10/04/2026
কিভাবে ফ্যানের ব্যাকআপ বেশি পাবেন: শেয়ার করতে পারেন।
যারাই অনলাইন থেকে অনেক টাকা দিয়ে ফ্যান ক্রয় করেন, তাদের কমন অভিযোগ হল: ফ্যানের ব্যাটারি ড্যামেজ, চার্জ বেশি থাকে না, প্রথমে খুব স্পিডে চলে আধা ঘন্টা পরে বন্ধ হয়ে যায়। নরমালি যে কোন ধরণের ফ্যানে এটা কমন সমস্যা। এগুলা বেশিরভাগ ক্ষেত্রে হয় অসতর্কতা আর অযত্নের কারণে। কারণগুলি শেয়ার করি।
(১) টাকা কম দেখেই লো কোয়ালিটির ফ্যান কিনতে ঝাপিয়ে পড়া। ফিচার অনেক বেশি, অথচ দাম একেবারেই কম, তাহলে এখানে জেতার চাইতে ঠকার সম্ভাবনা বেশি। বেশিরভাগ সময় এসব ফ্যানে একেবারেই নরমাল এবং কোয়ালিটিলেস ব্যাটারি থাকে।
(২) ওভার চার্জিং করা। চার্জ ফুল হয়ে যাওয়ার পরেও চার্জার পোর্টে লাগিয়ে রাখা ঘন্টার পর ঘন্টা। চার্জে রেখে ঘুমিয়ে যাওয়া, দীর্ঘসময় চার্জারে থাকার কারণে ব্যাটারি ফুলে যায়, ড্যামেজ হয় ধীরে ধীরে। এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা এবং কমন একেবারেই।
(৩) লো কোয়ালিটির চার্জার ব্যবহার করা। ব্যাটারির ধারণ ক্ষমতার চাইতে অত্যাধিক শক্তিশালী চার্জার ব্যাবহারেও ব্যাটারি নষ্ট হতে পারে।
(৪) দীর্ঘদিন চার্জ না দিয়ে ফেলে রাখা। বিশেষ করে কমন প্রবলেমের একটা হল আমরা শীতকালে টোটালি চার্জ দেয়া বন্ধ রাখি। অথচ শীতকালেও মাঝেমাঝে চার্জ দিয়ে ফ্যান চালানো উচিত, যাতে ব্যাটারি সচল থাকে।
(৫) ফ্যানের মধ্যে পানি প্রবেশ করা। ব্যাটারির জায়গায় পানি গেলে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায়।
(৬) ফ্যান চালিয়ে ব্যাটারি একদম শূণ্য করে ফেলা। আমরা অনেকে ফ্যান চালাতে যেয়ে একেবারে চার্জ শেষ না হওয়া পর্যন্ত চার্জে দেই না, এতে করে ব্যাটারির ধারণ ক্ষমতা কমে যায় ধীরে ধীরে।
মোটামুটি এসব কারণেই ধীরে ধীরে ব্যাটারির ধারণ ক্ষমতা নষ্ট হয়, ব্যাকআপ কমে আসে। যত দামি ফ্যান কেনা হোক না কেন, সঠিক যত্ন আর খেয়ালের সাথে না চালাতে পারলে দুনিয়ার কোন ফ্যানই আপনাকে ভালো ব্যাকআপ দিবে না। তাই কোম্পানিকে অভিযোগের পূর্বে নিজে সচেতন হন, কেয়ারফুলি ব্যবহার করুন।
বিঃদ্রঃ দীর্ঘ ব্যকআপের ফ্যান আমাদের কাছে আছে,যা একটানা ৭/৮ ঘন্টা ব্যাকআপ দিবে, ছোট বাচ্চার জন্য বা পুরো ফ্যামিলির জন্য। উভয় ধরণের ফ্যানই আছে, নক করুন।
Pic Collected