Palongki Konna-পালংকি কন্যা

Palongki Konna-পালংকি কন্যা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palongki Konna-পালংকি কন্যা, Health Food Shop, Cox's Bazar.

Welcome to Palongki Konna🌊
We empower coastal women by creating healthy, preservative-free fish cracker while promoting ocean conservation and sustainable development.Join us on our journey to support women protect the ocean and enjoy nutritious snacks💙

12/07/2026

🍋 তাহলে আর অপেক্ষা কেন?

আজই অর্ডার করুন পালংকি কন্যা-র প্রিমিয়াম ড্রাই লেবুর স্লাইস।

এক কাপ চা, এক গ্লাস ডিটক্স ওয়াটার কিংবা আপনার প্রিয় পানীয়ে যোগ করুন প্রাকৃতিক লেবুর সতেজ ছোঁয়া।

📦 সারাদেশে হোম ডেলিভারি সুবিধা রয়েছে।

📩 অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন: 01727775666

কয়েক মাস আগে একদিন  কোন একটি ফেসবুক পোস্টে দেখেছিলাম লেবু ড্রাই করা যায়।তারপরই এর ব্যবহার সম্পর্কে ও জানলাম। আর তা খুবই...
12/07/2026

কয়েক মাস আগে একদিন কোন একটি ফেসবুক পোস্টে দেখেছিলাম লেবু ড্রাই করা যায়।তারপরই এর ব্যবহার সম্পর্কে ও জানলাম। আর তা খুবই চমৎকার তখন মনে হয়েছিল—

তখনই বুঝতে পারলাম সাধারণ একটা জিনিসের জন্য মানুষ এত আগ্রহী কেন?

তারপর একদিন আমাদের ড্রাইয়ারে বাসায় আনা লেবু স্লাইস করে নিজেই ড্রাই করি। আর সে ড্রাই লেবু গরম পানিতে একটি স্লাইস ভিজিয়ে দেখলাম। ধীরে ধীরে ছড়িয়ে পড়া লেবুর সেই প্রাকৃতিক সুগন্ধ যেন পুরো ঘরটাই বদলে দিল।

তখনই বুঝলাম, এটা শুধু শুকনো লেবু নয়; বরং ব্যস্ত দিনের মাঝে নিজের জন্য নেওয়া ছোট্ট একটা বিরতি।

জানেন কেন বলছি?

🇸🇦 সৌদি আরব,
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত,
🇴🇲 ওমান,
🇶🇦 কাতার ও
🇰🇼 কুয়েতে

দেশগুলো ড্রাই লেবু বহু বছর ধরে বিভিন্ন ঐতিহ্যবাহী রান্নায় ব্যবহার করা হয়।আর..

🇬🇧 যুক্তরাজ্য,
🇩🇪 জার্মানি,
🇺🇸 যুক্তরাষ্ট্র ও
🇨🇦 কানাডায়

এটি হারবাল টি, ডিটক্স ওয়াটার, ককটেল ও বিভিন্ন পানীয়ের গার্নিশ হিসেবে বেশ জনপ্রিয়।

তো এখন আপনিও যদি চান হারবাল ডি বা ডিটক্স ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারেন—

🍋 গরম বা ঠান্ডা পানিতে
🍋 চায়ে
🍋 ডিটক্স ড্রিংকে
🍋 বিভিন্ন পানীয় ও গার্নিশে

দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, আর যখন ইচ্ছা তখনই ব্যবহার করা যায়।

অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন, পালংকি কন্যা থেকে ড্রাই লেবু কবে আসবে।

আলহামদুলিল্লাহ, খুব শিগগিরই আমরা নিয়ে আসছি যত্নে প্রস্তুত করা প্রিমিয়াম ড্রাই লেবুর স্লাইস।

তবে আমরা প্রি অর্ডার অর্থাৎ অর্ডার করলে মেইক করেই পাঠাবো। তাই এখন থেকেই অর্ডার করতে পারবেন..

আপনি কি এটি ট্রাই করতে চান?

কমেন্টে শুধু একটি 🍋 দিয়ে জানান।

11/07/2026
বলেন বাজারে গেলে তাজা মাছ কিভাবে চেনার চেষ্টা করেন?
11/07/2026

বলেন বাজারে গেলে তাজা মাছ কিভাবে চেনার চেষ্টা করেন?

এইযে palongki konna এর ছোট্ট অফিসে আসলে আপনাদের চিপস ফ্রাই করে খাওয়াই... বিশ্বাস করেন এতে যে ভালো লাগা আমার নিজের কাজ কর...
09/07/2026

এইযে palongki konna এর ছোট্ট অফিসে আসলে আপনাদের চিপস ফ্রাই করে খাওয়াই... বিশ্বাস করেন এতে যে ভালো লাগা আমার নিজের কাজ করে এটা আমি আপনাকে আরও নামি দামি নাস্তা দিলেও পেতামনা।

এতে যে আত্মতৃপ্তিটা কাজ করে সেটার মূল্য টাকা দিয়ে পাওয়া যাবেনা। আর আপনারা ও যে এক্সপ্রেশন টা দেন। বলেন এটা কি টাকা দিলেও কেনা পাবো?

