15/10/2025
আসসালামু আলাইকুম,
আমার ভাই সাইদুল ইসলাম, বয়স ৩২ বছর। তিনি গত এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বর ও শরীরজুড়ে ব্যথায় ভুগছেন। প্রথমে হাসপাতালে নিয়ে গিয়ে ডেঙ্গু সহ বেশ কিছু টেস্ট করানো হয়েছিল, কিন্তু সব রিপোর্ট নেগেটিভ আসে।
প্রথমে প্লেটলেট কাউন্ট ছিল ৭০,০০০। পরে চট্টগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করি, কিন্তু সেদিন কোনো সিট খালি না থাকায় ভর্তি করানো যায়নি। পরের দিন রিপোর্টে দেখা যায় প্লেটলেট কমে ৪৫,০০০-এ নেমে গেছে। পরে ডাক্তার জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালে ভর্তি থাকার পর প্লেটলেট আরও কমে ৩৫,০০০-এ নেমে যায়, পরে আবার সামান্য বেড়ে ৩৭,০০০ হয়। এত পরীক্ষা করানো হলেও এখনো কোনো রোগ ধরা পড়েনি, তবে প্লেটলেট সংখ্যা ক্রমাগত কমছে। তাই ডাক্তার আরও কিছু নতুন টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন। কিন্তু এই টেস্টগুলো সরকারি হাসপাতালে করা যাচ্ছে না, বেসরকারি হাসপাতালে করাতে অনেক টাকার প্রয়োজন এখন। এতোদিন যতটা সম্ভব করেছি। এখন আমাদের সাহায্যের প্রয়োজন।
আমাদের পরিবারের অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা তিন বোন ও একজন ভাই — ভাইই আমাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আমাদের বাবা একজন অবসরপ্রাপ্ত এবং হার্টের রোগী, তাঁর মাসে প্রায় ৫,০০০ টাকার ওষুধ লাগে। বাবার চিকিৎসা করাতে গিয়ে আমাদের যা সঞ্চয় ছিল সবই শেষ হয়ে গেছে।
এই মুহূর্তে আমরা সত্যি খুবই অসহায় অবস্থায় আছি। আমার ভাইয়ের জীবন রক্ষার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। যদি আপনারা আমাদের একটু সাহায্য করতেন, তাহলে হয়তো আমরা ভাইকে বাঁচাতে পারতাম।
আশা করি, মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন।
আপনারা যদি কেউ সাহায্য করতে চান, দয়া করে ইনবক্স করুন বা নিচের নম্বরে যোগাযোগ করুন।(০১৯২৭১৬১৩৫৭)
বিকাশ :০১৯২৭১৬১৩৫৭
নগদ:০১৯২৭১৬১৩৫৭
– মোর্শেদা আক্তার তিন্নি (বোন)
(কমেন্ট বক্সে মেডিকেল রিপোর্ট)