরো কয়েকটা কঠিন কথা শুনিয়ে দিতে রাজ্যকে। আর শুনাবেই না কেনো?? নীশু প্রায় দুই ঘন্টা সময় ব্যয় করে কত সুন্দর ভাবেই না শাড়িটা পড়েছিল। সে রুম থেকে বের হতে না হতেই রাজ্য কোথা থেকে ধুম করে এসে নীশুর শাড়ির কুঁচিতে হ্যাঁচকা টান দেয়। ব্যস, তাতেই হলো। হরহর করে শাড়ির কুঁচিগুলো ফ্লোরে গড়াগড়ি খেতে শুরু করলো। রাগে, দুঃখে নীশুর চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করে দেয়। অনুষ্ঠানের আমেজে বাড়ি ভর্তি মেহমান। কেউ দেখলে কি কেলেঙ্কারি-ই না হবে! নীশু কুঁচিগুলো কোনো রকম পেঁচিয়ে নিয়ে রুমে চলে যায়। কাঁদতে কাঁদতে শাড়ি ঠিক করার সময় দরজা খোলার শব্দে সে পেঁছনে তাকিয়ে দেখে রাজ্য আবার চলে এসে তার পিছু পিছু। তাই রাগের মাথায় বলে ফেলে কথাটা। তাতে তার বিন্দুমাত্র অনুতাপ হচ্ছে না। হবেও না। কেনো হবে?? হবে না। হওয়ার কোনো কারণ নেই তো। প্রায় নয় মাস হতে চলল রাজ্য পড়াশোনা শেষ করে দেশে ফিরেছে। এই নয় মাসে নীশু যতবার বাড়ি টাতে এসেছে ততবারই রাজ্যের এই মিসবিহেভ এর শিকার হচ্ছে। কিছু দিন আগেই নীশু এসেছিল। সেদিন বিকেলে রাস্তায় হাঁটতে যায়। শীতের আগের বিকাল গুলো খুব ভালো লাগে তার। তখন আকাশের লালচে আভার সূর্য টা তাকে বিমোহিত করে। রাস্তার পাশ ধরে হাঁটতে হাঁটতে সে প্রকৃতিটা উপভোগ করছিল। তখনই রাজ্য বাইক নিয়ে এসে তার গলায় ঝুলে থাকা উড়নাটা ছিনিয়ে নেয়। মাথায় হ্যামলেট না পড়ে তার উড়না পেঁচিয়ে বেঁধে নেয়। তারপর নীশুর দিকে তাকিয়ে বলে,

“উড়না তো গলায়-ই ঝুলে আছে। তার চেয়ে বরং আমার মাথায় থাক।”

বলেই সে হনহন করে চলে যায়। কত বড় বেয়াদব ছেলে! রাস্তা ঘাটে চুরি-ডাকাতি করে। যে সে চোর না। উড়না চোর। তখন নীশুর ইচ্ছে করছিল উড়না তার মাথায় না দিয়ে গলায় পেঁচিয়ে দিতে। মেরে ভুত বানিয়ে ফেলতে ইচ্ছে হয়েছিল। কিন্তু ভুত বানালে তারই ক্ষতি হত। ছেলেটা যা ভয়ংকর। দেখা যেত ভুত হয়েই নীশুর ঘাড়ে বসে যেত। শুধু এই বাড়িতেই না। নীশুর ভার্সিটিতে পর্যন্ত হামলা করে। এই তো মাস খানেক আগের ঘটনা। নীশু বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই রাজ্যের উদয় হয়। সে হুট করে এসে নীশুর হাত ধরে টানাহেঁচড়া করে তাকে উঠিয়ে নিয়ে যায়

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riyad official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category