12/08/2026
আসসালামু আলাইকুম
প্রিয় গ্রাহক, শুভাকাঙ্ক্ষী, আমাদের অনুপ্রেরণার মূল কারিগরগণ:
আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা কামনা করি, সবসময়।
আপনারা অনেকেই ভাবতে পারেন, আমাদের কোন সাড়াশব্দ নাই কেনো। এখন যেহেতু বর্ষাকাল, তাই আমাদের শুটকি প্রসেসিং বন্ধ আছে। আমরা বর্ষাকালের জন্য অল্প পরিমাণ শুটকি স্টক করেছিলাম৷ কিন্তু শুটকি গুলো চাহিদার তুলনায় খুবই অপ্রতুল।
আপনাদের এতো সাপোর্ট ও ভালোবাসা পাবো তা কল্পনা ও করি নাই। দিনদিন অনেক স্মৃতি জমা হচ্ছে।
গত ০৩ মাস কোন ছু*রি শুটকি প্রসেস করতে পারি নাই। অল্প ছু*রি শুটকি স্টক করেছিলাম৷ যা জুনের প্রথম সপ্তাহেই শেষ হয়ে গেছে। আপনাদের দিবো তো দূরে থাক, নিজে খাওয়ার জন্য ও ০১ পিস ছু*রি শুটকি নাই।
আপনাদের এমন আন্তরিকতা ও ভালোবাসার জন্য সত্যিই কৃতজ্ঞ।
এতদিন অল্প লইট্টা, মলা, কয়লার তাপে প্রসেস করা চিংড়ি, নোনা ইলিশ ও বালাচাও নিয়ে আপনাদের চাহিদা কিছুটা মেটানোর চেষ্টা করে যাচ্ছি। কিন্তু সে গুলো ও ফুরিয়ে আসছে।
এদিকে নিজের ডেলিভারি ম্যানের প্যারা। তাই, নিজেই ডেলিভারি দিচ্ছি।
আপনাদের আন্তরিকতা আমাদের থামতে দেয় না।
সবাই ভালো থাকবেন। আল্লাহ, আপনাদের মঙ্গল করুন, আমিন।
#কেমিক্যালফ্রিশুটকি #দ্বীপেরশুটকিDwipershutki #মহেশখালীরশুটকি #শুটকিলাভার #ঢাকাবাংলাদেশ #চট্টগ্রাম