এই যে চিপস খেয়ে আপনারা বলেন এ চিপস বাজারের সব চিপস থেকে আলাদা। মুখে দিলে বিশেষত সস দিয়ে খেলে আপনাদের ভালোলাগার যে বিষয়টা আমাকে শেয়ার করেন এটার জন্যই তো এখনো দাতে দাত চেপে লেগে আছি। মাছের চিপস এর টেস্ট অন্তত অর্ধ কোটি মানুষের কাছে পৌঁছাতে চাই...

টুনা মাছ রোগ প্রতিরোধে দারুণ ভুমিকা রাখে
02/07/2026

টুনা মাছ রোগ প্রতিরোধে দারুণ ভুমিকা রাখে

19/06/2026

সমুদ্রের বাতাসে যে লবণ মিশে থাকে,
আর রোদের তাপে যে জীবন ধীরে ধীরে বদলে যায়...

সেখান থেকেই জন্ম নেয় এক নীরব গল্প।
ভোরের আলো ফোটার সাথে সাথে জাল থেকে ওঠে মাছ,

তারপর সারি সারি করে রাখা হয় বালুর চরে।
রোদ তখন শুধু আলো না—একটা প্রাকৃতিক কারিগর।

যে ধীরে ধীরে পানি শুকিয়ে দেয়,
আর রেখে যায় স্বাদ, ঘ্রাণ আর স্মৃতির ঘনত্ব।
এই রোদই তৈরি করে শুঁটকির চরিত্র—
কঠিন না, বরং পরিপক্ক।
সাধারণ না, বরং গভীর।

লোইট্টা শুঁটকি তাই শুধু খাবার না—
এটা রোদের সাথে মাছের এক দীর্ঘ আলাপ।
যেখানে সময়, প্রকৃতি আর মানুষের শ্রম একসাথে মিশে যায়।

আর প্রতিটা কামড়ে পাওয়া যায়—
একটা উপকূলের গল্প,
একটা রোদের ইতিহাস।

☀️ এটাই রোদ্র গল্প।

লইট্টা শুঁটকি মানে শুধু শুঁটকি না… এটা রোদের গল্প।এই মাছটা যখন একদম তাজা আসে, তখন দেখলে মনে হয় শুধু পানি আর নরম শরীর। ভী...
17/06/2026

লইট্টা শুঁটকি মানে শুধু শুঁটকি না… এটা রোদের গল্প।

এই মাছটা যখন একদম তাজা আসে, তখন দেখলে মনে হয় শুধু পানি আর নরম শরীর। ভীষণ তুলতুলে, হাতে ধরলেই পানির ফুটার মতো টলটল করার মতো।

এতটাই নরম মাছ যে, একে শুঁটকি করতে গেলে রোদ ছাড়া কোনো উপায়ই নাই। আগুন না, ড্রায়ার যাই দি রোদ এটার জন্য বিশাল এক প্রাপ্তি।

আর মজার কথা হলো, লইট্টা শুকাতে গেলে কাঁচা মাছও অনেক বেশি লাগে। শুকানোর পর তো অর্ধেকটারও বেশিই হারিয়ে যায়।

তাই প্রতিটা ব্যাচের পেছনে থাকে অনেক যত্ন, অনেক কষ্ট।

যত রোদ বেশি পড়ে, তত এই লইট্টা সুন্দর হয়।
রোদটাই আসলে এর আসল হিডেন মেজিক।

এই কারণেই লইট্টা শুঁটকি আমাদের কাছে শুধু শুটকিই না—এটা রোদে পোড়া উপকূলের একটা গল্প।
..তাই এর নাম দিয়েছি রোদগল্প....

#পালংকি_কন্যা #লইট্টাশুঁটকি #রোদকন্যা #উপকূলেরগল্প

Palongki Konna-পালংকি কন্যা

সমুদ্র শুধু জীবিকার উৎস নয়, এটা এ কক্সবাজারের  মানুষের গল্প, সংস্কৃতি আর স্মৃতিরও অংশ।উপকূলের মানুষের ঘরে ঘরে যে ঐতিহ্যব...
17/06/2026

সমুদ্র শুধু জীবিকার উৎস নয়, এটা এ কক্সবাজারের মানুষের গল্প, সংস্কৃতি আর স্মৃতিরও অংশ।

উপকূলের মানুষের ঘরে ঘরে যে ঐতিহ্যবাহী স্বাদ প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে, তারই একটি রূপ বালাচাও।

স্থানীয় ভাবে আমরা মোটামুটি প্রতিদিন মাংস থেকে ডাল সব খাবারের সাথে রাখি মরিচফুরা। আর সে মরিচফুরা বেশিদিন সংরক্ষণের একটি অংশ হলো এ বালাচাও।

এই স্বাদের মধ্যে আমরা খুঁজে পাই সমুদ্রের ঘ্রান, রোদের উষ্ণতা, জেলেদের পরিশ্রম এবং উপকূলের জীবনযাত্রার ছাপ।

তাই আমাদের বালাচাওয়ের নাম দিয়েছি..... "সামুদ্রিকা".....

কারণ এটি শুধু একটি খাবার নয়, এটি সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা একটি ঐতিহ্যের গল্প।

সামুদ্রিকা — সমুদ্রের স্বাদ, ঐতিহ্যের গল্প।

#পালংকি_কন্যা #সামুদ্রিকা

Address

Cox's Bazar

Alerts

Be the first to know and let us send you an email when Palongki Konna-পালংকি কন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Palongki Konna-পালংকি কন্যা:

Shortcuts

Share