06/06/2026
আমরা যে ভাত খাই, সেই চালে আর্সেনিক আর ক্রোমিয়াম পাওয়া গেছে,
দুইটাই কার্সিনোজেন, মানে ফিউচারে আমাদের ক্যান্সার বাঁধানোর জন্য যথেষ্ট,
ভাবছেন, ভাত খাব না, ভাত গরীবদের খাবার?
মাছ মাংস খেয়ে প্রোটিন বেজড লাইফ লিড করবেন?
সেই মাছ মাংসতে পাওয়া গেছে এন্টিবায়োটিক। শুধু মাছ মাংস খাইয়াই মরে যাওয়া পসিবল,
হুট করে দেখবেন ডাক্তার আবিষ্কার কইরা বসবে, আপনার শরীরে আর এন্টিবায়োটিক কাজ করতেসে না।
আপনি সচেতন মানুষ। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনদিন এন্টিবায়োটিক খান নাই। বাট শুধু গরু ছাগল আর মুরগির মাংস খেয়েই আপনার সেই এন্টিবায়োটিকের অভাব পূরণ হয়ে গেছে🥲
ফল মূল খাবেন? ফল মূলে কিটনাশকের পরিমাণ পাওয়া গেছে ৩৫% আর শাক সবজিতে পাওয়া গেছে ৫০%🚫
মশলা আর হলুদের গুড়াতে পর্যন্ত ৫০% ভেজাল।
বাচ্চাদের গুড়া দুধ, জুস আর চিপসের মধ্যেও কার্সিনোজেন পাওয়া গেছে 🚫
মানে একেবারে ছোটবেলা থেকে বড় বেলা পর্যন্ত ক্যানসার হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়েছে🥲
এখনই প্রায় প্রতিটা বিল্ডিং এ একজন বা দুইজন করে ক্যান্সারের রোগী আছেই
আগামী ১০ বছর পর প্রতিটা ফ্যামিলিতে ১/২ জন করে ক্যান্সারের রোগী থাকবে
তখন আমরা কই যাব
ভাবছেন মরলে শান্তি
মরলেও শান্তি নাই।
কারণ গোসলের সময় যে গোলাপ জল ইউজ করা হয়, সেই গোলাপ জলেও ভেজাল পাওয়া গেছে।
এ এমনই এক জাহান্নাম, যেই জাহান্নাম মৃত লাশকে পর্যন্ত রেহাই দেয় নাই।
সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো, আমরা এই পুরো ব্যাপারটা মেনে নিয়েছি। কোথাও এটা নিয়ে কোন আলাপ আলোচনা নাই।
ফেসবুকে আসলেই দেখবেন, আপনি সব রোগের ওষুধ পাবেন, বিশ্বাস কর নিচ্ছে না, আসলেই কি এগুলো শরীরে কাজ করছে?
আমাদের আছে হরেক রকমের চেতনা। চেতনা ৭১, চেতনা ২৪। আরও অনেক আছে
অথচ আমাদের খাবার যে এখনো পর্যন্ত বিষের হাত থেকে স্বাধীন হইতে পারে নাই, এই লজ্জার ভারটা কে নিবেন, বলেন🥲
দলবল নির্বিশেষে, নিজে পরিবার দেশ কিভাবে ভালো থাকবে সেই চিন্তা সবার করতে হবে,
দেখেশুনে বুঝে খাবেন, কম খাবেন ভালো খাবেন 🥗
বেঁচে থাকার জন্য বাহিরের আবর্জনা খাওয়ার প্রয়োজন নেই, 🥲
প্রতিদিন নিজের জন্য ২০ মিনিট সময় দিবেন আপনি দীর্ঘদিন সুস্থ থাকার জন্য যথেষ্ট 🧘♂️🧘♂️🧘♂️🧘♂️❤️