08/04/2026
ডক্টর মুহাম্মদ ইউনূস একজন বিশিষ্ট বাংলাদেশী অর্থনীতিবিদ, সমাজসেবক এবং নোবেলজয়ী ব্যক্তি। তিনি ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ইউনূস চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইডি করেন।
ডক্টর ইউনূসের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, যা ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি একজন লেখকও, তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে "Banker to the Poor: Micro-lending and The Battle Against World Poverty"। ডক্টর ইউনূস বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৪৮টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন |